নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা অপু গ্রেপ্তার

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি, আরটিভি নিউজ  

রোববার, ২৮ ডিসেম্বর ২০২৫ , ১১:৩৩ এএম


নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা অপু গ্রেপ্তার
সংগৃহীত ছবি

সুনামগঞ্জের তাহিরপুরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক নেতা অপু মুখার্জীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিজ্ঞাপন

শনিবার (২৭ ডিসেম্বর) রাত ৮টার দিকে তাহিরপুর বাজারের পুকুরপাড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

অপু মুখার্জী তাহিরপুর উপজেলা সদর ইউনিয়নের মধ্য তাহিরপুর গ্রামের বাসিন্দা। তিনি উপজেলা ছাত্রলীগের সাবেক পাঠাগারবিষয়ক সম্পাদক এবং সাবেক বঙ্গবন্ধু সৈনিকলীগের সাধারণ সম্পাদক।

বিজ্ঞাপন

পুলিশ সূত্রে জানা গেছে, গত বছরে দায়ের হওয়া নাশকতা মামলার অজ্ঞাতনামা আসামি হিসেবে অপু মুখার্জীকে গ্রেপ্তার করা হয়। ওই মামলায় উপজেলা ছাত্রলীগ সভাপতিসহ একাধিক নেতাকর্মীর নাম উল্লেখ রয়েছে। এ ঘটনার সঙ্গে অপু মুখার্জীর সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে।

তাহিরপুর থানার ওসি মোহাম্মদ আমিনুল ইসলাম বলেন, নাশকতা মামলার অজ্ঞাতনামা আসামি অপু মুখার্জীকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে রোববার সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে। সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধীদের গ্রেপ্তারে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন

আরটিভি/এএএ 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission