ঢাকা বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

ফিলিপাইনের বনে প্রথমবার দেখা মিলল পাঁচ ফুট ডানার বিরল বাদুড়ের

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৬, ০৪:৩৩ পিএম
ছবি: সংগৃহীত

ফিলিপাইনের উত্তরাঞ্চলের আপায়াও প্রদেশের ফ্লোরা এলাকার বনে প্রথমবারের মতো দেখা মিলেছে বিপন্ন প্রজাতির বিশালাকৃতির সোনালি মুকুটধারী উড়ন্ত শিয়াল বাদুড়ের। এর দুই ডানা ছড়ালে দৈর্ঘ্য প্রায় পাঁচ ফুট।

দেশটির পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ বিভাগ এবং আপায়াও প্রাদেশিক সরকারের যৌথ উদ্যোগে বিপন্ন বন্য প্রাণী পর্যবেক্ষণ জরিপে বাদুড়টির সন্ধান পাওয়া যায়। ইউনেসকো ঘোষিত জীবমণ্ডল সংরক্ষণ এলাকার জীববৈচিত্র্য নথিভুক্ত করার অংশ হিসেবে এ জরিপ চালানো হয়।

বৈজ্ঞানিক নাম Acerodon jubatus। এ প্রজাতির বাদুড় শুধু ফিলিপাইনেই দেখা যায়। দেহের দৈর্ঘ্য প্রায় ১০ থেকে ১৩ ইঞ্চি এবং ওজন প্রায় ৩ দশমিক ১ পাউন্ড। মাথা ও ঘাড়ের সোনালি বা হলদে লোমের কারণে এর নাম হয়েছে সোনালি মুকুটধারী উড়ন্ত শিয়াল।

বাদুড়টি মূলত ফল খায়, বিশেষ করে ডুমুর। রাতে খাবারের সন্ধানে বের হয় এবং দিনের বেলায় গাছে বিশ্রাম নেয়। ফল খাওয়ার পর বিভিন্ন স্থানে বীজ ছড়িয়ে দেওয়ায় বন পুনরুজ্জীবন ও উদ্ভিদের বৈচিত্র্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

আন্তর্জাতিক প্রকৃতি সংরক্ষণ সংঘের (আইইউসিএন) হিসাবে, প্রজাতিটি বিপন্ন। এর সংখ্যা কমে যাওয়ার পেছনে বন উজাড়, শিকারের পাশাপাশি আবাসস্থলে মানুষের হস্তক্ষেপ দায়ী। বিশ্বে এ প্রজাতির বাদুড়ের সংখ্যা ১০ হাজারের কম বলে ধারণা করা হয়।

নতুন এলাকায় বাদুড়টির উপস্থিতি নথিভুক্ত হওয়ায় এর আবাসস্থল সংরক্ষণের সুযোগ বাড়বে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। প্রজাতিটির নিরাপত্তা নিশ্চিত করতে ফ্লোরার বনাঞ্চলকে গুরুত্বপূর্ণ আবাসস্থল হিসেবে সংরক্ষণের প্রস্তাবও দেওয়া হয়েছে।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বিশ্বজুড়ে তীব্র তাপপ্রবাহে বাড়ছে গর্ভকালীন জটিলতা, ঝুঁকিতে মা-শিশু
জলবায়ু পরিবর্তনের প্রভাবে বিশ্বজুড়ে বাড়ছে তীব্র তাপপ্রবাহ।
বিশ্বজুড়ে তীব্র তাপপ্রবাহে বাড়ছে গর্ভকালীন জটিলতা, ঝুঁকিতে মা-শিশু
আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামে বড় পতন
ইরানের সঙ্গে চলমান সংঘাতের অবসান এবং মধ্যপ্রাচ্যে উত্তেজনা প্রশমনের সম্ভাবনা নিয়ে অনিশ্চয়তার মধ্যেই আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামে বড় ধরনের পতন হয়েছে।
আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামে বড় পতন
বিশ্ববাজারে বাড়ল সোনার দাম
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের বড় জয়ের পর ডলারের দরপতনে বিশ্ববাজারে সোনার দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
বিশ্ববাজারে বাড়ল সোনার দাম
হঠাৎ ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচার হচ্ছে পারমাণবিক হামলা থেকে বাঁচার উপায়
পারমাণবিক বিস্ফোরণের সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় নাগরিকদের জন্য পাঁচটি সতর্কতামূলক নির্দেশনা প্রচার করেছে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন। বিস্ফোরণের তাৎক্ষণিক ধাক্কা থেকে বাঁচা, নিরাপদ আশ্রয়ে অবস্থান এবং তেজস্ক্রিয় দূষণ এড়ানোর বিষয়ে এসব নির্দেশনা দেওয়া হয়েছে।
হঠাৎ ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচার হচ্ছে পারমাণবিক হামলা থেকে বাঁচার উপায়
নির্বাচনের আগে বেকারত্বে রেকর্ড, চাপে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী
নির্বাচনের মাত্র তিন দিন আগে বড় অর্থনৈতিক চাপে পড়েছে নিউজিল্যান্ডের সরকার।
নির্বাচনের আগে বেকারত্বে রেকর্ড, চাপে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী
আরও পড়ুন
ঢাকায় চুলা জ্বালতেই ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি ফিলিপাইনের নাগরিক
বিবাহবিচ্ছেদের সুযোগ নেই যে দেশে
ফিলিপাইনে স্কুলে গুলি, অনেকে হতাহত
ফিলিপাইনে ক্লাস চলাকালে শিক্ষার্থীর এলোপাতাড়ি গুলি, সহপাঠীসহ নিহত ৪