ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

‘নতুন বাংলাদেশ বিনির্মাণে সাংবাদিকতা’ শীর্ষক ওয়াইজেসির আলোচনা সভা

আরটিভি নিউজ

প্রকাশ : ০২ মার্চ ২০২৬, ০৮:৩৬ এএম
ছবি: সংগৃহীত

উদীয়মান তরুণ গণমাধ্যমকর্মীদের কল্যাণে কাজ করা ইয়ুথ জার্নালিস্ট কমিউনিটি (ওয়াইজেসি) ‘নতুন বাংলাদেশ বিনির্মাণে সাংবাদিকতা’ শীর্ষক আলোচনা সভা আয়োজন করেছে। এতে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ গণমাধ্যমের প্রতিদিনের চ্যালেঞ্জ এবং সাংবাদিকতায় নানা অভিজ্ঞতার কথা উঠে আসে।

রোববার (১ মার্চ) রাজধানীর একটি অভিজাত হোটেলে এ আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. মুহাম্মদ আসাদুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণমাধ্যম ব্যক্তিত্ব ও উপস্থাপক হাবিবুর রহমান পলাশ, বাংলাদেশ সেক্রেটারিয়েট জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি রিয়াজুর রহমান রিয়াজ এবং ঢাকা সাব এডিটরস কাউন্সিলের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক নাহিদ হাসান।

ইয়ুথ জার্নালিস্ট কমিউনিটির দফতর সম্পাদক ওমর ফারুকের সঞ্চালনায় আয়োজনে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি আহসান কামরুল, সাধারণ সম্পাদক সজিব খান, যুগ্ম সাধারণ সম্পাদক আবু রায়হান অর্নব, রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক নাজমুল ইসলাম, কোষাধ্যক্ষ জাহিদ হাসানসহ অতিথিরা। এসময় কর্মক্ষেত্রে প্রতিদিনের চ্যালেঞ্জ এবং সাংবাদিকতায় নানা অভিজ্ঞতার কথা উঠে আসে।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মুহাম্মদ আসাদুজ্জামান বলেন, সরকারকে উপদেশ ও পরামর্শ দেয়া সাংবাদিকদের কাজ। নিজ নিজ জায়গা থেকে ন্যায়পরায়ণ থেকে সত্যকে তুলে ধরতে হবে। যেন হলুদ সাংবাদিকতা মাথাচাড়া না দেয় সেদিকেও তরুণ সাংবাদিককে খেয়াল রাখতে হবে। সুন্দর সমাজ গড়ে তুলতে সাংবাদিকদের ভূমিকা অনবদ্য। নতুন বাংলাদেশ বিনির্মাণে সাংবাদিকদের আছে দক্ষতা, আছে শক্তি।

সংগঠনের সভাপতি আহসান কামরুল বলেন, বাংলাদেশ একটি সংকটকাল অতিক্রম করছে। এমন সময়ে সাংবাদিকতার উপরও নানা দিক থেকে আঘাত এসেছে। সকল বিরূপ পরিস্থিতি সামাল দিয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণে সাংবাদিকদের এগিয়ে আসতে হবে। চতুর্থ স্তম্ভ বাদ দিয়ে একটি রাষ্ট্র সঠিকভাবে চলতে পারে না। এজন্য নতুন সাংবাদিকদের পেশাদারিত্বের সাথে এগিয়ে আসতে হবে।

ওয়াইজেসির সাধারণ সম্পাদক সজিব খান বলেন, তরুণ সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন ও নেটওয়ার্কিংয়ের লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। নতুন বাংলাদেশ বিনির্মাণেও তরুণ সাংবাদিকদের ভূমিকা অপরিসীম। এ লক্ষ্যে ওয়াইজেসি পেশাদারিত্ব বজায় রেখে কাজ করে যাবে।

এছাড়াও আলোচনা সভায় সংবাদ পরিবেশনের ক্ষেত্রে নানা প্রতিবন্ধকতা ও বাধার বিষয়ে নিয়ে আলোচনা করেন সাংবাদিকরা। সভা শেষে ইফতার মাহফিলে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মুফতি জাকারিয়া হারুন।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বাসসের চেয়ারম্যান হলেন আবদুল হাই শিকদার
বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) পরিচালনা বোর্ড পুনর্গঠন করেছে সরকার। পুনর্গঠিত বোর্ডের চেয়ারম্যান করা হয়েছে দৈনিক যুগান্তরের সম্পাদক আবদুল হাই শিকদারকে।
বাসসের চেয়ারম্যান হলেন আবদুল হাই শিকদার
ইতিহাসে আজকের এই দিনে
সোমবার (১২ অক্টোবর) এক নজরে দেখে নেওয়া যাক তেমনই কিছু ঘটনা।
ইতিহাসে আজকের এই দিনে
ইতিহাসে আজকের এই দিনে
রোববার (১১ অক্টোবর) এক নজরে দেখে নেওয়া যাক তেমনই কিছু ঘটনা।
ইতিহাসে আজকের এই দিনে
আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম ’আরটিভি আলোকিত কোরআন ২০২৬’-এর চ্যাম্পিয়ন ইহতেশামুল
মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে অনুষ্ঠিত ৬৬তম আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতা-২০২৬-এ প্রথম স্থান অর্জন করেছেন জিপিএইচ ইস্পাত নিবেদিত আরটিভির ‘আলোকিত কোরআন ২০২৬-এর কৃতী শিক্ষার্থী হাফেজ ইহতেশামুল হক হীরা। বিশ্বের শতাধিক দেশের প্রতিযোগীদের মধ্য থেকে কয়েক ধাপের বাছাই শেষে চূড়ান্ত পর্বে ৩৮টি দেশের প্রতিযোগীর অংশগ্রহণে হিফজুল কুরআন বিভাগে প্রথম স্থান অর্জন করে তিনি বিশ্বমঞ্চে বাংলাদেশের লাল-সবুজের পতাকাকে আরও একবার সম্মানের আসনে অধিষ্ঠিত করেছেন। হাফেজ ইহতেশামুল হক হীরা ‘আলোকিত কোরআন ২০২৬’-এর একজন শিক্ষার্থী। তার এই আন্তর্জাতিক সাফল্য শুধু তার ব্যক্তিগত অর্জন নয়; বরং আরটিভির দীর্ঘদিনের কোরআনভিত্তিক প্রতিভা বিকাশের ধারাবাহিক উদ্যোগ ‘আলোকিত কোরআন’-এর সাফল্যেরও এক উজ্জ্বল স্বীকৃতি। এ উপলক্ষে কোরআন সুন্নাহ মাল্টিমিডিয়ার চেয়ারম্যান হাফেজ মাওলানা লুৎফর রহমান মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে বলেন, এই অর্জন বাংলাদেশের সব কুরআনের খাদেম, শিক্ষক, অভিভাবক ও দেশবাসীর জন্য গর্বের। তিনি হাফেজ ইহতেশামুল হক হীরার উজ্জ্বল ভবিষ্যৎ, কুরআনের খেদমতে আরও সাফল্য এবং বিশ্বমঞ্চে বাংলাদেশের মর্যাদা সমুন্নত রাখার জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন। আরটিভি/এমএইচজে
আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম ’আরটিভি আলোকিত কোরআন ২০২৬’-এর চ্যাম্পিয়ন ইহতেশামুল
শনিবার দেশে পৌঁছাবে তৌফিক ইমরোজের মরদেহ, বুদ্ধিজীবী কবরস্থানে দাফন
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রয়াত প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীর মরদেহ লন্ডন থেকে শনিবার (১০ অক্টোবর) সকালে দেশে পৌঁছাবে।
শনিবার দেশে পৌঁছাবে তৌফিক ইমরোজের মরদেহ, বুদ্ধিজীবী কবরস্থানে দাফন
আরও পড়ুন
‘জুলাই শহীদের আত্মত্যাগকে ধারণ করেই গড়ে তোলা হবে নতুন বাংলাদেশ’