
রাজধানীর চাঁনখারপুল মেয়র হানিফ ফ্লাইওভার ব্রিজের ঢালে বাসচাপায় মনীষা বর্মণ অথৈ (২১) নামে ঢাকা মহানগর মহিলা কলেজের এক ছাত্রী নিহত হয়েছেন। তিনি ঢাকা থিয়েটার মঞ্চ নাট্যদলের নাট্যকর্মী বলে জানা গেছে। একই ঘটনায় আহত হয়েছেন মোটরসাইকেল চালক ও তার বন্ধু গালিব (২২)। সোমবার (৪ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী পথচারী মিন্টু সরদার আরটিভি অনলাইনকে বলেন, তারা দুই জন মোটরসাইকেলে চাঁনখারপুল ঢাল দিয়ে ফ্লাইওভারে উঠছিলেন। তখন পেছন থেকে আরেকটি মোটরসাইকেল দ্রুত তাদেরকে অতিক্রম করার সময় তারাও তাদের মোটরসাইকেলের গতি বাড়ায়। তখন তাদের মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারালে তারা ছিটকে পড়ে যায়। এরপর বিপরীত দিক থেকে আসা ঠিকানা পরিবহনের একটি বাস তার দুই পায়ের ওপর দিয়ে উঠে যায়। সাথে মোটরসাইকেলটিও দুমড়ে-মুচড়ে যায়। পরে তাদের দুই জনকেই উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়।
---------------------------------------------------------------
আরো পড়ুন: নারায়ণগঞ্জে চারতলা ভবন ধসে নিহত ১, আহত ৩০
---------------------------------------------------------------
হতাহতদের বন্ধু রাব্বি জানান, তাদের দুই জনের বাসা পুরান ঢাকার গেন্ডারিয়া। ঢাকা মহানগর মহিলা কলেজের তৃতীয় বর্ষের ছাত্রী অথৈ। গালিব কবি নজরুল কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাস করেছে কয়েক বছর আগে। সন্ধ্যায় তারা দুই জন টিএসসি মোড় থেকে আড্ডা দিয়ে বাসায় যাচ্ছিল।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের সহকারী পরিদর্শক (ইনচার্জ) আব্দুল খান জানান, গুরুতর আহত অবস্থায় তাদের দুই জনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক সন্ধ্যা সাড়ে ৭টায় মেয়েটিকে মৃত ঘোষণা করেন। আর গালিবের দুই হাত-পায়েসহ শরীরের বেশ কিছু জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। তাকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে তার অবস্থা আশঙ্কাজনক নয়।
পি




