প্রেমিকা নিয়ে রেস্তোরাঁয় ছাত্রলীগ কর্মী ইমন, অতঃপর...  

আরটিভি নিউজ

রোববার, ২৮ ডিসেম্বর ২০২৫ , ১১:৫৯ এএম


প্রেমিকা নিয়ে রেস্তোরাঁয় ছাত্রলীগ কর্মী ইমন, অতঃপর...  
সংগৃহীত ছবি

চট্টগ্রামের পটিয়া উপজেলার বড়লিয়া ইউনিয়নের মো. ইমন (২২) নামে এক ছাত্রলীগ কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

বিজ্ঞাপন

শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে পটিয়া সদরের এক রেস্তোরাঁ থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়। 

ইমন পটিয়া উপজেলা ছাত্রলীগের সক্রিয় সদস্য হিসেবে পরিচিত। তিনি বড়লিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা নাজিম উদ্দীনের পুত্র।

বিজ্ঞাপন
আরও পড়ুন

পুলিশ সূত্র জানায়, গত ১৬ ডিসেম্বর বড়লিয়া ইউনিয়নে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের একটি কর্মসূচির নেতৃত্বে ছিলেন ইমন। শনিবার দুপুরে প্রেমিকার সঙ্গে দেখা করতে আসলে পটিয়া সদরের একটি রেস্তোরাঁ থেকে তাকে আটক করা হয়।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন, সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় ইমনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তাকে সংশ্লিষ্ট মামলায় আদালতে সোপর্দ করা হয়েছে।

বিজ্ঞাপন

আরটিভি/এএএ 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission