ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

হত্যাকাণ্ড ঘটিয়ে নির্বাচন ঠেকানো যাবে না: সালাহউদ্দিন আহমদ

আরটিভি নিউজ

প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৬, ০৮:৩২ পিএম
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। ফাইল ছবি

রাজধানীর পশ্চিম তেজতুরি বাজারে দুর্বৃত্তদের গুলিতে নিহত স্বেচ্ছাসেবক দল নেতা আজিজুর রহমান মোসাব্বিরের বাসায় গিয়ে শোকাতুর পরিবারকে সান্ত্বনা দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। শুক্রবার(৯ জানুয়ারি) সন্ধ্যায় পান্থপথে মোসাব্বিরের বাসভবনে গিয়ে তিনি স্পষ্ট হুশিয়ারি দেন যে, হত্যাকাণ্ড ঘটিয়ে আসন্ন নির্বাচন প্রতিহত করা যাবে না। যারা নির্বাচনবিরোধী, তারাই এই নৃশংস ঘটনার পেছনে জড়িত থাকতে পারে বলে তিনি সন্দেহ প্রকাশ করেন।

আরও পড়ুন

সালাহউদ্দিন আহমদ বলেন, একটি চক্র দেশকে অস্থিতিশীল করতে রক্তক্ষয়ী পথ বেছে নিয়েছে। তবে এই আত্মত্যাগ বৃথা যাবে না। তিনি ঘোষণা করেন, শহীদ মোসাব্বিরের স্ত্রী ও সন্তানের যাবতীয় দায়িত্ব নেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। একইসঙ্গে এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত নিশ্চিত করে খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি জোরালো দাবি জানান তিনি।

এ সময় ঢাকা-১২ আসনের প্রার্থী ও ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকও উপস্থিত ছিলেন। তিনিও নির্বাচনের আগে এ ধরনের সহিংসতাকে দেশবিরোধী ষড়যন্ত্র হিসেবে আখ্যা দেন। তিনি আশা প্রকাশ করেন, সব বাধা ও চ্যালেঞ্জ জয় করে আগামী ১২ ফেব্রুয়ারি নির্ধারিত সময়েই নির্বাচন অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, গত বুধবার রাতের এই হত্যাকাণ্ডকে কেন্দ্র করে তেজগাঁও এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

আরটিভি/এআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে আপসহীন যোদ্ধা ছিলেন আব্দুল হাই: রিজভী
গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে আপসহীন যোদ্ধা হিসেবে নিরলসভাবে কাজ করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য, সাবেক মন্ত্রী, পাঁচবারের সাবেক সংসদ সদস্য ও মুন্সিগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল হাই। তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে আপসহীন যোদ্ধা ছিলেন আব্দুল হাই: রিজভী
সংরক্ষিত মহিলা আসনে উপনির্বাচন, শুক্রবার মনোনয়ন ফরম দেবে বিএনপি
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিএনপির সহ-দপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংরক্ষিত মহিলা আসনে উপনির্বাচন, শুক্রবার মনোনয়ন ফরম দেবে বিএনপি
আজকের এনসিপিই আগামী দিনের জামায়াত: আবু হানিফ 
আজকের এনসিপিই আগামী দিনের জামায়াত,বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের মুখপাত্র আবু হানিফ। বৃহস্পতিবার(১৫ অক্টোবর) সকালে সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে তিনি এই মন্তব্য করেন। 
আজকের এনসিপিই আগামী দিনের জামায়াত: আবু হানিফ 
বিএনপি নেতা আব্দুল হাইয়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) এক শোক বার্তায় প্রধানমন্ত্রী তার বিদেহী আত্মার শান্তি কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্য, আত্মীয়স্বজন, রাজনৈতিক সহকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।
বিএনপি নেতা আব্দুল হাইয়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
ছাত্রদল নেতাকে চাপাতি-কুড়াল দিয়ে কুপিয়ে জখম
নাটোরের গুরুদাসপুরে পৌর ছাত্রদলের সদস্য সচিব শাকিল ইসলামকে লক্ষ্য করে গুলি ছোড়ার পর ধাওয়া করে ধরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে দুই দুর্বৃত্তের বিরুদ্ধে। 
ছাত্রদল নেতাকে চাপাতি-কুড়াল দিয়ে কুপিয়ে জখম
আরও পড়ুন
সংরক্ষিত মহিলা আসনে উপনির্বাচন, শুক্রবার মনোনয়ন ফরম দেবে বিএনপি
‘বিএনপির অতীতের সাফল্য রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন উদ্যোগের অনুপ্রেরণা’
চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস
‘পরাজিত ফ্যাসিবাদের দোসররা বিদেশে বিলাসবহুল জীবনযাপন করছেন’