ঢাকা মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

ইতিহাসে আজকের এই দিনে

আরটিভি নিউজ

প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৬, ০৮:০৮ এএম
বইয়ের পাতায় ইতিহাস। ছবি: এআই দিয়ে তৈরি

ঘটনাবহুল এ বিশ্বে প্রতিদিন ঘটে নানান ঘটনা। উদ্ভাবন-উন্মোচন ঘটে অনেক কিছুর। জন্মের পাশাপাশি মৃত্যুও হয় অনেকের। রোজকার এসব ঘটনার মধ্যে বিশেষ কিছু ঘটনা স্থায়ীভাবে দাগ কাটে মানুষের মনে। কিছু উঠে যায় ইতিহাসের পাতায়।

রোববার (৪ অক্টোবর) এক নজরে দেখে নেওয়া যাক তেমনই কিছু ঘটনা।

ঘটনাবলি
১৩৩৭ - (৭৫৮ হিজরি) খলিফা মনসুর বাগদাদের ভিত্তি স্থাপন করেন।

১৫৩৫ - ইংরেজি ভাষার প্রথম বাইবেল ছাপা সম্পন্ন হয়।

১৮১৩ - লর্ড ময়রার বাংলার গভর্নর জেনারেল নিযুক্ত হন।

১৮৩০ - বেলজিয়াম তাদের স্বাধীনতা ঘোষণা করে।

১৮৫৫ - ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের উদ্যোগে ও নেতৃত্বে বিধবা বিবাহ আইন প্রবর্তিত হয়।

১৮৮৭ - কলকাতায় এমারেল্ড থিয়েটার প্রতিষ্ঠিত হয়।

১৯১১ - সাধারণের ব্যবহারের জন্য প্রথম লন্ডনের পাতাল রেলস্টেশন চালু হয়।

১৯৫৭ - সাবেক সোভিয়েত ইউনিয়নের বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা মহাশূন্যে প্রথম কৃত্রিম উপগ্রহ স্পুটনিক-১ সাফল্যের সঙ্গে প্রেরণ করে মহাশূন্যের ওপর মানুষের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার কালপর্বের সূচনা করেন।

১৯৫৮ - আটলান্টিক পারাপারে নিয়মিত বিমান চলাচল শুরু করে।

১৯৫৯ - সোভিয়েত নভোযান লুনিক-৩ সর্বপ্রথম চাঁদের সবচেয়ে কাছাকাছি গিয়ে ছবি তোলে।

১৯৬৩ - জাম্বিয়া পূর্ণ স্বায়ত্তশাসন লাভ করে। ক্যারিবিয়ান সমুদ্রে প্রচণ্ড ঝড় উঠেছিল। ওই ঝড়ে ক্যারিবিয়ান সমুদ্রের সব দ্বীপ এবং বন্দরের সরঞ্জামাদি আটলান্টিক মহাসাগরে নিমজ্জিত হয়। ভয়াবহ এই তুফানের গতিবেগ ছিল ঘণ্টায় ১৫০ কিলোমিটার। প্রায় ৬ হাজার লোক এই তুফানে মারা গিয়েছিলেন। মৃত্যুবরণকারীদের অধিকাংশই ছিলেন হাইতি এবং কিউবার অধিবাসী।

১৯৬৬ - লেসোথা ব্রিটিশ উপনিবেশ থেকে স্বাধীনতা লাভ করে।

১৯৭৯ - যুগোশ্লাভাকিয়ার সঙ্গে বাংলাদেশের বাণিজ্য চুক্তি সম্পাদিত হয়।

১৯৯২ - ব্রাজিলে কারাগারে রক্তক্ষয়ী দাঙ্গা বাধে। এতে ১১১ জন বন্দি নিহত হন।

২০০২ - নেপালের রাজা জ্ঞানেন্দ্রের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবাকে বরখাস্ত করে নির্বাহী ক্ষমতা গ্রহণ করেন।

জন্ম
১২৮১ - দশম লুই, ফ্রান্সের রাজা।

১৭২০ - জোভান্নি পিরানেসি, ইতালীয় খোদাইকার ও ভাস্কর।

১৭৯৩ - চার্লস পিয়ারসন, ইংরেজি আইনজীবী এবং রাজনীতিবিদ।

১৮৩২ - উইলিয়াম গ্রিগস, ক্রোমোলিথোগ্রাফির প্রক্রিয়ার ইংরেজ উদ্ভাবক।

১৮৬১ - ফ্রেডরিক রেমিংটন, চিত্রশিল্পী।

১৮৭৭ - রেজর স্মিথ, ইংরেজ প্রথম শ্রেণির ক্রিকেটার।

১৮৮৩ - অধ্যাপক পঞ্চানন নিয়োগী, প্রখ্যাত বাঙালি বিজ্ঞানী।

১৮৯৫ - বাস্টার কিটন, মার্কিন চলচ্চিত্র পরিচালক ও অভিনেতা।

১৮৯৭ - আলবার্ট বিটজিয়াম, সুইজারল্যান্ডের বিখ্যাত কথাসাহিত্যিক।

১৯০১ - সৌম্যেন্দ্র নাথ ঠাকুর, সাম্যবাদী বিপ্লবী, লেখক ও চিন্তাবিদ।

১৯০৩ - জন ভিনসেন্ট আটানসফ, বুলগেরীয় বংশোদ্ভূত মার্কিন পদার্থবিদ।

১৯০৬ - নির্মলচন্দ্র লাহিড়ী, খ্যাতনামা জ্যোতির্বিদ, গণিতাচার্য ও পঞ্জিকা-সংস্কারক।

১৯১১ - রেজ পার্কস, ইংরেজ ক্রিকেটার।

১৯১৬ - ভিতালি গিঞ্জবার্গ, নোবেল পুরস্কার বিজয়ী রাশিয়ান পদার্থবিদ।

১৯১৮ - কেনিচি ফুকুই, নোবেল পুরস্কার বিজয়ী জাপানি রসায়নবিদ।

১৯১৯ - মণীন্দ্র রায়, বিশিষ্ট বাঙালি কবি।

১৯২০ - জর্জ ট্রাইব, অস্ট্রেলীয় ক্রিকেটার।

১৯২৩ - চার্লটন হেস্টন, মার্কিন অভিনেতা ও রাজনৈতিক কর্মী।

১৯২৫ - রোকেয়া রহমান কবির, বাংলাদেশি নারী উন্নয়ন কর্মী ও শিক্ষাবিদ।

১৯৩১ - সন্ধ্যা মুখোপাধ্যায়, ভারতীয় বাঙালি সংগীতশিল্পী ও বাংলা চলচ্চিত্রের নেপথ্য গায়িকা। ব্যাসিল ডি’অলিভেইরা, দক্ষিণ আফ্রিকান বংশোদ্ভূত ইংরেজ ক্রিকেটার।

১৯৩৬ - ডেভিড পিদি, দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার।

১৯৩৮ - কার্ট ওয়ুটরিচ, নোবেল পুরস্কার বিজয়ী সুইস রসায়নবিদ ও জৈবপদার্থবিদ।

১৯৪৬ - সুজান সার‍্যান্ডন, মার্কিন অভিনেত্রী ও সমাজকর্মী।

১৯৫৬ - ক্রিস্টফ ভালৎজ, অস্ট্রীয় অভিনেতা।

১৯৫৭ - রফিকুল আলম, বাংলাদেশি ক্রিকেটার।

১৯৬৫ - ইউজিন কাসপারস্কি, রুশ গাণিতিক প্রকৌশলী ও তথ্য বিশেষজ্ঞ।

১৯৬৭ - জাহিদ হাসান, বাংলাদেশি অভিনেতা। লিয়েভ শ্রাইবার, মার্কিন অভিনেতা, প্রযোজক, পরিচালক এবং চিত্রনাট্যকার।

১৯৭৯ - স্টিফান বুথ, ইংরেজ অভিনেতা ও গায়ক।

১৯৮৮ - ক্রিস জর্দান, ইংরেজ ক্রিকেটার।

১৯৮৯ - ডাকোটা জনসন, মার্কিন মডেল ও অভিনেত্রী।

১৯৯৩ - আকিলা ধনঞ্জয়, শ্রীলঙ্কান ক্রিকেটার। ওয়েলিংটন মাসাকাদজা, জিম্বাবুয়ের ক্রিকেটার।

১৯৯৪ - এইডেন মার্করাম, দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার।

১৯৯৭ - ঋষভ পন্ত, ভারতীয় ক্রিকেটার।

১৯৯৮ - শাদাব খান, পাকিস্তানি ক্রিকেটার।

মৃত্যু
১৬৬৯ - রেমব্রন্ট ফান রেইন, হল্যান্ডের বিখ্যাত শিল্পী এবং ইউরোপের ইতিহাসের সেরা চিত্রশিল্পী ও ছাপচিত্রশিল্পী।

১৯৪৭ - মাক্স প্লাংক, জার্মান তাত্ত্বিক পদার্থবিজ্ঞানী।

১৯৬২ - প্যাটসি হেনড্রেন, ইংরেজ ক্রিকেটার।

১৯৬৯ - নাটালিনো অট্টও, ইতালীয় গায়ক ও অভিনেতা। ভাইবার্ট উইট, ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেটার।

১৯৭৮ - নেপাল নাগ, ভারতীয় উপমহাদেশের ব্রিটিশবিরোধী স্বাধীনতা আন্দোলনের একজন ব্যক্তিত্ব, অগ্নিযুগের বিপ্লবী, স্বদেশি এবং কমিউনিস্ট।

২০০০ - মাইকেল স্মিথ, নোবেল পুরস্কার বিজয়ী ইংরেজ কানাডিয়ান রসায়নবিদ।

২০১২ - দেফনি স্লেটার, ইংরেজ অভিনেত্রী।

২০১৩ - ভো নগুয়েন গিয়াপ, ভিয়েতনামী রাজনীতিবিদ এবং ভিয়েতনাম গণফৌজের জেনারেল।

২০১৯ - ডাইঅ্যান ক্যারল, মার্কিন অভিনেত্রী, সংগীতশিল্পী ও মডেল।

আরটিভি/আইএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আরটিভির নাম ভাঙিয়ে চাঁদাবাজি করেন চাকরিচ্যুত প্রতিনিধি বাবু
আরটিভির নাম, লোগো, আইডি কার্ড ও ব্যুম ব্যবহার করে নোয়াখালীতে অনিয়ম, চাঁদাবাজি ও হুমকি প্রদর্শনের অভিযোগ উঠেছে চাকরিচ্যুত সাবেক জেলা প্রতিনিধি মনির হোসেন বাবুর বিরুদ্ধে। এ ঘটনায় তার বিরুদ্ধে বেগমগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেছে আরটিভি কর্তৃপক্ষ। একই সঙ্গে জনসাধারণকে সতর্ক করে বিশেষ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।
আরটিভির নাম ভাঙিয়ে চাঁদাবাজি করেন চাকরিচ্যুত প্রতিনিধি বাবু
জনস্বার্থে সতর্কীকরণ বিজ্ঞপ্তি
এতদ্বারা সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আরটিভির নোয়াখালী জেলার সাবেক প্রতিনিধি মনির হোসেন বাবু (পিতা- আব্দুর রব মিয়া, জাতীয় পরিচয়পত্র নম্বর- ৭৫২০৭০৪৪৮৩২৫৭, ঠিকানা- সোহেল স্টোর, দক্ষিণ হাজীপুর, ব্যাংক রোড, চৌমুহনী, নোয়াখালী)-কে গত ৮ মার্চ ২০২৬ তারিখ থেকে চাকরিচ্যুত করা হয়েছে।
জনস্বার্থে সতর্কীকরণ বিজ্ঞপ্তি
ইতিহাসে আজকের এই দিনে
সোমবার (৫ অক্টোবর) এক নজরে দেখে নেওয়া যাক তেমনই কিছু ঘটনা।
ইতিহাসে আজকের এই দিনে
ইতিহাসে আজকের এই দিনে
শনিবার (৩ অক্টোবর) এক নজরে দেখে নেওয়া যাক তেমনই কিছু ঘটনা।
ইতিহাসে আজকের এই দিনে
বিডিনিউজের সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সম্পাদক ও প্রকাশক তৌফিক ইমরোজ খালিদী লন্ডনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার (২ অক্টোবর) সন্ধ্যায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের দায়িত্বশীল একাধিক সাংবাদিক বিষয়টি নিশ্চিত করেছেন। লন্ডনে তার মৃত্যুর কারণ, বয়স এবং শেষ সময়ের অন্যান্য বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তৌফিক ইমরোজ খালিদী দেশের সাংবাদিকতা ও গণমাধ্যম অঙ্গনের পরিচিত মুখ। ২০০৬ সাল থেকে তিনি নিজ মালিকানাধীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রকাশক ও প্রধান সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের আগে তিনি বাংলাদেশের ব্রডশিট পত্রিকায় সাংবাদিকতা করেন। পরে যুক্তরাজ্যের বিবিসিতে উপস্থাপক, প্রযোজক ও সম্পাদক হিসেবে কাজ করেন। ঢাকা ও লন্ডনসহ বিভিন্ন জায়গায় গণমাধ্যম ও সাংবাদিকতা বিষয়ে প্রশিক্ষণও নেন তিনি। ব্যবসা, রাজনীতি, অর্থনীতি, উন্নয়ন ও আন্তর্জাতিক বিষয়সহ বিভিন্ন বিষয়ে সাংবাদিকতা করেছেন তিনি। ২০১৭ সালে জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পুরস্কারে বিশেষ সম্মাননা পান তৌফিক ইমরোজ খালিদী। ডিজিটাল বাংলাদেশে অবদানের স্বীকৃতি হিসেবে তাকে এ সম্মাননা দেওয়া হয়। ২০১৭ সালের ১২ ডিসেম্বর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে তৎকালীন জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি দিবস উপলক্ষ্যে এ সম্মাননা দেওয়া হয়।  ২০০৬ সালে তার নেতৃত্বে বিডিনিউজ নতুন ব্যবস্থাপনায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নামে নতুন আঙ্গিকে যাত্রা শুরু করে।  আরটিভি/এমএ
বিডিনিউজের সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন
আরও পড়ুন
ইতিহাসে আজকের এই দিনে
ইতিহাসে আজকের এই দিনে
ইতিহাসে আজকের এই দিনে
ইতিহাসে আজকের এই দিনে