ঢাকা মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩

ইতিহাসে আজকের এই দিনে

আরটিভি নিউজ

প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৬, ০৭:৫৭ এএম
বইয়ের পাতায় ইতিহাস। ছবি: কাল্পনিক

ঘটনাবহুল এ বিশ্বে প্রতিদিন ঘটে নানান ঘটনা। উদ্ভাবন-উন্মোচন ঘটে অনেক কিছুর। জন্মের পাশাপাশি মৃত্যুও হয় অনেকের। রোজকার এসব ঘটনার মধ্যে বিশেষ কিছু ঘটনা স্থায়ীভাবে দাগ কাটে মানুষের মনে। কিছু উঠে যায় ইতিহাসের পাতায়।

রোববার (১৮ অক্টোবর) এক নজরে দেখে নেওয়া যাক তেমনই কিছু ঘটনা।

ঘটনাবলি
১৫৬৫ - ফিলিপাইন আনুষ্ঠানিকভাবে স্পেনের উপনিবেশে পরিণত হয়।

১৭৪৮ - গ্রেট ব্রিটেন, স্পেন ও সার্ডিনিয়ার মধ্যে ‘আইলা শাপেল’ শান্তিচুক্তি স্বাক্ষরিত হয়।

১৮৬৬ - রাশিয়া সরকারিভাবে আলাস্কাকে মার্কিন যুক্তরাষ্ট্রের হাতে তুলে দেয়।

১৯১০ - চীনের সাংহাইয়ের খ্রিস্টান ধর্মের যুব সমিতির উদ্যোগে চীনের প্রথম জাতীয় গেমসের উদ্বোধন হয়।

১৯১২ - ইতালি ও তুরস্কের ওসমানীয় খেলাফতের মধ্যে শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়।

১৯১২ - বুলগেরিয়া, সার্বিয়া, গ্রিস ও মন্ট্রিনিগ্রো ওসমানীয় তুর্কি সেনাদের ওপর হামলা শুরু করার মাধ্যমে প্রথম বলকান যুদ্ধ শুরু করে।

১৯৬৭ - রুশ মহাশূন্যযান ভেনাস-৪ প্রথমবারের মতো শুক্রে নিরাপদে অবতরণ করে।

১৯৭১ - পাক-ভারত সীমান্ত থেকে উভয়পক্ষের সৈন্য প্রত্যাহারের জন্য মস্কোস্থ মার্কিন রাষ্ট্রদূতের প্রস্তাব।

১৯৭৩ - মধ্যপ্রাচ্যে বাংলাদেশ থেকে প্রথমবারের মতো চা ও মেডিকেল টিম প্রেরণ করা হয়।

১৯৮৪ - আফ্রিকার মহাদেশে বিংশ শতাব্দীর সবচেয়ে বড় খরা দেখা দেয়। আফ্রিকার ৩৪টি দেশের মধ্যে ইথিওপিয়ার দুর্যোগ সবচেয়ে গুরুতর হয় এবং ২৪টি দেশে অনাহার দেখা দেয়। কমপক্ষে এক কোটি লোক গৃহহীন হয়।

১৯৮৫ - দক্ষিণ আফ্রিকার বোথা সরকারের হাতে কৃষ্ণাঙ্গ কবি বেঞ্জামিন মালায়েস এর ফাঁসি হয়।

১৯৮৫ - চীনের প্রথম জাতীয় কিশোর-কিশোরী গেমস চীনের জেনযৌ শহরে সফলভাবে সমাপ্ত হয়।

১৯৮৯ - পূর্ব জার্মান কমিউনিস্ট পার্টির প্রধান এরিক হোনেকার ক্ষমতা হারান।

১৯৯২ - চীনা কমিউনিস্ট পার্টি চতুর্দশ কংগ্রেসে সমাজতান্ত্রিক বাজার অর্থনীতির প্রতি সমর্থন জানায়।

১৯৯৫ - চীনের রাজধানী বেইজিং-এ চীন বার রাশিয়ার প্রতিনিধিদের মধ্যে দুদেশের পশ্চিমাংশের সীমান্ত নির্ধারণসংক্রান্ত চুক্তি অনুমোদন হয়।

১৯৯৮ - এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের পরিবেশ আর উন্নয়ন সম্মেলনের ষষ্ঠ বার্ষিক অধিবেশন চীনের গুয়েলিন শহরে সমাপ্ত হয়।

২০০১ - চীনের সাংহাইয়ে এপেকের শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়। এই সম্মেলনে অংশগ্রহণকারী বিভিন্ন দেশের নেতাদের মধ্যে সন্ত্রাস দমনসহ গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা হয়। চীনের তৎকালীন প্রেসিডেন্ট চিয়াং ছে মিন এবং মার্কিন প্রেসিডেন্ট বুশ এই সম্মেলনে ভাষণ দেন।

২০২০ - দীর্ঘ ৩০ বছর পর সৌদি ও ইরাকের মধ্যে স্থলসীমান্ত উন্মুক্ত করা হয়।

জন্ম
১৭৮৫ - টমাস লাভ পিকক, ইংরেজি ঔপন্যাসিক, কবি এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মকর্তা।

১৮০৪ - রাজা মংকুট, শ্যামদেশের (থাইল্যান্ডের) চক্রী রাজবংশের চতুর্থ রাজা।

১৮৫৪ - বিলি মারডক, অস্ট্রেলিয়ান ক্রিকেটার।

১৮৫৯ - অঁরি বের্গসন, বিশিষ্ট ফরাসি দার্শনিক।

১৮৭৫ - লেন ব্রন্ড, বিখ্যাত ইংরেজ ক্রিকেট তারকা।

১৮৯৪ - এইচ এল ডেভিস, মার্কিন ঔপনাসিক ও কবি।

১৮৯৮ - লট্টে লেনিয়া, অস্ট্রীয়-মার্কিন অভিনেত্রী।

১৯০২ - মিরিয়াম হপকিন্স, আমেরিকান অভিনেত্রী।

১৯০৫ - ফেলিক্স হওফোয়েত-বোদরি, আইভেরিয়ান রাজনীতিবিদ এবং প্রথম রাষ্ট্রপতি।

১৯০৬ - শিল্প ও সাহিত্যজগতের উল্লেখযোগ্য ব্যক্তিত্ব লেডি রাণু মুখোপাধ্যায়।

১৯১৮ - পরিতোষ সেন, ভারতীয় বাঙালি চিত্রশিল্পী।

১৯১৯ - পিয়ের ট্রুডো, কানাডীয় রাজনীতিবিদ এবং কানাডার ১৫তম প্রধানমন্ত্রী।

১৯২০ - মেলিনা মার্কুরি, গ্রিক অভিনেত্রী, গায়িকা ও রাজনীতিবিদ।

১৯২৫ - ইলা মিত্র, বাঙালি মহীয়সী নারী এবং সংগ্রামী কৃষক নেতা।

১৯২৬ - চাক বেরি, মার্কিন গায়ক, গীতিকার এবং রক অ্যান্ড রোল সংগীতের প্রবর্তক।

১৯২৬ - ক্লাউস কিন্‌স্কি, জার্মান অভিনেতা।

১৯২৭ - জর্জ সি স্কট, মার্কিন অভিনেতা, পরিচালক ও প্রযোজক।

১৯৩৩ - আরউইন মার্ক জ্যাকবস, তড়িৎ প্রকৌশলী।

১৯৩৯ - লি হার্ভে অসওয়াল্ড, মার্কিন রাষ্ট্রপতি জন এফ কেনেডির আততায়ী।

১৯৪০ - পরাণ বন্দ্যোপাধ্যায়, ভারতীয় বাংলা চলচ্চিত্র অভিনেতা।

১৯৫০ - ভারতীয় এবং ব্রিটিশ অভিনেতা ওম রাজেশ পুরী।

১৯৫২ - রয় ডায়াস, শ্রীলঙ্কার সাবেক আন্তর্জাতিক ক্রিকেটার ও কোচ।

১৯৫৬ - মার্টিনা নাভ্রাতিলোভা, বিখ্যাত আমেরিকান টেনিস খেলোয়াড় ও কোচ।

১৯৬১ - গ্ল্যাডস্টোন স্মল, সাবেক ইংরেজ ক্রিকেটার।

১৯৬৫ - জাকির নায়েক, ইসলামিক পণ্ডিত ও গবেষক।

১৯৬৮ - স্টুয়ার্ট ল, অস্ট্রেলিয়ার ক্রিকেটার।

১৯৭৮ - জয়তিকা সারাভানান, ভারতীয় তামিল অভিনেত্রী।

১৯৮১ - নাথান হারিৎজ, সাবেক অস্ট্রেলীয় ক্রিকেটার।

১৯৮৪ - ফ্রিডা পিন্টো, ভারতীয় অভিনেত্রী এবং মডেল।

১৯৮৪ - এস্পারেন্জা স্পলডিং, আমেরিকান জ্যাজ বেজবাদক, সেল্লোবাদক এবং গায়ক।

১৯৮৭ - জ্যাক এফ্রন, আমেরিকান অভিনেতা এবং গায়ক।

মৃত্যু
১৬৭৮ - চিত্রশিল্পী ইয়াকপ ইয়োরদানস।

১৮৭১ - চার্লস ব্যাবেজ, ইংরেজ গণিতবিদ।

১৯১৪ - কবি আজিজুর রহমান।

১৯২৩ - মোহাম্মদ নজিবর রহমান, বাংলা ভাষার ঔপন্যাসিক।

১৯৩১ - টমাস আলভা এডিসন, মার্কিন উদ্ভাবক এবং ব্যবসায়ী।

১৯৩৪ - সান্তিয়াগো রামোন ই কাহাল, স্পেনীয় রোগবিজ্ঞানী, কলাস্থানবিদ এবং স্নায়ুবিদ।

১৯৭৮ - রামোন মের্কাদের, স্পেনীয় সাংবাদিক, লিওন ট্রটস্কির হত্যাকারী।

১৯৮০ - দেবব্রত বিশ্বাস, রবীন্দ্রসংগীত শিল্পী।

১৯৯৩ - শহীদ ডা. মিজানুর রহমান ও মো. বোরহান উদ্দিন শাহাদাত।

২০০৪ - শঙ্কু মহারাজ, প্রখ্যাত বাঙালি ভ্রমণ সাহিত্যিক।

২০০৫ - জনি হেইন্স, ইংরেজ ফুটবলার।

২০০৭ - লাকি ডুবে, দক্ষিণ আফ্রিকার একজন রেগে শিল্পী।

২০১৮ - রক আইকন আইয়ুব বাচ্চু, বাংলাদেশি সংগীতশিল্পী।

আরটিভি/আইএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ইতিহাসে আজকের এই দিনে
মঙ্গলবার (২০ অক্টোবর) এক নজরে দেখে নেওয়া যাক তেমনই কিছু ঘটনা।
ইতিহাসে আজকের এই দিনে
ইতিহাসে আজকের এই দিনে
সোমবার (১৯ অক্টোবর) এক নজরে দেখে নেওয়া যাক তেমনই কিছু ঘটনা।
ইতিহাসে আজকের এই দিনে
শুরু হচ্ছে নতুন কুঁড়ি জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা, আবেদন যেভাবে
বিএনপি সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের লক্ষ্যে দেশব্যাপী ‘নতুন কুঁড়ি জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা’ আয়োজন করতে যাচ্ছে ইসলামিক ফাউন্ডেশন। তিনটি গ্রুপে অনুষ্ঠিতব্য এ প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে বিজয়ী ৯ জনের জন্য মোট ১৩ লাখ ৫০ হাজার টাকা পুরস্কার বরাদ্দ রাখা হয়েছে। পাশাপাশি বিজয়ীদের ক্রেস্ট ও সনদপত্র দেওয়া হবে। রোববার (১৮ অক্টোবর) ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, উপজেলা পর্যায় থেকে প্রতিযোগিতা শুরু হবে। সেখানে বিজয়ীরা জেলা পর্যায়ে, জেলা পর্যায়ের বিজয়ীরা বিভাগীয় পর্যায়ে এবং বিভাগীয় পর্যায়ের বিজয়ীরা জাতীয় পর্যায়ের চূড়ান্ত প্রতিযোগিতায় অংশ নেবেন। তিনটি গ্রুপে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ‘ক’ গ্রুপে ১২ বছরের কম বয়সীরা তাজবিদসহ ১০ পারা, ‘খ’ গ্রুপে ১৫ বছরের কম বয়সীরা তাজবিদসহ ২০ পারা এবং ‘গ’ গ্রুপে ১৮ বছরের কম বয়সীরা তাজবিদসহ পবিত্র কোরআনের পূর্ণ ৩০ পারা হিফজ বিভাগে অংশ নিতে পারবেন। জাতীয় পর্যায়ে প্রতিটি গ্রুপে প্রথম স্থান অর্জনকারী পাবেন দুই লাখ টাকা, দ্বিতীয় স্থান অর্জনকারী দেড় লাখ টাকা এবং তৃতীয় স্থান অর্জনকারী পাবেন এক লাখ টাকা। বিজয়ীদের ক্রেস্ট ও সনদপত্রও দেওয়া হবে। প্রতিযোগিতায় অংশ নিতে আগ্রহীদের দুই কপি পাসপোর্ট সাইজের ছবি, জন্মনিবন্ধন সনদ বা জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ সাদা কাগজে আবেদন করতে হবে। আবেদন জমা দিয়ে ইসলামিক ফাউন্ডেশনের সংশ্লিষ্ট জেলা বা উপজেলা কার্যালয়ে নাম নিবন্ধন করা যাবে। নভেম্বর মাসজুড়ে নিবন্ধন চলবে। সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আগামী ১ ডিসেম্বর থেকে উপজেলা পর্যায়ের প্রতিযোগিতা শুরু হবে। আগামী বছরের এপ্রিল মাসে জাতীয় পর্যায়ের চূড়ান্ত প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। একই শিক্ষাপ্রতিষ্ঠান থেকে প্রতিটি গ্রুপে সর্বোচ্চ পাঁচজন প্রতিযোগী অংশ নিতে পারবেন। আরটিভি/টিআর
শুরু হচ্ছে নতুন কুঁড়ি জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা, আবেদন যেভাবে
ইতিহাসে আজকের এই দিনে
শনিবার (১৭ অক্টোবর) এক নজরে দেখে নেওয়া যাক তেমনই কিছু ঘটনা।
ইতিহাসে আজকের এই দিনে
ইতিহাসে আজকের এই দিনে
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) এক নজরে দেখে নেওয়া যাক তেমনই কিছু ঘটনা।
ইতিহাসে আজকের এই দিনে
আরও পড়ুন
ইতিহাসে আজকের এই দিনে
ইতিহাসে আজকের এই দিনে
ইতিহাসে আজকের এই দিনে
ইতিহাসে আজকের এই দিনে