
জর্ডানের রাজধানী আম্মানের আত্মার রাগাদান এলাকায় বসবাসরত ইমান হোসেন ও শিউলি খাতুন নামের দুজন বাংলাদেশি ভয়াবহ অগ্নিকাণ্ডের শিকার হয়েছেন।
গত ১৪ তারিখ ভোর দুইটার দিকে এই ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে। এসময় গ্যাস সিলিন্ডার লিকের কারণে সমস্ত ঘরে গ্যাস ছড়িয়ে পড়ে। গভীর রাতে চুলোতে আগুন জ্বালাতে গেলে মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে।
এ ঘটনায় রুমে থাকা শিউলি খাতুন ও ইমান হোসেন মুহূর্তে শরীরের বেশিরভাগ অংশ আগুনে পুড়ে যায়। খবর পেয়ে পুলিশ আগুনে পুড়ে যাওয়া ইমাম হোসেন ও শিউলি খাতুনকে রাজধানীর বশির হাসপাতালে প্রেরণ করে। ক্রমেই তাদের শরীরের অবস্থা অবনতি হতে থাকে। গত শনিবার সকালে ইমাম হোসেনকে ডাক্তার মৃত বলে ঘোষণা করে দুপুরে শিউলি বেগমকেও মৃত ঘোষণা করে।
ইমাম হোসেন ঢাকা জেলার কেরানীগঞ্জ উপজেলার কামাল উদ্দিনের সন্তান। শিউলি খাতুন পাবনা জেলার বেড়া থানার শাজাহান শেখের মেয়ে।
বর্তমানে মৃতদেহ দুটি বশির হাসপাতালের হিমাগারে রয়েছে। আইনি কাজ সম্পূর্ণ করে মৃতদেহ দুটি তাদের পরিবারের কাছে দ্রুতই বাংলাদেশে পাঠাবে বলে জানিয়েছেন বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব ও দূতাবাস প্রদান শাহেদ বিন আজিজ।
দূতাবাসের পক্ষ থেকে সার্বক্ষণিকভাবে হাসপাতালের সাথে যোগাযোগ করছে বলেও জানান তিনি।




