
৫ জানুয়ারি গণতন্ত্র হত্যা ও ভোট অধিকার হরণ দিবস হিসেবে পালন করবে বিএনপি। বললেন স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররাফ হোসেন।
শনিবার সকালে জাতীয়তাবাদী কৃষক দলের ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ শেষে এ কথা বলেন তিনি।
এদিকে, দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, যেকোনো মূল্যে ৫ জানুয়ারি গণতন্ত্র হত্যা দিবসের কর্মসূচি সফল করা হবে।
নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
রিজভী বলেন, যারা অগণতান্ত্রিক শক্তি তারা জনগণের মিছিল দেখলে ভীত-সন্ত্রস্ত হয়ে পড়ে, ভয় পেয়ে ওঠে।একদলীয় বাকশাল হচ্ছে মধ্যযুগের অচলতার প্রতীক।
জেএইচ




