
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় কারও মৃত্যু না হলেও ১৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। গতকাল (বৃহস্পতিবার) ৬৫ জন হাসপাতালে ভর্তি হয়েছিলেন।
শুক্রবার (৩০ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে ঢাকায় ৬ জন ও ঢাকার বাইরে ৮ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ৩৪৯ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিচ্ছেন।
চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ৬২ হাজার ৩৩৫ জন। এরমধ্যে ২৮১ জনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়েছেন ৬১ হাজার ৭০৫ জন।
উল্লেখ্য, ২০২১ সালে সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন ২৮ হাজার ৪২৯ জন। মৃত্যু হয় ১০৫ জনের।




