
সাম্প্রদায়িক শক্তি যেন মাথাচাড়া দিয়ে উঠতে না পারে সে ব্যাপারে যুবসমাজকে সোচ্চার থাকতে হবে। বললেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
শনিবার দুপুরে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলীয় কার্যালয়ের সামনে কেন্দ্রীয় যুবলীগ আয়োজিত বিজয় দিবসের আলোচনায় এ কথা বলেন তিনি।
কাদের বলেন, শেখ হাসিনার নেতৃত্বে দেশ যখন উন্নয়নের রোল মডেল হতে যাচ্ছে ঠিক তখনই বিএনপি আবারো ষড়যন্ত্র করছে।
তিনি বলেন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও জেলাপরিষদ নির্বাচন নিয়ে বিএনপির সমালোচনার কোনো ভিত্তি নেই। জেলা পরিষদ নির্বাচন সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক, বিএনপি নেতাদের এমন মন্তব্যের কড়া সমালোচনা করেন কাদের।
জেএইচ




