ঢাকা বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

‘আমি শহীদ জিয়ার আদর্শে বিশ্বাসী’ বলে পদত্যাগ করলেন ছাত্রশক্তির সদস্যসচিব

আরটিভি নিউজ

প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৬, ০৩:২৪ পিএম
ফিরোজ আহম্মেদ হীরা। ছবি: সংগৃহীত

কমিটি ঘোষণার এক ঘণ্টার মধ্যেই জাতীয় ছাত্রশক্তি থেকে পদত্যাগ করেছেন দলটির জামালপুর শাখার সিনিয়র যুগ্ম সদস্যসচিব ফিরোজ আহম্মেদ হীরা।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাসের মাধ্যমে এ পদত্যাগের ঘোষণা দেন তিনি।

এর আগে, ওইদিন বিকেলে জাতীয় ছাত্রশক্তির ভেরিফায়েড ফেসবুক পেজে জামালপুর জেলা শাখার ৫৬ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি প্রকাশ করা হয়। সেখানে আমিনুল ইহসানকে আহ্বায়ক, আহাদ হোসেনকে সদস্যসচিব এবং সিনিয়র যুগ্ম সদস্যসচিব হিসেবে ফিরোজ আহম্মেদ হীরার নাম ঘোষণা করা হয়।

জাতীয় ছাত্র শক্তির কেন্দ্রীয় কমিটির সভাপতি জাহিদ আহসান ও সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদার এবং সাংগঠনিক সম্পাদক আবু তৌহিদ মো. সিয়ামের স্বাক্ষরে কমিটি অনুমোদন দেওয়া হয়।

আরও পড়ুন

পদত্যাগের বিষয়ে নিজের ফেসবুক স্ট্যাটাসে ফিরোজ আহম্মেদ হীরা জানান, তিনি মতাদর্শিকভাবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে বিশ্বাসী। অথচ, তাকে পূর্বে কিছু না জানিয়ে এবং তার কোনো ধরনের সম্মতি বা ক্লিয়ারেন্স না নিয়েই জাতীয় ছাত্র শক্তির জামালপুর জেলা কমিটিতে তার নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। তাই তিনি এই কমিটির সঙ্গে কোনো ধরনের সম্পর্ক নেই বলে ঘোষণা দেন এবং সম্মানের সঙ্গে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার অনুরোধ জানান। একইসঙ্গে তিনি দাবি করেন, বর্তমানে তিনি সকল ধরনের দলীয় রাজনীতি থেকে মুক্ত রয়েছেন।

এ বিষয়ে জানতে চাইলে ফিরোজ রহমান হীরা বলেন, আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে বিশ্বাসী। এর আগে, সরকারি আশেক মাহমুদ কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক প্রার্থী ছিলেন বলে জানান তিনি।

হীরা বলেন, যেহেতু আমাকে জানিয়ে কমিটিতে রাখা হয়নি, তাই দ্রুত ফেসবুকে বিষয়টি ক্লিয়ার করেছি।

ফিরোজ রহমান হীরা ২০২৪ সালের আন্দোলনে পুলিশের হাতে গ্রেফতার হন এবং ২১ দিন কারাভোগ করেন। পরবর্তীতে সরকার পতনের পর তিনি মুক্তি পান।

আরটিভি/এসএইচএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
নতুন আমির পেল জামায়াতের ২৭ জেলা ও মহানগর শাখা
বাংলাদেশ জামায়াতে ইসলামীর ৭৭টি জেলা ও মহানগর শাখার আমিরের নাম ঘোষণা করা হয়েছে। এর মধ্যে ২৭টি জেলা ও মহানগর শাখায় নতুন আমির নির্বাচিত হয়েছেন। বাকি শাখাগুলোতে আগের আমিররাই পুনর্নির্বাচিত হয়েছেন।
নতুন আমির পেল জামায়াতের ২৭ জেলা ও মহানগর শাখা
শুক্রবার ঢাকায় শোভাযাত্রা করবে গণঅধিকার পরিষদ 
গণঅধিকার পরিষদ এর পঞ্চম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শুক্রবার (৬ই নভেম্বর) ঢাকায় বর্ণাঢ্য শোভাযাত্রা করবে দলটি।
শুক্রবার ঢাকায় শোভাযাত্রা করবে গণঅধিকার পরিষদ 
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত
দেশে চলমান শ্রমিক আন্দোলন নিয়ে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত
আ.লীগের ২ নেতার অর্থায়নে শ্রমিক সেজে মিরপুর-গাজীপুরে চলছে তাণ্ডব: রাশেদ খাঁন
গাজীপুর, মিরপুর, আশুলিয়া ও সাভারে শ্রমিক আন্দোলনের নামে অরাজকতা সৃষ্টির অভিযোগ তুলেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী (সচিব পদমর্যাদা) রাশেদ খাঁন। তার অভিযোগ, গাজীপুরে সাবেক মেয়র জাহাঙ্গীর আলম এবং মিরপুর, আশুলিয়া ও সাভার অঞ্চলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা এস এম মান্নান কচির অর্থায়নে এসব কর্মকাণ্ড চলছে। বুধবার (৪ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুকে এক পোস্টে এই দাবি করেন তিনি। রাশেদ খাঁন লেখেন, গাজীপুরে ফ্যাসিস্ট মেয়র (সাবেক) জাহাঙ্গীর আলমের অর্থায়নে ও তার গুণ্ডাবাহিনী শ্রমিক সেজে তাণ্ডব চালাচ্ছে। আর মিরপুর, আশুলিয়া ও সাভার অঞ্চলে আওয়ামী লীগ নেতা এস এম মান্নান কচির অর্থায়নে শ্রমিক আন্দোলনের নামে অরাজকতা চালানো হচ্ছে। আজকে সরকারের পক্ষ থেকে শ্রমিকদের দাবি অনুযায়ী সিদ্ধান্ত হয়েছে যে, পোশাক শ্রমিকদের নতুন মজুরি কার্যকর হবে এই বছরের ডিসেম্বর মাস থেকে। জানুয়ারি মাসের বেতনের সঙ্গে নতুন মজুরি পাবেন শ্রমিকরা। এ বিষয়ে মালিক ও শ্রমিক নেতৃবৃন্দ একমত হয়েছেন। তিনি লেখেন, এরপরও যদি কোনো আন্দোলন চলে, তবে রাষ্ট্রের স্থিতিশীলতার স্বার্থে সেই আন্দোলন থামানো সরকারের দায়িত্ব। গণ-অভ্যুত্থানের পর অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে বিএনপি সরকার জনগণের ভোটের মাধ্যমে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছে। সরকারের অন্যতম দায়িত্ব হলো শিল্পকারখানার নিরাপত্তা বজায় রাখা এবং রাষ্ট্রের স্থিতিশীলতা রক্ষা করা। প্রকৃত শ্রমিকদের দাবি মেনে নেওয়ার পরেও শ্রমিক আন্দোলনের নামে ফ্যাসিস্টদের যেকোনো ষড়যন্ত্র ও আস্ফালন মোকাবেলা ও দমন করতে বিএনপি সরকার বদ্ধপরিকর। আরটিভি/টিআর
আ.লীগের ২ নেতার অর্থায়নে শ্রমিক সেজে মিরপুর-গাজীপুরে চলছে তাণ্ডব: রাশেদ খাঁন
সাদেক হোসেন খোকার ৭ম মৃত্যুবার্ষিকী আজ
বীর মুক্তিযোদ্ধা, বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান, অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র ও সাবেক মন্ত্রী সাদেক হোসেন খোকার সপ্তম মৃত্যুবার্ষিকী আজ।
সাদেক হোসেন খোকার ৭ম মৃত্যুবার্ষিকী আজ
আরও পড়ুন
এক বছরে দুই ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, পদত্যাগের ঘোষণা স্পেনের মন্ত্রীর
এক বছরের শিশুকে গুলি করে হত্যা, পদত্যাগ করলেন পুলিশ কর্মকর্তা
আ.লীগ থেকে পদত্যাগ, জীবনের বাকিটা সময় কাটাতে চান ইবাদত করে
প্রধানমন্ত্রী ও সরকারের কর্মকাণ্ড যেন ম্লান না হয়, সেজন্য পদত্যাগ করছি: ইশরাক