
২৭ মিলিয়ন (২ কোটি ৭০ লাখ) ফলোয়ারের মাইলফলক ছুঁয়েছে জনপ্রিয় বেসরকারি সম্প্রচারমাধ্যম আরটিভির মূল ফেসবুক পেজ। এর মধ্য দিয়ে দেশের শীর্ষ ফেসবুক পেজ হিসেবে নিজের অবস্থান ধরে রেখেছে আরটিভি। আরটিভির এই অর্জনে দর্শক ও পাঠক, শুভাকাঙ্ক্ষীসহ সব শ্রেণির মানুষ চাইলে আপনার ছবি দিয়ে শুভেচ্ছা জানাতে পারবেন।
ফটোকার্ড বানানোর লিংক: <এখানে ক্লিক করুন>
আরটিভির এই ২৭ মিলিয়ন ফলোয়ার শুধু সংখ্যা নয়; বরং বিশ্বাস, ভালোবাসা ও এক অবিচ্ছেদ্য সংযোগের গল্প। এই সংখ্যা প্রমাণ করে, দর্শকের আস্থা আর ভালোবাসার সঙ্গে তাল মিলিয়ে, সময়োপযোগী সংবাদ, বিনোদন, ট্রেন্ডিং ও এক্সক্লুসিভ সব কন্টেন্টের মাধ্যমে আরটিভি কেবল এগিয়ে চলেনি, ডিজিটাল প্ল্যাটফর্মকেও নিয়ে গেছে জনপ্রিয়তার শীর্ষে।
সোশ্যাল মিডিয়ার দুনিয়ায় প্রতিযোগিতা যখন তুঙ্গে, তখন ২৭ মিলিয়ন ফলোয়ার অর্জন আমাদের অনুপ্রেরণার। এক দশক আগেও যখন ডিজিটাল মিডিয়ার শক্তি এতটা প্রবল ছিল না, তখন আরটিভি তাদের অনলাইন উপস্থিতি শক্তিশালী করতে কাজ শুরু করে। ধাপে ধাপে কন্টেন্টের মান উন্নত করার পাশাপাশি দর্শকের চাহিদা বুঝে, সময়োপযোগী সংবাদ ও ট্রেন্ডিং বিষয়কে প্রাধান্য দিয়ে আরটিভি তার দর্শকদের সঙ্গে গভীর সম্পর্ক তৈরি করেছে।
আর বিশাল ফলোয়ারের প্রতিটি সদস্যই আমাদের প্রেরণা। আর হ্যাঁ, এ জন্য দর্শক ও পাঠকদের প্রতিও আমাদের কৃতজ্ঞতা। আপনাদের অনুপ্রেরণায় আধুনিক প্রযুক্তি নিয়ে ভবিষ্যতে আরও বেশি মানুষের কাছে সংবাদ ও বিনোদন পৌঁছে দেওয়ার অঙ্গীকার নিয়ে কাজ করবে আরটিভি।
এই অসাধারণ সাফল্যের পেছনে থাকা একঝাঁক সংবাদকর্মী, কলাকুশলী বিজ্ঞাপনদাতা ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি আমাদের কৃতজ্ঞতা। সেইসঙ্গে আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা আমাদের দর্শক ও পাঠকদের প্রতি।
আরটিভি/এমএইচজে


