ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

নুরকে বহিষ্কারের বিজ্ঞপ্তি, যা জানা গেল

আরটিভি নিউজ

প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৬, ০৯:৫১ পিএম
গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। ফাইল ছবি

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে কারণ দর্শানোর নোটিশ ও দল থেকে সাময়িক অব্যাহতি দেওয়ার একটি খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে, যা সম্পূর্ণ ভুয়া বলে দাবি করেছেন দলটির শীর্ষ নেতৃবৃন্দ। শুক্রবার (৯ জানুয়ারি) এক অডিও বার্তায় দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাসান আল মামুন জানান, তার স্বাক্ষর নকল করে একটি চক্র উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই মিথ্যা প্রেস বিজ্ঞপ্তি ছড়িয়ে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা চালাচ্ছে।

হাসান আল মামুন বলেন, ছড়িয়ে পড়া প্রেস রিলিজটি সম্পূর্ণ বানানো। আমার স্বাক্ষর অন্য কোনো নথি থেকে কপি করে দলের প্যাডে বসানো হয়েছে। গণঅধিকার পরিষদের পক্ষ থেকে এমন কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। তিনি এই পরিকল্পিত গুজবে কাউকে বিভ্রান্ত না হওয়ার জন্য বিশেষ অনুরোধ জানান। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে যে, তৃতীয় কোনো পক্ষ রাজনৈতিক ফায়দা লুটতে এই অপকর্মে লিপ্ত হয়েছে।

আরও পড়ুন

সাম্প্রতিক সময়ে বিএনপির সঙ্গে আসন সমঝোতা ইস্যুকে কেন্দ্র করে গণঅধিকার পরিষদের ভেতরে কিছুটা অসন্তোষ ও নাটকীয়তা লক্ষ্য করা গেছে। দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে সভাপতির আসন সমঝোতার অভিযোগ এবং দপ্তর সম্পাদককে সাময়িক অব্যাহতির ঘটনাকে ঘিরে গত বৃহস্পতিবার দিনভর রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন চলে। তবে এই অভ্যন্তরীণ পরিস্থিতির সুযোগ নিয়ে বিরোধী পক্ষ গুজব ছড়াচ্ছে বলে মনে করছেন দলের নীতিনির্ধারকরা।

দলের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ এই গুজবের পেছনে নির্বাচনী রাজনীতির যোগসূত্র খুঁজে পাচ্ছেন। তিনি বলেন, পটুয়াখালী-৩ আসনে নুরুল হক নুরের ‘ট্রাক’ প্রতীকের পক্ষে ব্যাপক জনসমর্থন তৈরি হয়েছে। এই জয়রথ দেখে একটি গোষ্ঠী ঈর্ষান্বিত হয়ে পরিকল্পিতভাবে এসব মিথ্যা তথ্য ছড়াচ্ছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয়ভাবে যাচাই ছাড়া কোনো তথ্য প্রচার না করার জন্য তিনি গণমাধ্যম ও দেশবাসীর প্রতি আহ্বান জানান।

আরটিভি/এআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সরকার ও দেশের ভাবমূর্তি নষ্টের ষড়যন্ত্র করছে: রিজভী
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, একটি চক্র দেশে ও বিদেশে বসে সরকার এবং দেশের ভাবমূর্তি বিনষ্ট করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।
সরকার ও দেশের ভাবমূর্তি নষ্টের ষড়যন্ত্র করছে: রিজভী
প্রকৃত শিক্ষায় নজর না দিলে বিপজ্জনক হতে পারে: পানিসম্পদমন্ত্রী
প্রকৃত শিক্ষার দিকে নজর না দিলে শুধু শিক্ষা অনেক সময় বিপজ্জনক হতে পারে বলে মন্তব্য করেছেন পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে লক্ষ্মীপুর সরকারি কলেজে নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, শিক্ষা শুধু পড়ালেখার মধ্যে সীমাবদ্ধ নয়। শিক্ষা চিন্তাশক্তি বাড়িয়ে দেয়। শিক্ষা সত্য-মিথ্যা এবং তথ্য, প্রচার ও পক্ষপাতের মধ্যে পার্থক্য গড়ে তোলে। শিক্ষাকে আপনি মানবকল্যাণে ব্যয় করবেন, তা আপনার চিন্তা থেকে আসে। শুধু শিক্ষিত হয়ে বা পড়ালেখা শেষ করে একটি চাকরি নিয়েই আপনি কার্যক্রম শেষ করবেন, এটিই কিন্তু প্রকৃত শিক্ষা নয়। শিক্ষার সঙ্গে নৈতিকতা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের প্রকৃত শিক্ষা (ট্রু এডুকেশন) আরও বেশি প্রয়োজন। আমরা যদি সেদিকে বেশি নজর না দিই, তাহলে শুধু শিক্ষা অনেক সময় আমাদের জন্য বিপজ্জনক হতে পারে। লক্ষ্মীপুর সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. ইউসুফের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক এসএম মেহেদী হাসান, জেলা পুলিশ সুপার মো. আবু তারেক, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাছিবুর রহমান ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহসভাপতি ওয়াহিদ উদ্দীন চৌধুরী হ্যাপি প্রমুখ। আরটিভি/টিআর
প্রকৃত শিক্ষায় নজর না দিলে বিপজ্জনক হতে পারে: পানিসম্পদমন্ত্রী
গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে আপসহীন যোদ্ধা ছিলেন আব্দুল হাই: রিজভী
গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে আপসহীন যোদ্ধা হিসেবে নিরলসভাবে কাজ করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য, সাবেক মন্ত্রী, পাঁচবারের সাবেক সংসদ সদস্য ও মুন্সিগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল হাই। তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে আপসহীন যোদ্ধা ছিলেন আব্দুল হাই: রিজভী
সংরক্ষিত মহিলা আসনে উপনির্বাচন, শুক্রবার মনোনয়ন ফরম দেবে বিএনপি
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিএনপির সহ-দপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংরক্ষিত মহিলা আসনে উপনির্বাচন, শুক্রবার মনোনয়ন ফরম দেবে বিএনপি
আজকের এনসিপিই আগামী দিনের জামায়াত: আবু হানিফ 
আজকের এনসিপিই আগামী দিনের জামায়াত,বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের মুখপাত্র আবু হানিফ। বৃহস্পতিবার(১৫ অক্টোবর) সকালে সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে তিনি এই মন্তব্য করেন। 
আজকের এনসিপিই আগামী দিনের জামায়াত: আবু হানিফ 
আরও পড়ুন
প্রয়োজনে ঐকমত্য হয়ে জামায়াত-শিবিরকে নিষিদ্ধ করতে হবে: নুরুল হক
কুষ্টিয়ায় আমির হামজার গাড়ি ভাঙচুর, জামায়াত-গণঅধিকারের সংঘর্ষ
মন্ত্রীদের বেতন হওয়া উচিত ১০ লাখ, এমপিদের ৫ লাখ: নুরুল হক নুর
ফ্যাসিস্টদের বিচারের মাধ্যমে দেশকে কলঙ্কমুক্ত করা হবে: নুর