ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

স্বাধীনতায় অবিশ্বাসীদের চক্রান্তে পা দেবে না বিএনপি: মির্জা আব্বাস

আরটিভি নিউজ

প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৬, ০৬:১১ পিএম
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। ফাইল ছবি

যারা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বে বিশ্বাস করে না, তারাই নির্বাচন বানচালের জন্য চক্রান্ত করছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। একইসঙ্গে তাদের চক্রান্তে বিএনপি পা দেবে না বলেও জানিয়েছেন তিনি।

সোমবার (১২ জানুয়ারি) রাজধানীর বারডেম জেনারেল হাসপাতালে বিএনপি চেয়ারপারসন ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় খতমে কোরআন, দোয়া ও শোক সভায় এসব কথা বলেন মির্জা আব্বাস।

বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, যারা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বে বিশ্বাস করে না, তারা সন্ত্রাস করে নির্বাচন বানচালের জন্য চক্রান্ত করছে। কারণ, তারা নির্বাচনের জন্য প্রস্তুত নয়। দল তাদের চক্রান্তে পা দেবে না।

তিনি বলেন, বেগম খালেদা জিয়ার প্রতি বাংলাদেশের সব মানুষ কৃতজ্ঞ। এই যে কথা বলতে পারছি, নির্বাচন করতে পারছি, সবই বেগম জিয়ার ত্যাগের ফল। তিনি নিজের জীবনের বিনিময়ে দেশকে রক্ষা করেছেন।

বারডেম কর্মকর্তা-কর্মচারী ঐক্যপরিষদের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে এরপর মির্জা আব্বাস বলেন, বিএনপি কথা বললেই টুইস্ট করে চালিয়ে দেওয়া হয়। ১১টি কার্ড নিয়ে যথাযথ নিয়ম মেনেই গিয়েছি বাংলাদেশ ব্যাংকে। সোশ্যাল মিডিয়ায় এমনভাবে লেখা হয় যেন শুধু মির্জা আব্বাসের এলাকায় নির্বাচন হচ্ছে। সোশ্যাল মিডিয়ায় লাইক ও শেয়ার দিয়ে ছেড়ে দিয়েন না; কিছু লিখবেন এবং জবাব দেবেন।

একটি দল সোশ্যাল মিডিয়ার পেছনে প্রচুর অর্থ খরচ করছে উল্লেখ করে তিনি আরও বলেন, তাদের টার্গেট মির্জা আব্বাসকে ফেইল করাবে।

এরপর ঢাকা-৮ আসনের জাতীয় নাগরিক পার্টি মনোনীত ১২ দলীয় জোটের প্রার্থী হিসেবে মুহাম্মাদ নাসীরুদ্দীন পাটওয়ারীর দিকে ইঙ্গিত করে মির্জা আব্বাস বলেন, তিনি একজন অপরিপক্ক লোক, এমন অপরিপক্ক লোক সংসদে গেলে কী হবে, আল্লাহই জানেন।

আরটিভি/এসএইচএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মারা গেছেন সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদ
মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত ৮টা ১০ মিনিটে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।
মারা গেছেন সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদ
পুনর্গঠন হচ্ছে এনসিপির কেন্দ্রীয় কমিটি, আসছে বড় পরিবর্তন
পুনর্গঠন হচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এনসিপির তিনজন কেন্দ্রীয় নেতা জানিয়েছেন, দুয়েক দিনের মধ্যে পরিবর্তনের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হবে।
পুনর্গঠন হচ্ছে এনসিপির কেন্দ্রীয় কমিটি, আসছে বড় পরিবর্তন
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির
ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে তার লেলিয়ে দেওয়া সন্ত্রাসীরা যে অপকর্ম করেছে, তার দায় ফ্যাসিস্ট শেখ হাসিনারই বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির
তরুণদের ভূমিকার কারণেই দেশ আবার ঘুরে দাঁড়াতে পেরেছে: রিজভী
মঙ্গলবার (১৩ অক্টোবর) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ‘দীর্ঘ স্বৈরাচারবিরোধী আন্দোলন ও জুলাই গণঅভ্যুত্থানে দ্বিতীয় বর্ষপূর্তি: রাজনীতিবিদ ও পেশাজীবীদের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 
তরুণদের ভূমিকার কারণেই দেশ আবার ঘুরে দাঁড়াতে পেরেছে: রিজভী
খালেদা জিয়াকে নিয়ে চাকসু ভিপির ব্যঙ্গাত্মক ভিডিও, তদন্ত চায় ছাত্রদল
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) সহ-সভাপতি (ভিপি) ও বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি ইব্রাহিম রনির বিরুদ্ধে বেগম খালেদা জিয়াকে নিয়ে ব্যঙ্গাত্মক ভিডিও তৈরি করার অভিযোগ উঠেছে।
খালেদা জিয়াকে নিয়ে চাকসু ভিপির ব্যঙ্গাত্মক ভিডিও, তদন্ত চায় ছাত্রদল
আরও পড়ুন
মারা গেছেন সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদ
তরুণদের ভূমিকার কারণেই দেশ আবার ঘুরে দাঁড়াতে পেরেছে: রিজভী
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যুবদলের দুই দিনব্যাপী কর্মসূচি
পরাজিত শক্তি সন্ত্রাস সৃষ্টি করে সরকারকে ব্যর্থ করার পাঁয়তারা করছে: রিজভী