
রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় বাসের নিচে পিষ্ট হয়ে মিলন নামে ছয় বছরের এক শিশু মারা গেছে। আজ বুধবার দুপুর একটার দিকে এই দুর্ঘটনা ঘটে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, যাত্রাবাড়ী চৌরাস্তায় মায়ের হাত ধরে রাস্তা পার হচ্ছিল মিলন। এ সময় একটি বাস মিলনকে ধাক্কা দিলে সে ছিটকে পড়ে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মিলনকে মৃত ঘোষণা করেন।
নিহত মিলন তার পরিবারের সঙ্গে পুরান ঢাকার ধোলাইখালে থাকত। তার গ্রামের বাড়ি গাইবান্ধায়।
এবিষয়ে যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, পুলিশ বাসটির চালককে আটক করেছে।
এমকে




