ঢাকা মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩

ইতিহাসে আজকের এই দিনে

আরটিভি নিউজ

প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৬, ০৭:৫১ এএম
বইয়ের পাতায় ইতিহাস। ছবি: কাল্পনিক

ঘটনাবহুল এ বিশ্বে প্রতিদিন ঘটে নানান ঘটনা। উদ্ভাবন-উন্মোচন ঘটে অনেক কিছুর। জন্মের পাশাপাশি মৃত্যুও হয় অনেকের। রোজকার এসব ঘটনার মধ্যে বিশেষ কিছু ঘটনা স্থায়ীভাবে দাগ কাটে মানুষের মনে। কিছু উঠে যায় ইতিহাসের পাতায়।

সোমবার (১৯ অক্টোবর) এক নজরে দেখে নেওয়া যাক তেমনই কিছু ঘটনা।

ঘটনাবলি
১৩৮৬ - জার্মানির সর্বাপেক্ষা প্রাচীন উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠান হাইডেলবার্গ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়।

১৩৮৬ - ওসমানীয় বাহিনী বুলগেরিয়ার রাজধানী সোফিয়া দখল করে।

১৭৮১ - যুক্তরাষ্ট্রে ব্রিটিশ সেনা প্রধান লর্ড কর্নওয়ালিস মার্কিন সেনা প্রধান জর্জ ওয়াশিংটনের কাছে আত্মসমর্পণ করার মাধ্যমে আমেরিকার স্বাধীনতা যুদ্ধের অবসান ঘটে।

১৮১২ - প্রাকৃতিক প্রতিকূলতার কারণে নেপোলিয়ন মস্কো ত্যাগে বাধ্য হন।

১৮৮৮ - রবীন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতন প্রতিষ্ঠা করেন।

১৯২৩ - কামাল পাশার নেতৃত্বে আধুনিক ধর্মনিরপেক্ষ রাষ্ট্র তুর্কি প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়।

১৯৪২ - চলচ্চিত্রবিষয়ক প্রথম মাসিক পত্রিকা ‘চিত্রপঞ্জি’ প্রকাশিত হয়।

১৯৪৪ - ফিলিপাইনে মার্কিন সেনাদের সঙ্গে জাপানি সৈন্যদের সংঘর্ষ শুরু হয়।

১৯৫০ - জাতিসংঘ বাহিনী উত্তর কোরিয়ার রাজধানী পিয়ং ইয়ং দখল করে।

১৯৫১ - ব্রিটেন সুয়েজ খান অঞ্চল অধিকার করে।

১৯৫৪ - একদল অস্ট্রেলীয় অভিযাত্রী কর্তৃক পৃথিবীর ষষ্ঠ উচ্চতম পর্বত চো ওইয়ু বিজয়।

১৯৬২ - ভারত-চীন সীমান্ত সংঘর্ষ শুরু হয়।

১৯৬৫ - চীন-নেপাল আনুষ্ঠানিক প্রত্যক্ষ ডাক-ব্যবস্থা চালু হয়।

১৯৭২ - বাংলাদেশ ইউনেস্কোর সদস্যপদ লাভ করে।

১৯৭৩ - স্পেনে বন্যায় ২০০ লোকের প্রাণহানি ঘটে।

১৯৭৬ - ফিলিস্তিন মুক্তি সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তা আলী হাসান সালামাহ্ ইহুদিবাদী ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের ষড়যন্ত্রের স্বীকার হয়ে লেবাননে শাহাদাতবরণ করেন।

১৯৭৭ - দক্ষিণ আফ্রিকার ১৮টি বর্ণবাদবিরোধী সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা।

১৯৮৩ - বামপন্থি সামরিক অভ্যুত্থানে গ্রেনেডার প্রধানমন্ত্রী মবিশ নিহত।

১৯৮৬ - দক্ষিণ আফ্রিকার সীমান্তে বিমান দুর্ঘটনায় মোজাম্বিকের প্রেসিডেন্ট সামোর মাশেল ৩০ জন সহযাত্রীসহ নিহত হন।

১৯৮৮ - ভারতে পৃথক বিমান দুর্ঘটনায় ১৬৪ জন নিহত।

১৯৯১ - বাংলাদেশে রাষ্ট্রপতিশাসিত সরকারের অবসান হয়।

১৯৯৩ - পিপলস পার্টির নেত্রী বেনজীর ভুট্টো দ্বিতীয়বারের মতো পাকিস্তানের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়।

১৯৯৬ - বাংলাদেশের প্রধানমন্ত্রী কর্তৃক সোনারগাঁয়ে শিল্পাচার্য জয়নুল লোক ও কারুশিল্প জাদুঘর-এর উদ্বোধন হয়।

১৯৯৬ - পেইচিংয়ে চীনের প্রথম হট এয়ারশিপ ‘চীন ১ নম্বর’ সাফল্যের সঙ্গে আকাশে উড়ে।

২০০৩ - ভ্যাটিকান সিটিতে পোপ দ্বিতীয় জন পল মাদার তেরেসাকে বিটিফিকেশন (ক্যাথলিক চার্চ দ্বারা আশীর্বাদিত) দ্বারা ‘স্বর্গীয় মহিমা’ প্রদান করা হয়।

জন্ম
১৬০৫ - টমাস ব্রাউন, ইংরেজ সাহিত্যিক।

১৮৬৪ - ওগ্যুস্ত ল্যুমিয়ের, ফরাসি চলচ্চিত্র নির্মাতা ও চলচ্চিত্রের অগ্রদূত।

১৮৯৬ - চারুচন্দ্র ভাণ্ডারি, প্রবীণ গান্ধীবাদী ও সর্বোদয় নেতা।

১৮৯৭ - সেলিমুজ্জামান সিদ্দিকী, পাকিস্তানি শিক্ষাবিদ ও বিজ্ঞানী।

১৮৯৯ - মিগুয়েল অ্যাঞ্জেল আস্তুরিয়াস, গুয়াতেমালার নোবেলজয়ী কথাশিল্পী।

১৯০৩ - রাইচাঁদ বড়াল, প্রখ্যাত ভারতীয় বাঙালি সুরশিল্পী, সংগীত পরিচালক।

১৯১০ - সুব্রহ্মণ্যন চন্দ্রশেখর, ব্রিটিশ ভারতে জন্মগ্রহণকারী মার্কিন জ্যোতিঃপদার্থবিজ্ঞানী।

১৯২৪ - নীরেন্দ্রনাথ চক্রবর্তী, ভারতীয় বাঙালি কবি।

১৯২৮ - মিজানুর রহমান চৌধুরী, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী।

১৯৬১ - সানি দেওল, ভারতীয় অভিনেতা ও প্রযোজক।

১৯৮৩ - রেবেকা ফার্গুসন, সুয়েডীয় অভিনেত্রী।

মৃত্যু
১৭৪৫ - ইংরেজ সাহিত্যিক জোনাথন সুইফট।

১৯২২ - চন্দ্রশেখর মুখোপাধ্যায়, যশস্বী বাঙালি লেখক।

১৯৩৬ - মহান চীনা সাহিত্যিক লু স্যুন।

১৯৩৭ - আর্নেস্ট রাদারফোর্ড, নিউজিল্যান্ডীয় নিউক্লীয় পদার্থবিজ্ঞানী।

১৯৭২ - কিথ জনসন, বিখ্যাত অস্ট্রেলীয় ক্রিকেট প্রশাসক।

১৯৭৪ - ফররুখ আহমদ, বাঙালি কবি।

১৯৮৭ - মুহম্মদ মনসুর উদ্দিন, লোকগীতি সংগ্রাহক ও সম্পাদক।

১৯৯০ - অশোকবিজয় রাহা, ভারতীয় বাঙালি কবি, প্রাবন্ধিক ও সমালোচক।

১৯৯৫ - জহুরুল ইসলাম, শিল্পপতি ও ‘ইসলাম গ্রুপ’-এর প্রতিষ্ঠাতা।

২০০৩ - বসনিয়ার বিশিষ্ট লেখক ও রাজনীতিবিদ আলী ইজ্জাত বেগুভিচ।

২০০৪ - কেনেথ আইভার্সন, টুরিং পুরস্কার বিজয়ী কম্পিউটার বিজ্ঞানী।

২০১৪ - এ. এফ. সালাহ্উদ্দীন আহমদ, বাংলাদেশের ইতিহাসবিদ ও জাতীয় অধ্যাপক।

২০১৮ - প্রিন্সিপাল হাবিবুর রহমান, বাংলাদেশি দেওবন্দি ইসলামী পণ্ডিত ও বাংলাদেশ খেলাফত মজলিসের আমির।

আরটিভি/আইএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ইতিহাসে আজকের এই দিনে
মঙ্গলবার (২০ অক্টোবর) এক নজরে দেখে নেওয়া যাক তেমনই কিছু ঘটনা।
ইতিহাসে আজকের এই দিনে
শুরু হচ্ছে নতুন কুঁড়ি জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা, আবেদন যেভাবে
বিএনপি সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের লক্ষ্যে দেশব্যাপী ‘নতুন কুঁড়ি জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা’ আয়োজন করতে যাচ্ছে ইসলামিক ফাউন্ডেশন। তিনটি গ্রুপে অনুষ্ঠিতব্য এ প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে বিজয়ী ৯ জনের জন্য মোট ১৩ লাখ ৫০ হাজার টাকা পুরস্কার বরাদ্দ রাখা হয়েছে। পাশাপাশি বিজয়ীদের ক্রেস্ট ও সনদপত্র দেওয়া হবে। রোববার (১৮ অক্টোবর) ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, উপজেলা পর্যায় থেকে প্রতিযোগিতা শুরু হবে। সেখানে বিজয়ীরা জেলা পর্যায়ে, জেলা পর্যায়ের বিজয়ীরা বিভাগীয় পর্যায়ে এবং বিভাগীয় পর্যায়ের বিজয়ীরা জাতীয় পর্যায়ের চূড়ান্ত প্রতিযোগিতায় অংশ নেবেন। তিনটি গ্রুপে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ‘ক’ গ্রুপে ১২ বছরের কম বয়সীরা তাজবিদসহ ১০ পারা, ‘খ’ গ্রুপে ১৫ বছরের কম বয়সীরা তাজবিদসহ ২০ পারা এবং ‘গ’ গ্রুপে ১৮ বছরের কম বয়সীরা তাজবিদসহ পবিত্র কোরআনের পূর্ণ ৩০ পারা হিফজ বিভাগে অংশ নিতে পারবেন। জাতীয় পর্যায়ে প্রতিটি গ্রুপে প্রথম স্থান অর্জনকারী পাবেন দুই লাখ টাকা, দ্বিতীয় স্থান অর্জনকারী দেড় লাখ টাকা এবং তৃতীয় স্থান অর্জনকারী পাবেন এক লাখ টাকা। বিজয়ীদের ক্রেস্ট ও সনদপত্রও দেওয়া হবে। প্রতিযোগিতায় অংশ নিতে আগ্রহীদের দুই কপি পাসপোর্ট সাইজের ছবি, জন্মনিবন্ধন সনদ বা জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ সাদা কাগজে আবেদন করতে হবে। আবেদন জমা দিয়ে ইসলামিক ফাউন্ডেশনের সংশ্লিষ্ট জেলা বা উপজেলা কার্যালয়ে নাম নিবন্ধন করা যাবে। নভেম্বর মাসজুড়ে নিবন্ধন চলবে। সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আগামী ১ ডিসেম্বর থেকে উপজেলা পর্যায়ের প্রতিযোগিতা শুরু হবে। আগামী বছরের এপ্রিল মাসে জাতীয় পর্যায়ের চূড়ান্ত প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। একই শিক্ষাপ্রতিষ্ঠান থেকে প্রতিটি গ্রুপে সর্বোচ্চ পাঁচজন প্রতিযোগী অংশ নিতে পারবেন। আরটিভি/টিআর
শুরু হচ্ছে নতুন কুঁড়ি জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা, আবেদন যেভাবে
ইতিহাসে আজকের এই দিনে
রোববার (১৮ অক্টোবর) এক নজরে দেখে নেওয়া যাক তেমনই কিছু ঘটনা।
ইতিহাসে আজকের এই দিনে
ইতিহাসে আজকের এই দিনে
শনিবার (১৭ অক্টোবর) এক নজরে দেখে নেওয়া যাক তেমনই কিছু ঘটনা।
ইতিহাসে আজকের এই দিনে
ইতিহাসে আজকের এই দিনে
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) এক নজরে দেখে নেওয়া যাক তেমনই কিছু ঘটনা।
ইতিহাসে আজকের এই দিনে
আরও পড়ুন
ইতিহাসে আজকের এই দিনে
ইতিহাসে আজকের এই দিনে
ইতিহাসে আজকের এই দিনে
ইতিহাসে আজকের এই দিনে