
বাংলাদেশ অর্থোপেডিক সোসাইটির সাবেক সভাপতি এবং ল্যাবএইড হাসপাতালের অর্থোপেডিক সার্জারি বিভাগের চিফ কনসালটেন্ট অধ্যাপক ডা. এম আমজাদ হোসেন Society International Chirugie of Orthopaedic Traumatology (SICOT) এর ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। এ জন্যে ল্যাবএইড হাসপাতালের পক্ষ থেকে তাকে সংবর্ধনা জানানো হয়।
ল্যাবএইড হাসপাতালের পক্ষ থেকে সম্প্রতি তাকে সংবর্ধনা প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন অধ্যাপক ডা. এম খাদেমুল ইসলাম, চিফ কনসালটেন্ট এন্ড জেনারেল সার্জন, ল্যাবএইড হাসপাতাল, ডা. মাহবুবুর রহমান, চিফ অ্যানস্থেটিস্ট এন্ড ডিরেক্টর, হাসপাতাল ম্যানেজমেন্ট কমিটি, ব্রিগেডিয়ার জেনারেল ডা. মোঃ আসাদুল্লাহ হিল গালিব, মেডিকেল ডিরেক্টর, ইফতেখার আহমেদ, জি এম ও ফরিদা বেগম, এজিএম ল্যাবএইড হাসপাতালসহ ডাক্তার নার্সরা উপস্থিত ছিলেন।
অধ্যাপক ডা. এম আমজাদ হোসেন এর এ অর্জনে পুরো বাংলাদেশ তথা ল্যাবএইড পরিবার গর্বিত।
পি




