ঢাকা সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩

পোস্টাল ব্যালটসহ বিভিন্ন ইস্যুতে ইসিকে ছাত্রদলের কড়া আল্টিমেটাম

আরটিভি নিউজ

প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৬, ০২:৪১ পিএম
রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন (ইসি) ভবনের সামনে ছাত্রদলের অবস্থান কর্মসূচি। ছবি: সংগৃহীত

প্রবাসীদের কাছে পাঠানো পোস্টাল ব্যালটে পক্ষপাতিত্বসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ এনে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন (ইসি) ভবনের সামনে বিক্ষোভ করছে বিএনপির ছাত্র সংগঠন ছাত্রদল। এ কর্মসূচি থেকে ইসির উদ্দেশে এবার কড়া এক আল্টিমেটাম দিয়েছে সংগঠনটি।

ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেছেন, ‘দাবি না মানলে সারারাত ইসি ঘেরাও করে বসে থাকবো।’

রোববার (১৮ জানুয়ারি) বেলা ১১টার দিকে ইসি কার্যালয়ের সামনে ছাত্রদলের নেতাকর্মীরা অবস্থান নেন। কর্মসূচিতে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ছাড়াও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছিরসহ সংগঠনটির শীর্ষ পর্যায়ের নেতারা উপস্থিত আছেন। তারা বলছেন, দাবি না মানা পর্যন্ত দরকার হলে রাতভর পর্যন্ত তাদের এ অবস্থান কর্মসূচি চলবে।

আরও পড়ুন

ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, নির্বাচনের ব্যালটের ভাঁজে ধানের শীষ রাখা হয়েছে। এটা একটা ষড়যন্ত্র। বিশেষ রাজনৈতিক দলের প্রত্যক্ষ প্রভাব ও হস্তক্ষেপে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন বিষয়ে নির্বাচন কমিশনের নজিরবিহীন ও বিতর্কিত প্রজ্ঞাপন জারি, বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক চর্চার জন্য অশনিসংকেত। এটা কিসের ভিত্তিতে করা হলো, আমরা এর জবাব চাই। দাবি না মানা হলে এই কর্মসূচি রাতদিন সমানভাবে চলবে।

এসময় ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সাধারণত সম্পাদক আব্দুল হান্নান মজুমদার বলেন, পোস্টাল ব্যালটে অনিয়ম করেছে ইসি। জাতীয় নির্বাচনের আগে কীভাবে ছাত্র সংসদের অনুমতি দেওয়া হলো, আমি ইসির কাছে জানতে চাই। আমাদের দাবি না মানা পর্যন্ত এই ইসির সামনে থেকে সরবো না। ছাত্রদলের ছেলেরা বেশি শহীদ হয়েছে। দরকার হলে ফের রক্ত দেবো, রাজপথ ছাড়বো না।

আরটিভি/এসএইচএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের বাসায় হামলা
জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের উত্তরার বাসভবনে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। সোমবার (১২ অক্টোবর) সকাল ১০টা ৪০ মিনিটের দিকে রাজধানীর উত্তরার ৭ নম্বর সেক্টরে এ ঘটনা ঘটে।
জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের বাসায় হামলা
স্থানীয় সরকার নির্বাচনে একক প্রার্থী দেবে বিএনপি: চিফ হুইপ
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে প্রার্থী ঘোষণা করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি।
স্থানীয় সরকার নির্বাচনে একক প্রার্থী দেবে বিএনপি: চিফ হুইপ
আ. লীগ দিল্লিতে বসে ও জামায়াত বাংলাদেশে বসে চক্রান্ত করছে: রাশেদ খান
পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ দিল্লিতে বসে আর বাংলাদেশে বসে দেশবিরোধী জামায়াতে ইসলামী চক্রান্ত করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। রোববার (১১ অক্টোবর) বিকেলে নারায়ণগঞ্জ জেলা পরিষদ কার্যালয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।  তিনি বলেন, জামায়াতে ইসলামী ও আওয়ামী লীগ মিলে ১৯৯৬ সালে এবং ১৯৮৬ সালের নির্বাচনে এরশাদের ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য দেশের বিরুদ্ধে, জনগণের বিরুদ্ধে ও গণতন্ত্রের বিরুদ্ধে চক্রান্ত করেছিল। সেই চক্রান্ত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দেশের জনগণ মোকাবিলা করেছিল। অর্থাৎ, আওয়ামী লীগ ও জামায়াতে ইসলামী অতীতেও দেশের বিরুদ্ধে এবং বিএনপির বিরুদ্ধে চক্রান্ত করেছে। বিএনপি তা মোকাবিলা করেছে। তিনি আরও আশাবাদ ব্যক্ত করে বলেন, জনগণের সুদৃঢ় সমর্থন ও সহযোগিতায় বর্তমান বিএনপি সরকার অতীতের মতো সব ধরনের দেশবিরোধী ষড়যন্ত্র ও বৈরী চাপ সফলভাবে মোকাবিলা করতে সক্ষম হবে। এর আগে দুপুরে তিনি সিদ্ধিরগঞ্জের পাঠানটুলী এলাকায় অবস্থিত আব্বাসী মঞ্জিল জৌনপুরী দরবার শরিফে মুফতি ড. সাইয়্যেদ মুহাম্মাদ এনায়েতুল্লাহ আব্বাসীর সঙ্গে সাক্ষাৎ করেন। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস. এম. ফয়েজ উদ্দিনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী। আরটিভি/টিআর
আ. লীগ দিল্লিতে বসে ও জামায়াত বাংলাদেশে বসে চক্রান্ত করছে: রাশেদ খান
নতুন কর্মসূচি ঘোষণা এনসিপির
আইনশৃঙ্খলা পরিস্থিতি, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জননিরাপত্তা, নিয়োগ বাণিজ্য ও দুর্নীতির প্রতিবাদে সপ্তাহব্যাপী গণসংযোগ কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
নতুন কর্মসূচি ঘোষণা এনসিপির
বুয়েট শিক্ষার্থী আবরার হত্যায় গুপ্ত শিবির জড়িত ছিল: আবু হানিফ
বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যায় গুপ্ত শিবির জড়িত ছিলো বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের মুখপাত্র আবু হানিফ। 
বুয়েট শিক্ষার্থী আবরার হত্যায় গুপ্ত শিবির জড়িত ছিল: আবু হানিফ
আরও পড়ুন
ইউপি নির্বাচনের দিনক্ষণ নির্ধারণে বৈঠকে ইসি
ইউপি ভোট নিয়ে সোমবার বৈঠকে বসছে ইসি
টেক্সাসে অভিবাসন কর্মকর্তার গাড়ির ধাক্কায় আহত ব্যক্তি
আন্তর্জাতিক অপরাধ আদালতের ওপর ট্রাম্পের নিষেধাজ্ঞা