ঢাকা সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩

বন রক্ষার নীরব যোদ্ধাদের প্রতি শ্রদ্ধা

আজ বিশ্ব রেঞ্জার দিবস

আরটিভি নিউজ

প্রকাশ : ৩১ জুলাই ২০২৬, ১০:২২ এএম
আজ বিশ্ব রেঞ্জার দিবস, বন রক্ষার নীরব যোদ্ধা যারা বন, বন্যপ্রাণী ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় নিরলসভাবে কাজ করে । ছবি: সংগৃহীত

আজ ৩১ জুলাই বিশ্ব রেঞ্জার দিবস। বন, বন্যপ্রাণী ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় নিরলসভাবে কাজ করা রেঞ্জারদের অবদানকে সম্মান জানাতে এবং দায়িত্ব পালন করতে গিয়ে নিহত ও আহত রেঞ্জারদের স্মরণে প্রতিবছর বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি পালন করা হয়।

বিশ্ব রেঞ্জার দিবসের যাত্রা শুরু হয় ২০০৭ সালে। আন্তর্জাতিক রেঞ্জার ফেডারেশন এবং দ্য থিন গ্রিন লাইন ফাউন্ডেশনের উদ্যোগে প্রতিবছর দিবসটি পালন করা হচ্ছে। এ উপলক্ষে বিভিন্ন দেশে আলোচনা সভা, সচেতনতামূলক কর্মসূচি, স্মরণসভা এবং বন ও জীববৈচিত্র্য সংরক্ষণবিষয়ক নানা আয়োজন করা হয়।

আরও পড়ুন

World_Ranger_Day

বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তন, বন উজাড়, বন্যপ্রাণী পাচার এবং অবৈধ শিকারের মতো বড় চ্যালেঞ্জ মোকাবিলায় রেঞ্জারদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা শুধু বন ও বন্যপ্রাণী রক্ষা করেন না, জীববৈচিত্র্য সংরক্ষণ, পরিবেশের ভারসাম্য বজায় রাখা এবং প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলাতেও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। সীমিত সুযোগ-সুবিধার মধ্যেও দুর্গম বনাঞ্চলে জীবনের ঝুঁকি নিয়ে তারা দায়িত্ব পালন করে যাচ্ছেন।

বাংলাদেশেও বন বিভাগের রেঞ্জাররা সুন্দরবন, পার্বত্য বনাঞ্চল, জাতীয় উদ্যান এবং সংরক্ষিত বন এলাকায় বনসম্পদ ও বন্যপ্রাণী সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। রয়েল বেঙ্গল বাঘ, হাতি, হরিণ, কুমিরসহ বিভিন্ন বন্যপ্রাণী রক্ষা, বনাঞ্চলে নিয়মিত টহল, অবৈধ দখল প্রতিরোধ এবং বনজ সম্পদ পাচার ঠেকাতে তাদের অবদান উল্লেখযোগ্য।

World_Ranger_Day2

পরিবেশবিদদের মতে, রেঞ্জারদের নিরাপত্তা নিশ্চিত করা, আধুনিক প্রশিক্ষণ, পর্যাপ্ত সরঞ্জাম এবং প্রযুক্তিগত সহায়তা বাড়ানো গেলে বন ও জীববৈচিত্র্য সংরক্ষণ আরও শক্তিশালী হবে। পাশাপাশি বন রক্ষায় জনসচেতনতা বৃদ্ধি এবং স্থানীয় জনগণের সক্রিয় অংশগ্রহণও জরুরি।

বিশ্ব রেঞ্জার দিবস উপলক্ষে পরিবেশ ও বন সংরক্ষণে নিয়োজিত সব রেঞ্জারের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন সংশ্লিষ্টরা। তাদের মতে, প্রকৃতি ও জীববৈচিত্র্য রক্ষায় কাজ করা এই নীরব যোদ্ধাদের অবদান যথাযথভাবে মূল্যায়ন করা সময়ের দাবি।


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বন্যপ্রাণীর গায়ে মাইক্রোচিপ বসাবে বন বিভাগ, কিন্তু কেন?
দেশের বন্যপ্রাণীর পাচার ঠেকাতে এবং সুরক্ষিত রাখতে এবার জন্তুদের গায়ে মাইক্রোচিপ বসানোর কথা ভাবছে বাংলাদেশ বন বিভাগ।
বন্যপ্রাণীর গায়ে মাইক্রোচিপ বসাবে বন বিভাগ, কিন্তু কেন?
আজ ‘রিমেম্বার মি থার্সডে’, ঘরহীন প্রাণীদের পাশে দাঁড়ানোর দিন 
সেপ্টেম্বরের চতুর্থ বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিশ্বজুড়ে পালিত হচ্ছে রিমেম্বার মি থার্সডে।
আজ ‘রিমেম্বার মি থার্সডে’, ঘরহীন প্রাণীদের পাশে দাঁড়ানোর দিন 
ছয় মাসে সাড়ে ৪ লাখ মানুষের মৃত্যুর আশঙ্কা
চলতি বছরের শক্তিশালী এল নিনোর প্রভাবে বিশ্বজুড়ে রেকর্ড দাবদাহ, তীব্র খরা, দাবানল ও পানির সংকট দেখা দিয়েছে। এর প্রভাবে আগামী ছয় মাসে বিশ্ব জুড়ে অতিরিক্ত প্রায় সাড়ে ৪ লাখ মানুষের প্রাণহানি ঘটতে পারে বলে যুক্তরাষ্ট্রের শিকাগো বিশ্ববিদ্যালয়ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ক্লাইমেট ইমপ্যাক্ট ল্যাবের প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনে জানানো হয়েছে।
ছয় মাসে সাড়ে ৪ লাখ মানুষের মৃত্যুর আশঙ্কা
আজ বিশ্ব গন্ডার দিবস
আজ ২২ সেপ্টেম্বর বিশ্ব গণ্ডার দিবস।
আজ বিশ্ব গন্ডার দিবস
আজ বিশ্ব বাঁশ দিবস
বাঁশের বহুমুখী ব্যবহার, পরিবেশগত গুরুত্ব ও অর্থনৈতিক সম্ভাবনা সম্পর্কে সচেতনতা বাড়াতে আজ শুক্রবার (১৮ সেপ্টেম্বর) পালিত হচ্ছে বিশ্ব বাঁশ দিবস।
আজ বিশ্ব বাঁশ দিবস
আরও পড়ুন
‌‘মক্কা প্রতিরক্ষা জোটে যোগ দিতে আগ্রহী ছয়টির বেশি দেশ’
‘গণমাধ্যম নিয়ন্ত্রণে নয়, জনগণের সুরক্ষার জন্যই সাইবার সিকিউরিটি আইন’
সামরিক বাহিনীতে জেনারেল-অ্যাডমিরাল কমাচ্ছে যুক্তরাষ্ট্র
প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে চীনের রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ