ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

ইসলামী আন্দোলন নেতার বক্তব্য নিয়ে এবার জামায়াতের বিবৃতি

আরটিভি নিউজ

প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২৬, ০৯:৪৪ পিএম
ফাইল ছবি

ইসলামী আন্দোলন বাংলাদেশের জ্যেষ্ঠ যুগ্ম-মহাসচিব ও মুখপাত্র গাজী আতাউর রহমানের মন্তব্য নিয়ে এবার জামায়াতের পক্ষ থেকে বিবৃতি দেওয়া হয়েছে।

শুক্রবার (১৬ জানুয়ারি) রাতে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের প্রদত্ত বিবৃতিতে বলা হয়, আজ জুমার নামাজের পর বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশ আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনটির যুগ্ম-মহাসচিব ও মুখপাত্র গাজী আতাউর রহমান সম্প্রতি খ্রিস্টান সম্প্রদায়ের একটি সংগঠনের দায়িত্বশীল নেত্রীর বরাত দিয়ে যে বক্তব্য দিয়েছেন, তা সঠিক নয়।

‘এব্যাপারে আমাদের পক্ষ থেকে প্রেস ব্রিফিং চলাকালেই তাৎক্ষণিকভাবে বিষয়টি স্পষ্ট করা হয়েছে। গাজী আতাউর রহমান ‘আল্লাহর আইন ও ইসলামী আদর্শ থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামী ভিন্ন দিকে চলে গেছে’ বলে যে মন্তব্য করেছেন, তাও সঠিক নয়।’

বিবৃতিতে আরও বলা হয়, আমরা মনে করি, জনমনে বিভ্রান্তি সৃষ্টির উদ্দেশ্যেই তিনি এমন মন্তব্য করেছেন। বাংলাদেশ জামায়াতে ইসলামী আল্লাহ ও তাঁর রাসূল সা. এর আদর্শের আলোকে পরিচালিত একটি ইসলামী সংগঠন।

গাজী আতাউর রহমানের আরেক অভিযোগের প্রেক্ষিতে জামায়াত জানায়, বাংলাদেশ জামায়াতে ইসলামী সব সময় রাজনৈতিক শিষ্টাচার বজায় রেখে পারস্পরিক সম্মান ও শ্রদ্ধার ভিত্তিতে সকল রাজনৈতিক দলের সঙ্গে আচরণ করে থাকে। কারও সঙ্গে রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত আচরণ আমরা করি না।

বিবৃতিতে জনমনে বিভ্রান্তি তৈরি হয় এমন বক্তব্য প্রদান করা থেকে বিরত থাকার জন্য গাজী আতাউর রহমানের প্রতি আহ্বান জানাচ্ছি।

আরটিভি/আরএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
প্রকৃত শিক্ষায় নজর না দিলে বিপজ্জনক হতে পারে: পানিসম্পদমন্ত্রী
প্রকৃত শিক্ষার দিকে নজর না দিলে শুধু শিক্ষা অনেক সময় বিপজ্জনক হতে পারে বলে মন্তব্য করেছেন পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে লক্ষ্মীপুর সরকারি কলেজে নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, শিক্ষা শুধু পড়ালেখার মধ্যে সীমাবদ্ধ নয়। শিক্ষা চিন্তাশক্তি বাড়িয়ে দেয়। শিক্ষা সত্য-মিথ্যা এবং তথ্য, প্রচার ও পক্ষপাতের মধ্যে পার্থক্য গড়ে তোলে। শিক্ষাকে আপনি মানবকল্যাণে ব্যয় করবেন, তা আপনার চিন্তা থেকে আসে। শুধু শিক্ষিত হয়ে বা পড়ালেখা শেষ করে একটি চাকরি নিয়েই আপনি কার্যক্রম শেষ করবেন, এটিই কিন্তু প্রকৃত শিক্ষা নয়। শিক্ষার সঙ্গে নৈতিকতা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের প্রকৃত শিক্ষা (ট্রু এডুকেশন) আরও বেশি প্রয়োজন। আমরা যদি সেদিকে বেশি নজর না দিই, তাহলে শুধু শিক্ষা অনেক সময় আমাদের জন্য বিপজ্জনক হতে পারে। লক্ষ্মীপুর সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. ইউসুফের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক এসএম মেহেদী হাসান, জেলা পুলিশ সুপার মো. আবু তারেক, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাছিবুর রহমান ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহসভাপতি ওয়াহিদ উদ্দীন চৌধুরী হ্যাপি প্রমুখ। আরটিভি/টিআর
প্রকৃত শিক্ষায় নজর না দিলে বিপজ্জনক হতে পারে: পানিসম্পদমন্ত্রী
গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে আপসহীন যোদ্ধা ছিলেন আব্দুল হাই: রিজভী
গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে আপসহীন যোদ্ধা হিসেবে নিরলসভাবে কাজ করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য, সাবেক মন্ত্রী, পাঁচবারের সাবেক সংসদ সদস্য ও মুন্সিগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল হাই। তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে আপসহীন যোদ্ধা ছিলেন আব্দুল হাই: রিজভী
সংরক্ষিত মহিলা আসনে উপনির্বাচন, শুক্রবার মনোনয়ন ফরম দেবে বিএনপি
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিএনপির সহ-দপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংরক্ষিত মহিলা আসনে উপনির্বাচন, শুক্রবার মনোনয়ন ফরম দেবে বিএনপি
আজকের এনসিপিই আগামী দিনের জামায়াত: আবু হানিফ 
আজকের এনসিপিই আগামী দিনের জামায়াত,বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের মুখপাত্র আবু হানিফ। বৃহস্পতিবার(১৫ অক্টোবর) সকালে সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে তিনি এই মন্তব্য করেন। 
আজকের এনসিপিই আগামী দিনের জামায়াত: আবু হানিফ 
বিএনপি নেতা আব্দুল হাইয়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) এক শোক বার্তায় প্রধানমন্ত্রী তার বিদেহী আত্মার শান্তি কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্য, আত্মীয়স্বজন, রাজনৈতিক সহকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।
বিএনপি নেতা আব্দুল হাইয়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
আরও পড়ুন
‘হিন্দু ধর্মাবলম্বীদের জন্য সরকার ও বিরোধী দলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে’
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জামায়াতের নিন্দা
স্পেনের জাতীয় দিবস উপলক্ষে রাজা ষষ্ঠ ফিলিপকে জামায়াতের শুভেচ্ছা