
দেশের ঐতিহ্যবাহী ও প্রাচীনতম বাংলা দৈনিকগুলোর একটি ‘দৈনিক ইত্তেফাক’-এর প্রকাশক পরিবর্তন হয়েছে। পত্রিকাটির নতুন প্রকাশক হিসেবে নিয়োগ পেয়েছেন প্রবীণ রাজনীতিক ও সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু।
এর আগে তার মেয়ে তারিন হোসেন পত্রিকাটির প্রকাশকের দায়িত্বে ছিলেন। তারিন হোসেনের আবেদনের পরিপ্রেক্ষিতেই প্রকাশক পরিবর্তনের এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।
ঢাকা জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা খানম স্বাক্ষরিত এক চিঠিতে মঙ্গলবার (১৭ নভেম্বর) তার আবেদন গ্রহণের বিষয়টি জানানো হয়।
চিঠিতে বলা হয়, তারিন হোসেনের আবেদনের পরিপ্রেক্ষিতে ‘ছাপাখানা ও প্রকাশনা (ঘোষণা ও নিবন্ধিকরণ) আইন, ১৯৭৩’ অনুযায়ী প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
আনোয়ার হোসেন মঞ্জু এর আগেও দীর্ঘদিন দৈনিক ইত্তেফাকের প্রকাশক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
আরটিভি/এসএইচএম


