ঢাকা বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

শ্রমজীবীদের কথা মাথায় রেখে আইন প্রণয়ন করতে হবে: রিজভী

আরটিভি নিউজ

প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৬, ০৪:৪১ পিএম
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

দেশের গরিব, খেটে খাওয়া ও শ্রমজীবী মানুষই সবচেয়ে বেশি হয়রানি ও নির্যাতনের শিকার হন। তাদের যেন পুলিশি হয়রানির শিকার না হতে হয়, সে বিষয়গুলো মাথায় রেখে আইন প্রণয়ন করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী মোটরযানচালক দলের সাংগঠনিক কর্মপরিকল্পনা উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, শুধু মিছিল-মিটিংয়ের জন্য সংগঠন নয়, মোটরযান চালকদের মতো পেশাজীবীদের সমাজে সম্মানের সঙ্গে দাঁড়ানোর সুযোগ তৈরি করতে হবে। তারা যেন নিরাপদে ও সম্মানজনকভাবে পেশা পরিচালনা করতে পারেন, সে জন্য রাষ্ট্রকে প্রয়োজনীয় আইন ও সহায়তা দিতে হবে।

আরও পড়ুন

তিনি আরও বলেন, উন্নত দেশগুলোতে পেশাভেদে কোনো শ্রেণিবিভাজন নেই। সেখানে ট্যাক্সিচালক বা উবারচালকের সামাজিক মর্যাদা অন্য পেশাজীবীদের মতোই। বাংলাদেশেও এমন একটি সমাজ গড়ে তুলতে হবে- যার অঙ্গীকার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার ৩১ দফা কর্মসূচিসহ বিভিন্ন উদ্যোগে তুলে ধরেছেন।

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব বলেন, বিশ্ববিদ্যালয় শেষ করেও যারা চাকরি পাচ্ছেন না, তারা যেন উবার বা ট্যাক্সির মতো স্বাধীন পেশায় যুক্ত হয়ে নিজের ও পরিবারের দায়িত্ব নিতে পারেন। তবে এজন্য রাষ্ট্রকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ ও আইন প্রণয়ন করতে হবে।

আরটিভি/এস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
পরিকল্পিত নাশকতা, ভাঙচুর ও নৈরাজ্যের প্রতিবাদে শ্রীপুরে ছাত্রদলের বিক্ষোভ
পোশাক শ্রমিকদের ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরির দাবির আন্দোলনের সুযোগে শ্রমিকদের সঙ্গে ‘ছদ্মবেশে’ পরিকল্পিত নাশকতা, ভাঙচুর নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুরের শ্রীপুরে বিক্ষোভ করেছে শ্রীপুর পৌর ছাত্রদল।
পরিকল্পিত নাশকতা, ভাঙচুর ও নৈরাজ্যের প্রতিবাদে শ্রীপুরে ছাত্রদলের বিক্ষোভ
চিকিৎসার জন্য স্ত্রী ও ছেলেকে নিয়ে সিঙ্গাপুরে ড. খন্দকার মোশাররফ
চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন।
চিকিৎসার জন্য স্ত্রী ও ছেলেকে নিয়ে সিঙ্গাপুরে ড. খন্দকার মোশাররফ
‘টানা ৩ মাস রাজপথ পাহারা দিতে হবে’
নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি টানা তিন মাস রাজপথে পাহারা দেওয়ার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।
‘টানা ৩ মাস রাজপথ পাহারা দিতে হবে’
নতুন আমির পেল জামায়াতের ২৭ জেলা ও মহানগর শাখা
বাংলাদেশ জামায়াতে ইসলামীর ৭৭টি জেলা ও মহানগর শাখার আমিরের নাম ঘোষণা করা হয়েছে। এর মধ্যে ২৭টি জেলা ও মহানগর শাখায় নতুন আমির নির্বাচিত হয়েছেন। বাকি শাখাগুলোতে আগের আমিররাই পুনর্নির্বাচিত হয়েছেন।
নতুন আমির পেল জামায়াতের ২৭ জেলা ও মহানগর শাখা
শুক্রবার ঢাকায় শোভাযাত্রা করবে গণঅধিকার পরিষদ 
গণঅধিকার পরিষদ এর পঞ্চম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শুক্রবার (৬ই নভেম্বর) ঢাকায় বর্ণাঢ্য শোভাযাত্রা করবে দলটি।
শুক্রবার ঢাকায় শোভাযাত্রা করবে গণঅধিকার পরিষদ 
আরও পড়ুন
সরকারকে বেকায়দায় ফেলতে নানা ষড়যন্ত্র চলছে: রিজভী
বর্ষার অতিরিক্ত পানি সংরক্ষণ করে পদ্মা-তিস্তায় প্রবাহ বাড়ানোর তাগিদ রিজভীর
বিদ্যুৎখাতে লুটপাট করতেই দায়মুক্তি আইন পাস করেছিল আ. লীগ: রিজভী
বিএনপি মহাসচিবের সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের গুরুত্বপূর্ণ বৈঠক