
ডিসেম্বর মাসে সরকারি চাকরিজীবীদের জন্য টানা চারদিনের ছুটি কাটানোর সুযোগ রয়েছে। মহান বিজয় দিবসের ছুটির সঙ্গে শুধু এক দিনের ছুটি যোগ করলেই মিলবে টানা চার দিনের ছুটি।
২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুযায়ী, ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস পড়েছে বুধবার। ১৮ ও ১৯ ডিসেম্বর (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটি। ১৭ ডিসেম্বর বৃহস্পতিবার খোলা থাকবে অফিস।
এই দিন ছুটি নিতে পারলে টানা ৪ দিনের ছুটি কাটানোর সুযোগ পাবেন সরকারি চাকরিজীবীরা। তবে টানা চার দিনের ছুটির এই সুযোগ সবার ক্ষেত্রে প্রযোজ্য নয়।
যেসব সরকারি চাকরিজীবীর কর্মস্থলে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি, তারা ১৭ ডিসেম্বর বৃহস্পতিবার এক দিনের ছুটি নিতে পারলে এই অবকাশ পাবেন।
অন্যদিকে বেসরকারি প্রতিষ্ঠানের কর্মীদের ক্ষেত্রে ছুটির বিষয়টি নির্ভর করবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নিজস্ব নীতিমালা ও কর্তৃপক্ষের অনুমোদনের ওপর। কারণ, সব বেসরকারি প্রতিষ্ঠানে শুক্র ও শনিবার দুই দিন সাপ্তাহিক ছুটি থাকে না।
ফলে এসব প্রতিষ্ঠানের কর্মীদের জন্য টানা চার দিনের ছুটির সুযোগও এক রকম নয়।
আরটিভি/এসআর


