ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

বছরে ‘পরামর্শ’ দিয়ে আয় ১৬ লাখ টাকা, যত সম্পদ রয়েছে নাহিদ ইসলামের

আরটিভি নিউজ

প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৬, ০৯:৩৬ পিএম
জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম।

ঢাকা-১১ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে মনোনীত প্রার্থী ও দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম তার হলফনামায় জানিয়েছেন, তার নামে কোনো বাড়ি-গাড়ি নেই। সব মিলিয়ে তার সম্পদের পরিমাণ প্রায় ৩০ লাখ টাকা।

২৭ বছর বয়সী নাহিদ হলফনামায় নিজের বর্তমান পেশা হিসেবে লিখেছেন, তিনি একজন পরামর্শক। আর এ কাজ করে তিনি বছরে প্রায় ১৬ লাখ টাকা আয় করেন। আগের পেশা হিসেবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের উপদেষ্টা থাকার কথা জানিয়েছেন। শিক্ষাগত যোগ্যতা লিখেছেন – স্নাতক (সম্মান)। তার বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলা নেই বলে হলফনামায় লিখেছেন নাহিদ।

হলফনামায় তিনি জানিয়েছেন, তার হাতে থাকা নগদ টাকার পরিমাণ ১৯ লাখ ৫০ হাজার টাকা। তার নামে কোনো স্থাবর সম্পদ নেই বলেও হলফনামায় জানিয়েছেন এই এনসিপি নেতা। এ ছাড়াও তার নিজের নামে প্রায় ৮ লাখ এবং স্ত্রীর নামে প্রায় ১০ লাখ টাকার গহনা রয়েছে।

নাহিদ তার ওপর নির্ভরশীল হিসেবে দেখিয়েছেন শুধু তার স্ত্রীকে, যিনি একজন গৃহিনী। ১৬ লাখের বাইরে আর কোনো আয়ের উৎস নেই বলে জানিয়েছেন নাহিদ।

আরও পড়ুন

সম্পদের বিবরণে নাহিদ জানিয়েছেন, তার হাতে নগদ অর্থের পরিমান ১৯ লাখ ৫০ হাজার টাকা। স্ত্রীর নগদ অর্থের পরিমাণ ২ লাখ টাকা। সোনালি ব্যাংকে একটি অ্যাকাউন্টে নাহিদের নামে জমা টাকার পরিমাণ ৩ লাখ ৮৫ হাজারের কিছু বেশি।

এর বাইরে অস্থাবর সম্পত্তি হিসেবে নাহিদ দেখিয়েছেন তার ও স্ত্রীর নামে থাকা কিছু গয়না– তার নিজের মালিকানায় থাকা গয়নার মূল্য দেখিয়েছেন ৭ লাখ ৭৫ হাজার টাকা, স্ত্রীর গয়নার দাম ১০ লাখ। ইলেকট্রনিক সামগ্রী ও আসবাবপত্র মিলিয়ে আর ২ লাখ ৭০ হাজার টাকার অস্থাবর সম্পত্তি দেখিয়েছেন নাহিদ।

সব মিলিয়ে তার সম্পদের আনুমানিক বাজারমূল্য ৩০ লাখ টাকা বলে হলফনামায় দাবি করেছেন নাহিদ, তার স্ত্রীর সম্পদের আনুমানিক বাজারমূল্য দেখিয়েছেন ১৫ লাখ।

সর্বশেষ ২০২৫-২৬ অর্থবছরের আয়করের হিসেবেও আয়ের পরিমাণ হিসেবে ১৩ লাখ টাকার কিছু বেশি ও সম্পদের পরিমাণ হিসেবে ৩২ লাখ টাকার কিছু বেশি দেখানোর কথা হলফনামায় লিখেছেন নাহিদ।

তার নিজের নামে কোনো দেনা নেই জানিয়ে হলফনামায় নাহিদ লিখেছেন, তার স্ত্রীর নামে শুধু ৩ লাখ ৫০ হাজার টাকার একটি ঋণ আছে। হলফনামায় কোনো স্থাবর সম্পত্তি, অর্থাৎ কৃষি-অকৃষি জমি, ভবন বা অ্যাপার্টমেন্ট, গাড়ি বা কোনো ধরনের সম্পদ নেই বলে দাবি করেছেন নাহিদ।

আরটিভি/এস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মারা গেছেন সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদ
মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত ৮টা ১০ মিনিটে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।
মারা গেছেন সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদ
পুনর্গঠন হচ্ছে এনসিপির কেন্দ্রীয় কমিটি, আসছে বড় পরিবর্তন
পুনর্গঠন হচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এনসিপির তিনজন কেন্দ্রীয় নেতা জানিয়েছেন, দুয়েক দিনের মধ্যে পরিবর্তনের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হবে।
পুনর্গঠন হচ্ছে এনসিপির কেন্দ্রীয় কমিটি, আসছে বড় পরিবর্তন
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির
ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে তার লেলিয়ে দেওয়া সন্ত্রাসীরা যে অপকর্ম করেছে, তার দায় ফ্যাসিস্ট শেখ হাসিনারই বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির
তরুণদের ভূমিকার কারণেই দেশ আবার ঘুরে দাঁড়াতে পেরেছে: রিজভী
মঙ্গলবার (১৩ অক্টোবর) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ‘দীর্ঘ স্বৈরাচারবিরোধী আন্দোলন ও জুলাই গণঅভ্যুত্থানে দ্বিতীয় বর্ষপূর্তি: রাজনীতিবিদ ও পেশাজীবীদের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 
তরুণদের ভূমিকার কারণেই দেশ আবার ঘুরে দাঁড়াতে পেরেছে: রিজভী
খালেদা জিয়াকে নিয়ে চাকসু ভিপির ব্যঙ্গাত্মক ভিডিও, তদন্ত চায় ছাত্রদল
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) সহ-সভাপতি (ভিপি) ও বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি ইব্রাহিম রনির বিরুদ্ধে বেগম খালেদা জিয়াকে নিয়ে ব্যঙ্গাত্মক ভিডিও তৈরি করার অভিযোগ উঠেছে।
খালেদা জিয়াকে নিয়ে চাকসু ভিপির ব্যঙ্গাত্মক ভিডিও, তদন্ত চায় ছাত্রদল
আরও পড়ুন
পণ্যের দাম নিয়ে নাহিদের স্ট্যাটাস, দায়ী করলেন সিন্ডিকেটকে
হাসনাত আবদুল্লাহ ক্ষমা না চাইলে এনসিপির কর্মসূচি প্রতিহতের ঘোষণা
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি
বিএনপিতে যোগ দিলেন এনসিপির কেন্দ্রীয় নেতা