ঢাকা বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

আজ বিশ্ব ধরিত্রী দিবস

আন্তর্জাতিক ডেস্ক. আরটিভি নিউজ

প্রকাশ : ২২ এপ্রিল ২০২৬, ১০:৫৯ এএম
ছবি: সংগৃহীত

আজ ২২ এপ্রিল বিশ্বজুড়ে পালিত হচ্ছে বিশ্ব ধরিত্রী বা পৃথিবী দিবস। এবার পৃথিবীর স্বাস্থ্য ও পরিবেশ সুরক্ষার গুরুত্ব আবারও সামনে আনা হয়েছে। সবুজ পৃথিবী গড়ার এই বার্তা আমাদের মনে করিয়ে দেয়, প্রকৃতি রক্ষা করা মানেই নিজের ভবিষ্যৎকে রক্ষা করা। তাই আজকের এই দিনটি শুধু উদযাপনের নয়। বরং পরিবেশ তথা পৃথিবী বাঁচাতে নতুন করে প্রতিজ্ঞা করারও একটি সুযোগ।

এই দিনটি মূলত পরিবেশ দূষণ, বন ধ্বংস, জলবায়ু পরিবর্তনসহ নানা সমস্যার বিষয়ে সচেতনতা তৈরি এবং মানুষকে পরিবেশ সুরক্ষায় এগিয়ে আসতে উৎসাহিত করার জন্য পালিত হয়।

বিশ্ব ধরিত্রী বা পৃথিবী দিবস প্রথম উদযাপন করা হয় ১৯৭০ সালে। তখন থেকেই এটি বিশ্বের সবচেয়ে বড় পরিবেশ আন্দোলনগুলোর একটিতে পরিণত হয়েছে। বিশ্বের ১৯০টিরও বেশি দেশের মানুষ এই দিনে একসঙ্গে পরিবেশ রক্ষার বার্তা ছড়িয়ে দেয়।

এবারের প্রতিপাদ্য

২০২৬ সালের পৃথিবী দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে— আমাদের শক্তি, আমাদের পৃথিবী। এই বার্তায় বলা হচ্ছে, পরিবেশ রক্ষায় ব্যক্তি, সমাজ এবং সরকারের সম্মিলিত ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষজ্ঞদের মতে, নবায়নযোগ্য শক্তির ব্যবহার বাড়ানো, স্থানীয় পর্যায়ে পরিবেশবান্ধব উদ্যোগ গ্রহণ এবং যৌথ প্রচেষ্টার মাধ্যমে একটি টেকসই ভবিষ্যৎ গড়ে তোলা সম্ভব।

আরও পড়ুন

কেন গুরুত্বপূর্ণ এই দিন

গবেষণায় দেখা যাচ্ছে, পৃথিবীর তাপমাত্রা ক্রমাগত বাড়ছে এবং ঘন ঘন দেখা দিচ্ছে প্রাকৃতিক দুর্যোগ। পাশাপাশি হিমবাহ গলছে, জীববৈচিত্র্য কমছে এবং বাস্তুতন্ত্র ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, এই জটিল সমস্যাগুলো সাধারণ মানুষের কাছে সহজভাবে তুলে ধরতেই ধরিত্রী বা পৃথিবী দিবস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

স্থানীয় উদ্যোগ ও পরিবর্তন

বিশ্বজুড়ে বিভিন্ন শহর, শিক্ষা প্রতিষ্ঠান ও স্থানীয় সম্প্রদায় পরিবেশ রক্ষায় নানা উদ্যোগ নিচ্ছে। কোথাও বৃক্ষরোপণ, কোথাও বর্জ্য ব্যবস্থাপনা, আবার কোথাও নবায়নযোগ্য শক্তি ব্যবহারের মাধ্যমে পরিবেশ রক্ষার কাজ চলছে।

কিছু অনুপ্রেরণামূলক বার্তা

ধরিত্রী বা পৃথিবী দিবস উপলক্ষে বিশ্বনেতা ও চিন্তাবিদরা দীর্ঘদিন ধরেই সচেতনতার বার্তা দিয়ে আসছেন। তাদের মতে, পৃথিবী রক্ষা করা শুধু দায়িত্ব নয়, ভবিষ্যৎ প্রজন্মের জন্য এক গুরুত্বপূর্ণ কর্তব্য।

বিশেষজ্ঞদের মতে, মানুষ যদি সচেতনভাবে প্রকৃতির সঙ্গে ভারসাম্য রেখে জীবনযাপন করে। তাহলে একটি সুন্দর ও নিরাপদ পৃথিবী গড়ে তোলা সম্ভব।


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
জাফর শিকদারের উদ্যোগে মুক্ত আকাশে ফিরল জালে আটকা হুতুম পেঁচা
দুটি উজ্জ্বল হলুদ চোখ, শরীরজুড়ে বাদামি ও ধূসর পালক। মাছের ঘেরের জালে আটকে পড়েছিল একটি হুতুম পেঁচা। স্থানীয় জাফর শিকদারের উদ্যোগে খবর পেয়ে ওয়াইল্ড টিমের সদস্যরা পাখিটিকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেন। সুস্থ হওয়ার পর আবারও ফিরিয়ে দেওয়া হয় প্রকৃতির কোলে।
জাফর শিকদারের উদ্যোগে মুক্ত আকাশে ফিরল জালে আটকা হুতুম পেঁচা
‘নানি’ হলো ৯ শাবক জন্ম দেওয়া থাইল্যান্ডের সেই বাঘিনী
চোরাশিকার ও আবাসস্থল সংকটের কারণে দীর্ঘদিন হুমকিতে থাকা থাইল্যান্ডের বাঘের সংখ্যা বেড়ে ২১০ থেকে ২৫৭টিতে দাঁড়িয়েছে। দেশটির বাঘ সংরক্ষণ কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে মায়ে কায়েও নামে একটি বাঘিনী। তিন দফায় ৯টি শাবকের জন্ম দেওয়া বাঘিনীটি এবার নানি হয়েছে। তার একটি মেয়ে বাঘও শাবকের জন্ম দিয়েছে।
‘নানি’ হলো ৯ শাবক জন্ম দেওয়া থাইল্যান্ডের সেই বাঘিনী
গ্লেসিয়ার ন্যাশনাল পার্কে প্রথমবার বাদুড়ের দেহে সাদা-নাক রোগ শনাক্ত
যুক্তরাষ্ট্রের মন্টানার গ্লেসিয়ার ন্যাশনাল পার্কে মৃত একটি বাদুড়ের দেহে প্রথমবারের মতো সাদা-নাক রোগ শনাক্ত হয়েছে।
গ্লেসিয়ার ন্যাশনাল পার্কে প্রথমবার বাদুড়ের দেহে সাদা-নাক রোগ শনাক্ত
৩৫০ বছর আগে বিলুপ্ত ডোডো পাখি পৃথিবীতে ফিরিয়ে আনছেন বিজ্ঞানীরা!
প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় বিলুপ্ত ডোডো পাখিকে ফিরিয়ে আনার চেষ্টা করছেন বিজ্ঞানীরা। তবে জিনগত পরিবর্তন, প্রজনন ও ভ্রূণের বিকাশ নিয়ে রয়েছে বড় ধরনের চ্যালেঞ্জ।
৩৫০ বছর আগে বিলুপ্ত ডোডো পাখি পৃথিবীতে ফিরিয়ে আনছেন বিজ্ঞানীরা!
কড়ি কাইট্টা উদ্ধার করে পুরস্কার পেল স্কুলছাত্রী রিশা
শেরপুর সদর উপজেলার কানাশাখোলা বাজার এলাকা থেকে একটি দেশি কড়ি কাইট্টা (কাছিম) উদ্ধার করায় স্কুলছাত্রী আয়েশা সিদ্দিকা রিশাকে পুরস্কৃত করছেন শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন।
কড়ি কাইট্টা উদ্ধার করে পুরস্কার পেল স্কুলছাত্রী রিশা