ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

নির্বাচনে জাতীয় পার্টিকে অযোগ্য ঘোষণার দাবি আখতার হোসেনের

আরটিভি নিউজ

প্রকাশ : ০২ জানুয়ারি ২০২৬, ০৯:০৮ পিএম
ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন জাতীয় পার্টিকে ‘ফ্যাসিবাদের দোসর’ আখ্যায়িত করে আগামী জাতীয় নির্বাচনে তাদের অযোগ্য ঘোষণা করার দাবি তুলেছেন। শুক্রবার (২ জানুয়ারি) রংপুর জেলা প্রশাসক কার্যালয়ে রংপুর-৪ আসনের মনোনয়ন যাচাই-বাছাইয়ের পর সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

আখতার হোসেন বলেন, দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে গত ১৬ বছর ধরে যে ফ্যাসিবাদ ও স্বৈরাচার প্রতিষ্ঠিত হয়েছে, তার পেছনে জাতীয় পার্টির ভূমিকা রয়েছে। তাই ফ্যাসিবাদের রাজনীতিতে যারা লিপ্ত, তাদের নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেওয়া ঠিক হবে না। তিনি জনগণ, সরকার ও নির্বাচন কমিশনকে এই ব্যাপারে কঠোর সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান।

তিনি আরও বলেন, নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা, লেভেল প্লেয়িং ফিল্ড প্রতিষ্ঠা করা সরকারের ও নির্বাচন কমিশনের দায়িত্ব। নির্বাচনী মাঠে অনিয়ম, অর্থ ও পেশীশক্তির প্রভাব থেকে মুক্ত নির্বাচন নিশ্চিত করতে হবে।

মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে কোনো অপ্রীতিকর ঘটনা না থাকলেও, তফসিল ঘোষণার পর থেকে বিভিন্ন এলাকায় সহিংসতা ও নিরাপত্তা পরিস্থিতির অবনতি হয়েছে। বিশেষ করে তফসিল ঘোষণার পরদিন ওসমান হাদিকে গুলি করে হত্যা করা হয়েছে। তিনি সরকারকে আশঙ্কার কথা বলেন যে, যারা ২০১৪ সালের ২৪ জানুয়ারির অভ্যুত্থানের সময় সাধারণ মানুষের ওপর গুলি ও হামলা চালিয়েছিল তারা এখনো কার্যত অবাধে ঘুরে বেড়াচ্ছে।

আখতার হোসেন বলেন, সরকার যতই নিরাপত্তা ব্যবস্থা করুক, অপরাধীরা গ্রেপ্তার না হলে প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়। আমরা বুলেট ভয়ের মধ্যে থেকেও সত্যের পথে অবিচল থাকবো।

জামায়াতে ইসলামীর সঙ্গে এনসিপির জোট প্রসঙ্গে তিনি জানান, সংস্কার বাস্তবায়ন, গণহত্যার বিচার দৃশ্যমান করা ও দুর্নীতিমুক্ত দেশ গড়ার লক্ষ্যে আট দলের জোট একসঙ্গে নির্বাচনে অংশগ্রহণ করবে। এই জোটের আসন বিন্যাস নিয়ে আলোচনা চলছে এবং অল্প সময়ের মধ্যে চূড়ান্ত হবে।

উল্লেখ্য, রংপুর-৪ (পীরগাছা-কাউনিয়া) আসনে মোট ১০ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন, যাদের মধ্যে তিন জনের মনোনয়ন বাতিল হয়েছে। বৈধ প্রার্থীদের মধ্যে রয়েছেন বিএনপি, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী), জাতীয় নাগরিক পার্টি, জাতীয় পার্টি, বাংলাদেশ কংগ্রেস এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থীরা।

আরও পড়ুন

আখতার হোসেন নিজেও এই আসনে জাতীয় নাগরিক পার্টির প্রার্থী হিসেবে লড়াই করবেন।


আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
স্পেনের জাতীয় দিবস উপলক্ষে রাজা ষষ্ঠ ফিলিপকে জামায়াতের শুভেচ্ছা
স্পেনের জাতীয় দিবস উপলক্ষে রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। এ সময় তিনি স্পেনের রাজা ষষ্ঠ ফিলিপের উদ্দেশে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাতীয় সংসদের মাননীয় বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপির পাঠানো শুভেচ্ছাপত্র ঢাকায় নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূত মি. গ্যাব্রিয়েল সিস্তিয়াগা ওচোয়া দে চিনচেত্রুর হাতে হস্তান্তর করেন। সোমবার (১২ অক্টোবর) সন্ধ্যায় শেরাটন ঢাকা হোটেলের গ্র্যান্ড বলরুমে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। ঢাকায় নিযুক্ত স্পেনের দূতাবাস আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন দেশের কূটনীতিক, বিশিষ্ট ব্যক্তিবর্গ ও আমন্ত্রিত অতিথিরা অংশগ্রহণ করেন। স্পেনের রাজাকে পাঠানো শুভেচ্ছাপত্রে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান স্পেনের জাতীয় দিবস উপলক্ষে রাজা, রাজপরিবার, সরকার ও দেশটির জনগণের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। একই সঙ্গে তিনি স্পেনের অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন। চিঠিতে বাংলাদেশ ও স্পেনের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়। বাণিজ্য ও বিনিয়োগ, উন্নয়ন সহযোগিতা, সংস্কৃতি, শিক্ষা, অভিবাসন, পর্যটন এবং দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধির মাধ্যমে দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও বিস্তৃত করার সম্ভাবনা তুলে ধরা হয়। এতে স্পেনে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের অবদানের কথাও বিশেষভাবে উল্লেখ করা হয়।  সংবর্ধনা অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য এডভোকেট মতিউর রহমান আকন্দ ও মোবারক হোসাইন এবং বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য আলী আহমাদ মাবরুর যোগ দেন। আরটিভি/ এসকেডি  
স্পেনের জাতীয় দিবস উপলক্ষে রাজা ষষ্ঠ ফিলিপকে জামায়াতের শুভেচ্ছা
পরাজিত শক্তির সব চক্রান্ত প্রতিহত করতে প্রস্তুত বিএনপি: রিজভী
পরাজিত শক্তি ও তাদের মদতদাতাদের নাশকতা ও ষড়যন্ত্র প্রতিহত করতে বিএনপি সজাগ ও প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী।
পরাজিত শক্তির সব চক্রান্ত প্রতিহত করতে প্রস্তুত বিএনপি: রিজভী
বিধবা কার্ড চালু হলে এমপির বউ সবার আগে চাইবে: হাসনাত আবদুল্লাহ
সোমবার (১২ অক্টোবর) দুপুরে নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে এমন মন্তব্য করেন তিনি।
বিধবা কার্ড চালু হলে এমপির বউ সবার আগে চাইবে: হাসনাত আবদুল্লাহ
জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের বাসায় হামলা
জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের উত্তরার বাসভবনে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। সোমবার (১২ অক্টোবর) সকাল ১০টা ৪০ মিনিটের দিকে রাজধানীর উত্তরার ৭ নম্বর সেক্টরে এ ঘটনা ঘটে।
জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের বাসায় হামলা
স্থানীয় সরকার নির্বাচনে একক প্রার্থী দেবে বিএনপি: চিফ হুইপ
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে প্রার্থী ঘোষণা করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি।
স্থানীয় সরকার নির্বাচনে একক প্রার্থী দেবে বিএনপি: চিফ হুইপ
আরও পড়ুন
জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের বাসায় হামলা
যুবলীগ হিসেবে আটক, বিজেপি পরিচয়ে মুক্তি
ইসিতে আয়-ব্যয়ের হিসাব দিল জাতীয় পার্টি
বিএনপি আর সংস্কার চায় না, ক্ষমতা উপভোগ করতে চায়: আখতার হোসেন