
নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ী আংশিক) আসনের নৌকা প্রতীকের প্রার্থী আলহাজ মোরশেদ আলম বলেছেন, সেনবাগে আবারও নৌকা বিজয়ী হলে জীবন দিয়ে হলেও এলাকার উন্নয়ন করে যাব। আমি বিগত ১০ বছর সেনবাগে যে উন্নয়ন করেছি আবার নৌকা প্রতীকে ভোট দিয়ে সেই উন্নয়ন অব্যাহত রাখতে হবে।
মঙ্গলবার (২৬ ডিসেম্বার) বিকেলে সেনবাগ উপজেলার ডমুরুয়া ইউনিয়নের ডমুরুয়া চৌড় মোড়ে নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
মোরশেদ আলম বলেন, আমার আমলে কোনো প্রকার রাজনৈতিক সংঘাত সহিংসতা হয়নি। কারণ, আমি এইগুলা বিশ্বাস করি না। স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান মানিকের সহযোগিতায় আওয়ামী লীগের ৬৫ জন নেতাকর্মীর বিরুদ্ধে বিএনপি নেতা আব্দুর রহমান মামলা করেছে বলে অভিযোগ করেছেন। আব্দুর রহমান প্রধানমন্ত্রীকে কটূক্তি করে তিন মাস কারাগারে ছিলেন। জামিনে বেরিয়ে আওয়ামী লীগ নামধারী কতিপয় সন্ত্রাসীরা ছত্রছায়ায় আওয়ামী লীগ নিধনে নেমেছেন।
ডমুরুয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বাকের আহম্মেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অহিদুর রহমান অহিদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি শওকত হোসেন কানন, যুগ্ন সাধারণ সম্পাদক গোলাম কবির, পৌর আওয়ামী লীগের সভাপতি জাকারিয়া আল মামুন, জেলা পরিষদ সদস্য সাইফুল ইসলাম বাবু, ইউনিয়ন যুবলীগ সভাপতি আবিদুল আলিম মিনুসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।




