ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

ইশরাককে সমর্থন দিতে গণঅধিকার পরিষদের প্রার্থিতা প্রত্যাহার

আরটিভি নিউজ

প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৬, ০৫:৪৩ পিএম
ছবি: সংগৃহীত

প্রার্থিতা প্রত্যাহার করে ঢাকা-৬ আসনে বিএনপির প্রার্থী ইশরাক হোসেনকে আনুষ্ঠানিকভাবে সমর্থন দিয়েছেন গণঅধিকার পরিষদের একই আসনের প্রার্থী মোহাম্মদ ফখরুল ইসলাম।

শুক্রবার (৩০ জানুয়ারি) রাজধানীর সূত্রাপুর থানার ক্যাপিটাল জেনারেল হাসপাতালের সামনে ধানের শীষের গণসংযোগের আগে এক পথসভায় প্রার্থিতা প্রত্যাহার করে ইশরাক হোসেনকে সমর্থন দেন তিনি।

এ সময় মোহাম্মদ ফখরুল ইসলাম বলেন, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের সিদ্ধান্ত অনুযায়ী তিনি বিএনপির প্রার্থী ইশরাক হোসেনকে সমর্থন জানাচ্ছেন।

ফখরুল ইসলাম আরও বলেন, বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনের ধারাবাহিকতায় রাজপথে একসঙ্গে আন্দোলন-সংগ্রাম করেছেন তারা। সেই ঐক্যের ভিত্তিতেই এখন নির্বাচনি মাঠে একযোগে কাজ করবেন গণঅধিকার পরিষদ ও বিএনপির নেতাকর্মীরা।

আরও পড়ুন

তিনি ঘোষণা দেন, ঢাকা-৬ আসনে গণঅধিকার পরিষদের ছাত্র অধিকার পরিষদ, যুব অধিকার পরিষদ ও শ্রমিক অধিকার পরিষদের সকল নেতাকর্মী এখন থেকে বিএনপির পক্ষে মাঠে কাজ করবেন। আগামী ১২ তারিখ অনুষ্ঠিত নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে ইশরাক হোসেনকে বিজয়ী করার জন্য সকলের প্রতি আহ্বান জানান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন ঢাকা-৬ আসনের বিএনপির প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির দপ্তর সম্পাদক সাইদুর রহমান মিন্টু, সূত্রাপুর থানা বিএনপির আহ্বায়ক মো. আজিজুল ইসলাম প্রমুখ।

আরটিভি/এমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মারা গেছেন সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদ
মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত ৮টা ১০ মিনিটে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।
মারা গেছেন সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদ
পুনর্গঠন হচ্ছে এনসিপির কেন্দ্রীয় কমিটি, আসছে বড় পরিবর্তন
পুনর্গঠন হচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এনসিপির তিনজন কেন্দ্রীয় নেতা জানিয়েছেন, দুয়েক দিনের মধ্যে পরিবর্তনের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হবে।
পুনর্গঠন হচ্ছে এনসিপির কেন্দ্রীয় কমিটি, আসছে বড় পরিবর্তন
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির
ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে তার লেলিয়ে দেওয়া সন্ত্রাসীরা যে অপকর্ম করেছে, তার দায় ফ্যাসিস্ট শেখ হাসিনারই বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির
তরুণদের ভূমিকার কারণেই দেশ আবার ঘুরে দাঁড়াতে পেরেছে: রিজভী
মঙ্গলবার (১৩ অক্টোবর) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ‘দীর্ঘ স্বৈরাচারবিরোধী আন্দোলন ও জুলাই গণঅভ্যুত্থানে দ্বিতীয় বর্ষপূর্তি: রাজনীতিবিদ ও পেশাজীবীদের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 
তরুণদের ভূমিকার কারণেই দেশ আবার ঘুরে দাঁড়াতে পেরেছে: রিজভী
খালেদা জিয়াকে নিয়ে চাকসু ভিপির ব্যঙ্গাত্মক ভিডিও, তদন্ত চায় ছাত্রদল
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) সহ-সভাপতি (ভিপি) ও বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি ইব্রাহিম রনির বিরুদ্ধে বেগম খালেদা জিয়াকে নিয়ে ব্যঙ্গাত্মক ভিডিও তৈরি করার অভিযোগ উঠেছে।
খালেদা জিয়াকে নিয়ে চাকসু ভিপির ব্যঙ্গাত্মক ভিডিও, তদন্ত চায় ছাত্রদল
আরও পড়ুন
ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন আজ
গণহত্যাকারীদের বিচারে ট্রাইব্যুনালের সংখ্যা বাড়ানো হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
জ্বালানি সংকটের প্রতিবাদের লংমার্চে প্রায় ১ লক্ষ লিটার জ্বালানি তেল পুড়ছে: ইশরাক
গুমের শিকার গণঅধিকার পরিষদ নেতা দিলেন নির্যাতনের ভয়ংকর বর্ণনা