ঢাকা মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

তারেক রহমানের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির ভার্চুয়াল বৈঠক

আরটিভি নিউজ

প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২৬, ০১:০০ পিএম
ছবি: সংগৃহীত

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের শীর্ষ এক কর্মকর্তার সঙ্গে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে বাংলাদেশ–যুক্তরাষ্ট্র বাণিজ্য আলোচনার নানা দিক উঠে আসে।

শুক্রবার (১৬ জানুয়ারি) সকাল ৯টা গুলশান নিজ বাসা থেকে এ বৈঠকে অংশ নেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

বিএনপি চেয়ারম্যানের প্রেস সচিব সালেহ শিবলীর বরাত দলটির মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি (ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভ) জেমিসন গ্রিয়ারের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেছেন। বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দ্বিপক্ষীয় বাণিজ্য, পারস্পরিক শুল্কহার এবং ভবিষ্যৎ অর্থনৈতিক সহযোগিতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন— যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী মার্কিন বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডান লিঞ্চ, দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক পরিচালক এমিলি অ্যাশবি এবং বিএনপি যুগ্ম মহাসচিব ও আন্তর্জাতিক বিষয়ক কমিটি সদস্য হুমায়ুন কবির।

আরও পড়ুন

বিএনপির দলীয় সূত্র জানিয়েছে, আধাঘণ্টার এই বৈঠকে শুল্ক ও বাণিজ্য আলোচনার নানা বিষয় উঠে আসে। জেমিসন গ্রিয়ার জানতে চান, এই বাণিজ্য আলোচনায় তারেক রহমানের অবস্থান কী? বিশেষ করে ডোনাল্ড ট্রাম্পের শুল্ক ও বিনিয়োগ নিয়ে বাংলাদেশ সরকারের তরফে যে আলোচনা হয়েছে তা নিয়ে তার মনোভাব কী।

তারেক রহমান স্পষ্ট করে জানান, সরকার যে আলোচনা ও সমঝোতা করেছে তাতে বিএনপির সম্মতি রয়েছে। সরকার যেভাবে আলোচনা এগিয়ে নিয়েছে তাতে বিএনপির কোনো দ্বিমত বা আপত্তি নেই।

আরটিভি/একে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রুহুল কবির রিজভী / কীভাবে রাষ্ট্রীয় বিমানে দেশে ফেরার কথা বলেন, তার উচিত আত্মসমর্পণ করা
শেখ হাসিনার দেশে ফেরা ইস্যুর সমালোচনা করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেন, বাংলাদেশের আদালতে দণ্ডপ্রাপ্ত হওয়ার পরও তিনি কীভাবে রাষ্ট্রীয় বিমানে দেশে ফেরার কথা বলেন? আইনের প্রতি শ্রদ্ধা থাকলে তার উচিত ছিল আইনের কাছে আত্মসমর্পণ করা এবং আইনগত প্রক্রিয়ার মধ্য দিয়ে নিজের বক্তব্য তুলে ধরা।
কীভাবে রাষ্ট্রীয় বিমানে দেশে ফেরার কথা বলেন, তার উচিত আত্মসমর্পণ করা
এনসিপি থেকে আরও এক নেতার পদত্যাগ, আঙুল তুললেন যাদের দিকে
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করেছেন দলটির যুগ্ম আহ্বায়ক সুলতান মোহাম্মদ জাকারিয়া। এক বিবৃতিতে এ কথা জানান তিনি। 
এনসিপি থেকে আরও এক নেতার পদত্যাগ, আঙুল তুললেন যাদের দিকে
‘এক সপ্তাহে ২১৩ নাশকতা চালিয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ’ 
এক সপ্তাহে ২১৩টি নাশকতার ঘটনা ঘটিয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। 
‘এক সপ্তাহে ২১৩ নাশকতা চালিয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ’ 
বিজয়ের মাসে দেশকে নিরাপদ রাখতে অতন্দ্র প্রহরীর মতো কাজ করব: ইশরাক
সংসদ সদস্য (এমপি) ইশরাক হোসেন বলেছেন, বিজয়ের মাসে বাংলাদেশকে নিরাপদ রাখতে অতন্দ্র প্রহরীর মতো কাজ করব। কাঁধে কাঁধ রেখে পাহারা দেব, ইনশআল্লাহ। দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করব।
বিজয়ের মাসে দেশকে নিরাপদ রাখতে অতন্দ্র প্রহরীর মতো কাজ করব: ইশরাক
নাশকতায় অর্থায়ন, ঢাকায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির শিল্প ও বাণিজ্য বিষয়ক সদস্য কে.এস.এম. মোস্তাফিজুর রহমানকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। 
নাশকতায় অর্থায়ন, ঢাকায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার
আরও পড়ুন
যুক্তরাষ্ট্র থেকে গরুর মাংস আমদানির প্রস্তাব মার্কিন রাষ্ট্রদূতের
স্বর্ণদ্বীপের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
একই দিনে জন্মদিন, প্রধানমন্ত্রীর শুভেচ্ছা-উপহার পেয়ে এখনও বিস্ময়ে পিয়ারুল
বিদেশি বিনিয়োগের প্রক্রিয়া সহজ ও গতিশীল করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী