
একবার আমেরিকা গ্লাসভরা ক্রোধের পানি
আফগানিস্তানের দিকে ছুড়ে মারে
ব্যথা পাওয়ার পরিবর্তে হেসে ওঠে তারা—
আবার মুঠোভরা মাটি মারল ইরাকের গায়ে
গা ঝাড়া দিয়ে উঠে দাঁড়ায় খোমেনি
বিভ্রান্ত মজলিশ পানি আর মাটি একত্র করে
কাদার পিরামিড বানিয়ে
আগুনে নিক্ষিপ্ত করল আমাকে
এরপর বেরিয়ে এলো রক্তমাখা ইটের শরীর
ইটের আঘাতে ক্ষত-বিক্ষত বিশ্বের হৃৎপিণ্ড
কেউ জানে না—
সে যে রক্তমাখা ইটের আরেকটি নাম!




