নিজ বাড়িতে দুর্বৃত্তের হাতে গুলিবিদ্ধ গাইবান্ধার সুন্দরগঞ্জের সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন রংপুর মেডিক্যালে মারা গেছেন।
লিটন হত্যায় জিজ্ঞাসাবাদের জন্য ৭ জন আটক। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার, ডেপুটি স্পিকার ও বিরোধীদলীয় নেত্রীর শোক; অবিলম্বে খুনিদের খুঁজে বের করে আইনের আওতায় আনার নির্দেশ প্রধানমন্ত্রীর।
জনগণের মধ্যে ভীতি ছড়াতেই এমপি লিটনকে হত্যা করা হয়েছে। বললেন আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।
বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ কার্যক্রম এবং ডট বাংলা ডোমেইনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বাংলাদেশসহ সারাবিশ্বের পালিত হচ্ছে ইংরেজি নববর্ষ-২০১৭। দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
জাতীয় প্রেসক্লাবের সভাপতি নির্বাচিত হলেন মুহাম্মদ শফিকুর রহমান ও সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন।
ট্রাফিক সার্জেন্ট ও বিআরটি’র নির্বাহী ম্যাজিস্ট্রেটের হয়রানি বন্ধসহ ৬ দফা দাবিতে রাত ১২ থেকে ধর্মঘটের ডাক দিয়েছে ঢাকা মহানগর অ্যাম্বুলেন্স মালিক সমবায় সমিতি
আইনের শাসন প্রতিষ্ঠায় শিগগিরই ই-জুডিশিয়ারি বাস্তবায়ন করা হবে : আইনমন্ত্রী।
গণতন্ত্রের প্রতি ন্যূনতম শ্রদ্ধাবোধ থাকলে বিএনপির কর্মসূচি নিয়ে টালবাহানা করবে না সরকার। বললেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর।
রোববার থেকে শুরু হচ্ছে মাসব্যাপি ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা।
দিনাজপুরের নবাবগঞ্জে নৈশ কোচ-ট্রাক সংঘর্ষে ৩ জন নিহত।
লক্ষীপুরে বন্দুকযুদ্ধে একজন নিহত, ৩ পুলিশ সদস্য আহত।
গাজীপুরের তারাগঞ্জে শীতলক্ষ্যা নদীতে নৌকাডুবিতে মৃতের সংখ্যা বেড়ে পাঁচে দাঁড়িয়েছে।
বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির নতুন সভাপতি মুশফিকুর রহমান গুলজার, মহাসচিব বদিউল আলম খোকন।
নারী সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ : শিলিগুড়িতে ভারতে সঙ্গে ড্র করে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ।
নিউজিল্যান্ডের বিপক্ষে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের বাংলাদেশ দল ঘোষণা; ফিরেছেন শুভাগত হোম ও তাইজুল।
নেলসনে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে বাংলাদেশকে ৮ উইকেটে হারিয়ে ৩-০তে সিরিজ জিতলো নিউজিল্যান্ড; বাংলাদেশ ২৩৬/৯ ও নিউজিল্যান্ড ২৩৯/২।
জেএইচ
আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে
Google News ফিডটি অনুসরণ করুন
হত্যাকারীদের খুঁজে বের করতে প্রধানমন্ত্রীর নির্দেশ
সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটনের হত্যাকারীদের খুঁজে বের করতে আইন-শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।
আজ শনিবার শোকবার্তায় প্রধানমন্ত্রী বলেন, ‘দেশ যখন উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে তখন একটি মহল দেশে অরাজক পরিস্থিতি তৈরী করে স্বার্থ হাসিলের অপচেষ্টা চালাচ্ছে। হত্যা ও সন্ত্রাসের পথ বেছে নিয়েছে যা কোনোভাবেই বরদাশত করা হবে না।’
তিনি বলেন, তাদের হত্যার রাজনীতির পথ ধরেই তারা নির্বাচিত সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটনকে হত্যা করেছে।
প্রধানমন্ত্রী বলেন, এ ছাড়া আজ খুলনা মহানগর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জেড এ মাহমুদকে হত্যার জন্য গুলি করা হয়েছে। গুলি লক্ষ্যভ্রষ্ট হলে একজন পথচারী নিহত হন।
প্রধানমন্ত্রী অবিলম্বে খুনিদের খুঁজে বের করে আইনানুগ ব্যবস্থা নেয়ার জন্য নির্দেশ দেন এবং স্থানীয় জনগণকে ধৈর্য ধরার আহ্বান জানান।
জেএইচ
৫ জানুয়ারি গণতন্ত্র হত্যা দিবস পালন করবে বিএনপি
৫ জানুয়ারি গণতন্ত্র হত্যা ও ভোট অধিকার হরণ দিবস হিসেবে পালন করবে বিএনপি। বললেন স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররাফ হোসেন।
শনিবার সকালে জাতীয়তাবাদী কৃষক দলের ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ শেষে এ কথা বলেন তিনি।
এদিকে, দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, যেকোনো মূল্যে ৫ জানুয়ারি গণতন্ত্র হত্যা দিবসের কর্মসূচি সফল করা হবে।
নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
রিজভী বলেন, যারা অগণতান্ত্রিক শক্তি তারা জনগণের মিছিল দেখলে ভীত-সন্ত্রস্ত হয়ে পড়ে, ভয় পেয়ে ওঠে।একদলীয় বাকশাল হচ্ছে মধ্যযুগের অচলতার প্রতীক।
জেএইচ
সাম্প্রদায়িক শক্তি যেন মাথাচাড়া দিয়ে উঠতে না পারে
সাম্প্রদায়িক শক্তি যেন মাথাচাড়া দিয়ে উঠতে না পারে সে ব্যাপারে যুবসমাজকে সোচ্চার থাকতে হবে। বললেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
শনিবার দুপুরে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলীয় কার্যালয়ের সামনে কেন্দ্রীয় যুবলীগ আয়োজিত বিজয় দিবসের আলোচনায় এ কথা বলেন তিনি।
কাদের বলেন, শেখ হাসিনার নেতৃত্বে দেশ যখন উন্নয়নের রোল মডেল হতে যাচ্ছে ঠিক তখনই বিএনপি আবারো ষড়যন্ত্র করছে।
তিনি বলেন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও জেলাপরিষদ নির্বাচন নিয়ে বিএনপির সমালোচনার কোনো ভিত্তি নেই। জেলা পরিষদ নির্বাচন সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক, বিএনপি নেতাদের এমন মন্তব্যের কড়া সমালোচনা করেন কাদের।
জেএইচ
বাঙালির আত্মপরিচয়ের প্রতীক ডট বাংলা
ডট বাংলা শুধুই ডোমেইন নয়, বাঙালি আত্মপরিচয়ের প্রতীক। বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার দুপুরে প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে ডট বাংলা (.বাংলা) ডোমেইনের উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
এরমধ্য দিয়ে বাংলা ভাষা আরেকটি আন্তর্জাতিক স্বীকৃতি পেলো। এখন থেকে বাংলা ভাষায় ওয়েবের ঠিকানা নিবন্ধন করা যাবে। এটি ডট বিডির মতো বাংলাদেশের নিজস্ব দ্বিতীয় ডোমেইন সিস্টেম।
প্রধানমন্ত্রী বলেন, অন্য আরো দু’টি দেশ ডট বাংলা’র আবেদন করেছিল। পেয়েছে বাংলাদেশ।এ বিজয় ভাষা শহীদদের, এ বিজয় মহান মুক্তিযুদ্ধের, এটি সমগ্র বাংলাদেশের মানুষের বিজয়।’
প্রাথমিকভাবে ডট বাংলা ডোমেইন সাবস্কাইপশন চার্জ এক বছরের জন্য এর মূল্য ধরা হয়েছে ৫শ’ টাকা এবং বিশেষ শব্দের ডোমেইন নাম ১০ হাজার টাকা।
জেএইচ
জঙ্গলে ৫৩ লাখ টাকার আংটি!
রাস্তাঘাটে আংটি পড়ে থাকতেই পারে। হাটতে হাটতে যে কারো হাত থেকে পড়তেই পারে। কিন্তু জঙ্গলে ৫৩ লাখ টাকার আংটি আসে কীভাবে? যুক্তরাজ্যের শেরউড জঙ্গলে সোনার একটি আংটি পাওয়া গেছে। মার্ক থম্পসন নামে অপেশাদার এক ব্যক্তি মধ্যযুগের এই আংটির সন্ধান পান।
মার্ক হস্তনির্মিত সেই আংটিটি ধাতু আবিস্কারক যন্ত্রের সাহায্যে পেয়েছেন। সেই আংটিটির আনুমানিক মূল্য ৮৭ হাজার ডলার। যা বাংলাদেশি টাকায় প্রায় ৫৩ লাখ টাকা। বেলচা দিয়ে মাটি সরাতে গিয়ে দেখতে পান সোনার আংটি জ্বলজ্বল করছে। এটি নীলকান্তমণি দিয়ে সুসজ্জিত ছিল।
মার্ক বলেন, 'ধাতু আবিষ্কারক যন্ত্র নিয়ে এগোতেই সংকেত পাই। সোনার তৈরি আংটিটি দেখে খুবই উত্তেজিত হয়ে পড়ি। কিন্তু ওই সময় আমি বুঝতে পারিনি, এটা কীভাবে গুরুত্বপূর্ণ হতে পারে। পরে এটা নিলামের জন্য পাঠিয়েছি।
এসজে/জেএইচ