ঢাকায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের চেষ্টা, অতঃপর...

আরটিভি নিউজ  

রোববার, ২৪ আগস্ট ২০২৫ , ০৮:১৩ পিএম


ঢাকায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের চেষ্টা, অতঃপর...
ছবি: সংগৃহীত

রাজধানীর গুলিস্তানে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী জড়ো হয়ে মিছিল করার চেষ্টা করায় ধাওয়া দিয়ে তিনজনকে আটক করেছে পুলিশ-জনতা। 

রোববার (২৪ আগস্ট) বিকেলে মাওলানা ভাসানী হকি স্টেডিয়াম এলাকায় নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগের ২০ থেকে ২৫ জন নেতাকর্মী ছদ্মবেশে অবস্থান নেয়। পরে তারা আওয়ামী লীগের পক্ষে স্লোগান দিয়ে মিছিল করার চেষ্টা করে।

এ সময় উপস্থিত জনতা ও টহলরত পুলিশ একযোগে তাদের ধাওয়া করে  তিনজনকে হাতেনাতে আটক করে। 

বিষয়টি নিশ্চিত করে মতিঝিল জোনের এডিসি মো. রেজওয়ান বলেন, ২০ থেকে ২৫ জন লোক নারায়ণগঞ্জ থেকে এসে হকি স্টেডিয়াম এলাকায় জড়ো হয়। সেখানে অবস্থান নিয়ে তারা ছদ্মবেশ ধারণ করে স্লোগান দিতে থাকে। কিন্তু মানুষকে বোঝানোর চেষ্টা করে তারা অন্য সংগঠনের লোকজন।

তিনি আরও বলেন, একপর্যায়ে তারা আওয়ামী লীগের পক্ষে ‘জয়বাংলা’ স্লোগান দেয়। সঙ্গে সঙ্গে স্থানীয় জনতা ও পুলিশ তাদের ধাওয়া করে। সে সময় অধিকাংশ নেতাকর্মী পালিয়ে গেলেও তিনজনকে আটক করতে সক্ষম হন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। আটক তিনজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেও জানান তিনি।

আরটিভি/কেএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission