
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আন্তঃনগর ‘রংপুর এক্সপ্রেস’ দুর্ঘটনার কারণ ‘রেল লাইনে ত্রুটি’ বলে রেল বিভাগের তদন্ত কমিটির প্রতিবেদনে বলা হয়েছে।
পশ্চিমাঞ্চল রেল বিভাগের ৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটির প্রধান, পরিবহন কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘সোমবার (২৫ নভেম্বর) বিকেলে তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়েছে। প্রাথমিক তদন্তে দুর্ঘটনার জন্য রেল লাইনের ত্রুটির প্রমাণ পাওয়া গেছে। ঘটনাস্থল পরিদর্শন, প্রত্যক্ষদর্শীর সাক্ষ্য গ্রহণ, রেলওয়ে বিভাগের স্থানীয় কর্মকর্তা-কর্মচারীদের জিজ্ঞাসাবাদ শেষে তা বিশ্লেষণ করে এই তদন্ত প্রতিবেদন তৈরি করা হয়েছে।’
তিনি আরও বলেন, প্রতিবেদনে ওই দুর্ঘটনার কারণ চিহ্নিত করে দুটি সুপারিশ করা হয়েছে। প্রতিবেদনটি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হবে।
উল্লেখ্য, উল্লাপাড়ায় ট্রেন দুর্ঘটনায় জেলা প্রশাসনসহ রেল বিভাগের গঠিত ৫টি তদন্ত কমিটির মধ্যে দুটি তদন্ত কমিটি দুর্ঘটনার একই কারণ উল্লেখ করে তদন্ত প্রতিবেদন দাখিল করলো।
গত ১৪ নভেম্বর দুপুর সোয়া ২টার দিকে ঢাকা-ঈশ্বরদী রেলপথের সিরাজগঞ্জের উল্লাপাড়া রেলস্টেশন এলাকায় রংপুরগামী ‘রংপুর এক্সপ্রেস’ ট্রেনটি ইঞ্জিনসহ ৮টি বগি লাইনচ্যুত হয়। এ সময় ট্রেনের ইঞ্জিনসহ ৩টি বগিতে আগুন ধরে যায়।
পি




