ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

নির্বাচনি ইশতেহার ঘোষণা করলেন তাসনিম জারা

আরটিভি নিউজ

প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৬, ০৫:০১ পিএম
ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারা। ছবি: সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে ঢাকা-৯ (খিলগাঁও, সবুজবাগ ও মুগদা) আসন থেকে 'ফুটবল' প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নিজের নির্বাচনি ইশতেহার ঘোষণা করেছেন ডা. তাসনিম জারা।

শনিবার (২৪ জানুয়ারি) ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে নাগরিক বঞ্চনার অবসান ঘটিয়ে ঢাকা-৯ এলাকাকে একটি আধুনিক ও বাসযোগ্য জনপদে রূপান্তরের অঙ্গীকার করে তিনি বিস্তারিত পরিকল্পনা তুলে ধরেন। এছাড়া তিনি গ্যাস ও জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধানের অঙ্গীকার করেছেন।

তিনি বলেন, ‘আমরা প্রতি মাসে গ্যাসের বিল দিচ্ছি, অথচ চুলা জ্বালালে বাতাস বের হয়। এটি জনগণের সঙ্গে প্রতারণা।’

আরও পড়ুন

তিনি জানান, সংসদে তার প্রথম কাজ হবে ‘নো সার্ভিস, নো বিল’ (সেবা না দিলে বিল নেই) নীতি প্রবর্তন করা। গ্যাস না থাকলে গ্রাহকদের মাসিক বিল মওকুফ করার দাবি তুলবেন তিনি। রাস্তা খোঁড়াখুঁড়ির ক্ষেত্রে ‘ডেডলাইন’ নিশ্চিত করা এবং কাজ শেষ না হলে ঠিকাদারকে জরিমানার আওতায় আনা। ঢাকা-৯ এলাকার প্রায় ৮ লাখ মানুষের জন্য একমাত্র বড় হাসপাতাল মুগদা মেডিকেলের বেহাল দশা দূর করা, হাসপাতালে পর্যাপ্ত জনবল নিয়োগ এবং কমিউনিটি ক্লিনিকগুলোকে ‘মিনি-হাসপাতাল’ হিসেবে গড়ে তোলা। বর্ষার অপেক্ষায় না থেকে বছরজুড়ে ‘স্থায়ী মশা নিধন স্কোয়াড’ গঠন করে লার্ভা নিধন। এলাকার নারীদের নিরাপত্তা ও মাদকমুক্ত সমাজ গঠনে তিনি ‘নিরাপদ করিডোর’ তৈরি।

তিনি আরও জানান, স্কুল-কলেজ ও গার্মেন্টস সংলগ্ন রাস্তায় অগ্রাধিকার ভিত্তিতে সিসি ক্যামেরা এবং উচ্চক্ষমতার ল্যাম্পপোস্ট বসানো হবে। প্রশাসনকে সঙ্গে নিয়ে মাদক ব্যবসায়ীদের উচ্ছেদ এবং বাসে নারীদের জন্য সংরক্ষিত আসন ও নিরাপদ যাতায়াত নিশ্চিত করা, স্কুল ভর্তিতে এমপির কোনো কোটা বা সুপারিশ থাকবে না। মেধাই হবে একমাত্র যোগ্যতা। স্কুলগুলোতে আধুনিক সায়েন্স ল্যাব, কোডিং ক্লাব এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) শিক্ষার পরিবেশ তৈরি করে তরুণদের বিশ্ববাজারের জন্য দক্ষ করে গড়ে তোলা, কর্মজীবী মা ও তরুণ উদ্যোক্তাদের জন্য বিশেষ ফান্ড।

এ ছাড়া অর্থনৈতিক বৈষম্য দূর করতে তিনি ‘স্টার্ট-আপ ঢাকা-৯’ ফান্ডের প্রস্তাব করেছেন।

তাসনিম জারা তার ইশতেহারে আরও জানান, ছোট ব্যবসায়ী ও তরুণ উদ্যোক্তাদের জন্য জামানতবিহীন সহজ শর্তে ঋণের ব্যবস্থা করা হবে। প্রতিটি ওয়ার্ডে সরকারি ভর্তুকিতে ‘কমিউনিটি ডে-কেয়ার সেন্টার’ করা হবে, যাতে মায়েরা নিশ্চিন্তে কাজে যেতে পারেন।

এদিকে নির্বাচনের পর প্রার্থীদের ‘উধাও’ হয়ে যাওয়ার প্রথা ভাঙতে চান তিনি। জারা ঘোষণা করেছেন: ১. এলাকায় সার্বক্ষণিক স্থায়ী কার্যালয় থাকবে। ২. অভিযোগ ট্র্যাকিংয়ের জন্য ডিজিটাল ড্যাশবোর্ড চালু হবে। ৩. এমপির সঙ্গে কথা বলতে কোনো ‘ভাই’ বা ‘নেতা’ ধরার প্রয়োজন হবে না।

সবশেষে ভোটারদের উদ্দেশে তিনি বলেন, ‘আমি পেশাদার রাজনীতিবিদ নই, আমি এই এলাকার মেয়ে। জুলাই গণ-অভ্যুত্থানের পর দেশ গড়ার যে সুযোগ এসেছে, তা কাজে লাগাতে আমি রাজনীতিতে এসেছি। আপনাদের মাথা নত হতে দেব না। ঢাকা-৯-এর ভাগ্য বদলাতে এবার একজন ডাক্তারকে সুযোগ দিন।’

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ভারতে জেন-জি আন্দোলনের পথ দেখিয়েছে বাংলাদেশ: নেহা বোরা
নেহা বোরা বলেন, আশা করি, আপনারা ও আমরা মিলে একটি ভালো দক্ষিণ এশিয়া গড়তে পারবো।
ভারতে জেন-জি আন্দোলনের পথ দেখিয়েছে বাংলাদেশ: নেহা বোরা
সরকারকে চাপে ফেলতে দেশ-বিদেশে ষড়যন্ত্র চলছে: রিজভী
বর্তমান সরকারকে অস্থিতিশীল করতে এবং এর উন্নয়ন ও প্রশাসনিক কর্মকাণ্ডে বাধা সৃষ্টি করতে দেশ-বিদেশে নানা ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
সরকারকে চাপে ফেলতে দেশ-বিদেশে ষড়যন্ত্র চলছে: রিজভী
কোনো ফ্যাসিস্ট শক্তি বাংলাদেশে সফল হতে পারবে না: আমানউল্লাহ আমান
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সংসদ সদস্য আমানউল্লাহ আমান বলেছেন, অতীতে যেভাবে কোনো স্বৈরাচার এ দেশে টিকতে পারেনি, ভবিষ্যতেও কোনো ফ্যাসিস্ট শক্তি বাংলাদেশে সফল হতে পারবে না।
কোনো ফ্যাসিস্ট শক্তি বাংলাদেশে সফল হতে পারবে না: আমানউল্লাহ আমান
ছয় আসনের বিনিময়ে নতুন বন্দোবস্ত জামায়াতের কাছে বিক্রি করে এনসিপি: আবু হানিফ 
বুধবার (১৪ অক্টোবর) সকালে এক ফেসবুক পোস্টে তিনি এ মন্তব্য করেন। 
ছয় আসনের বিনিময়ে নতুন বন্দোবস্ত জামায়াতের কাছে বিক্রি করে এনসিপি: আবু হানিফ 
ড. ইউনূসের সঙ্গে অসম্মানজনক আচরণে রিজভীর নিন্দা
মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের জেএফকে বিমানবন্দরে সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের নিন্দা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
ড. ইউনূসের সঙ্গে অসম্মানজনক আচরণে রিজভীর নিন্দা
আরও পড়ুন
সংসদের তৃতীয় অধিবেশন সমাপ্ত, পাস হলো ৬ বিল
ছয় মাসে সরকারের অধিকাংশ নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়ন হয়েছে: রিজভী
এমবাপ্পের সঙ্গে তুলনা, এনসিপিকে একহাত নিলেন তাসনিম জারা
‘বিধিমালায় বড় পরিবর্তন আসছে, স্থানীয় সরকার নির্বাচনেও থাকছে না পোস্টার’