ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

সারা দেশে ধানের শীষের গণজোয়ার সৃষ্টি হয়েছে: ব্যারিস্টার খোকন

আরটিভি নিউজ

প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৬, ০৫:১৫ পিএম
ছবি: সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সারা দেশের পাশাপাশি চাটখিল ও সোনাইমুড়ীতে ধানের শীষের গণজোয়ার সৃষ্টি হয়েছে দাবি করে নোয়াখালী-১ আসনে ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেন, এ জোয়ারেই বিএনপি জয়লাভ করবে এবং সরকার গঠন করবে।

বিএনপিকে ভোট দিলে পাঁচ বছরে সেই ঋণ শোধ করবেন বলেও প্রতিশ্রুতি দিয়েছেন নোয়াখালী-১ আসনে ধানের শীষের এই প্রার্থী। শুক্রবার (৩০ জানুয়ারি) সকালে নোয়াখালীর চাটখিল এলাকায় নির্বাচনী প্রচারণার সময় তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন

মাহবুব উদ্দিন খোকন বলেন, এই নির্বাচন বলে দিবে স্বাধীনতার পক্ষের নাকি বিপক্ষের শক্তি ক্ষমতায় আসবে। মিথ্যা মামলায় জেলে যেতে হয়েছে বেগম খালেদা জিয়াকে। বিএনপি ক্ষমতায় গেলে সবাই যাতে খেতে পারে সেই দায়িত্ব নেবে রাষ্ট্র।

ধানের শীষের এই প্রার্থী বলেন, ১২ ফেব্রুয়ারি আপনারা ভোট দিয়ে ঋণী করলে, আগামী পাঁচ বছর আমি সেই ঋণ শোধ করব। আমরা ক্ষমতায় গেলে জনগণের মৌলিক চাহিদা পূরণে কাজ করব।

বিএনপি সরকার গঠন করলে নারীদের আর্থিক অসঙ্গতি দূর করতে ফ্যামিলি কার্ড দেয়া হবে জানিয়ে তিনি বলেন, কৃষকদের জন্য কৃষক কার্ড আর নিরাপদ স্বাস্থ্য নিশ্চিতে বাস্তবায়ন করা হবে স্বাস্থ্য কার্ডও।

সবসময় ধর্মীয় উপসনালয়গুলোর দিকে সুনজর রেখেছেন দাবি করে মাহবুব উদ্দিন খোকন বলেন, নির্বাচিত হলে ভবিষ্যতেও সে ধারা অব্যাহত থাকবে। আমার এলাকায় চাঁদাবাজ আর দখলবাজদের ঠাঁই হবে না, হতে দেব না।

তিনি বলেন, কোনো রাজনৈতিক দল বেহেস্তের টিকিট দিতে পারলে নামাজ-রোজার কোনো প্রয়োজন থাকতো না। টিকিট বিক্রি করা দলটি প্রতারক, তারা আল্লাহকে চ্যালেঞ্জ করে। যারা বিকাশ নম্বর আর ভোটার আইডি কার্ড চায় তারা স্বাধীনতার বিপক্ষের শক্তি। যুদ্ধের সময় তারা দেশ নিয়ে ষড়যন্ত্রে মেতে ছিল। তাদের বিষয়ে সকলকে সতর্ক থাকতে হবে।

আরটিভি/এমআই

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
কামালের নামে ধর্ষণের মিথ্যা মামলা করে ফেঁসে গেলেন নারী 
নেত্রকোনায় মিথ্যা ধর্ষণ মামলা করে এক ব্যক্তিকে কারাভোগে বাধ্য করার দায়ে লিপি আক্তার (৩৯) নামের এক নারীকে এক বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে নেত্রকোনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এ কে এম এমদাদুল হক এ রায় ঘোষণা করেন। ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট নুরুল কবির রুবেল রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত লিপি আক্তার আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। তিনি জেলার বারহাট্টা উপজেলার বিক্রমশ্রী গ্রামের বাসিন্দা। আদালত ও মামলা সূত্রে জানা যায়, ২০০৮ সালে একই গ্রামের কামাল উদ্দিনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা করেন লিপি আক্তার। মামলায় নিজেকে আট মাসের অন্তঃসত্ত্বা দাবি করলে পুলিশ কামাল উদ্দিনকে গ্রেপ্তার করে। পরে প্রায় দুই মাস কারাগারে থাকতে হয় তাকে। লিপি আক্তারের সন্তান জন্মের পর শিশুটির পিতৃত্ব নির্ধারণে ডিএনএ পরীক্ষা করা হয়। পরীক্ষার প্রতিবেদনে কামাল উদ্দিনকে শিশুটির জৈবিক পিতা হিসেবে শনাক্ত করা হয়নি। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে ২০১৯ সালে আদালত ধর্ষণের অভিযোগ থেকে কামাল উদ্দিনকে খালাস দেন। এরপর মিথ্যা অভিযোগে মামলা করে তাকে কারাভোগে বাধ্য করার প্রতিকার চেয়ে ২০২০ সালে লিপি আক্তারের বিরুদ্ধে পাল্টা মামলা করেন কামাল উদ্দিন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় সাক্ষ্যপ্রমাণ পর্যালোচনা শেষে আদালত লিপি আক্তারকে দোষী সাব্যস্ত করে এ দণ্ডাদেশ দেন। আরটিভি/এসকে
কামালের নামে ধর্ষণের মিথ্যা মামলা করে ফেঁসে গেলেন নারী 
চার মাস ধরে ছাত্রকে বলাৎকার, প্রধান শিক্ষককে বেধড়ক পিটুনি
সিলেটের গোলাপগঞ্জে এক ছাত্রকে বলাৎকারের অভিযোগে একটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।
চার মাস ধরে ছাত্রকে বলাৎকার, প্রধান শিক্ষককে বেধড়ক পিটুনি
চুল কাটতে বলায় পরীক্ষার হলে কলম দিয়ে শিক্ষককে রক্তাক্ত করল ছাত্র
চট্টগ্রামের রাউজানে পরীক্ষার হলে চুল লম্বা রাখার কারণ জানতে চেয়ে শাসন করায় এক শিক্ষককে কলম দিয়ে একাধিক আঘাত করে রক্তাক্ত করেছে নবম শ্রেণির এক ছাত্র। আহত শিক্ষককে হাসপাতালে নেওয়া হলে তাঁর মাথায় সেলাই দিতে হয়।
চুল কাটতে বলায় পরীক্ষার হলে কলম দিয়ে শিক্ষককে রক্তাক্ত করল ছাত্র
বাছুরের খড় খাওয়া নিয়ে বিরোধ, প্রাণ গেল একজনের
নওগাঁর মান্দায় বাছুরের খড় খাওয়া নিয়ে বিরোধের জেরে শহিদুল ইসলাম (৪২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় তার ছোট ভাই সাইফুল ইসলাম ও স্ত্রী সাথী আক্তার আহত হয়েছেন। তাদের মধ্যে সাইফুল ইসলামের মাথায় গুরুতর আঘাত লেগেছে বলে জানা গেছে।
বাছুরের খড় খাওয়া নিয়ে বিরোধ, প্রাণ গেল একজনের
সামাজিক মাধ্যমে তোলপাড়, কে এই ‘বাংলার কৃষ’
দিনে জীবিকার তাগিদে কাজ করেন এসএস পাইপ মিস্ত্রি হিসেবে। আর অবসর পেলেই মেতে ওঠেন সুপারহিরো হওয়ার স্বপ্ন পূরণের সাধনায়। বোনের পুরোনো বোরকাকে কৃষের পোশাকে রূপ দিয়ে নানা কসরত ও স্টান্ট দেখানোর চেষ্টা করেন তিনি।
সামাজিক মাধ্যমে তোলপাড়, কে এই ‘বাংলার কৃষ’
আরও পড়ুন
ধানের শীষে ভোট দিতে চাওয়া সেই অসুস্থ বৃদ্ধার পাশে প্রধানমন্ত্রী
ধানের শীষে ভোট দেওয়ায় তালাক, গৃহবধূর পাশে দাঁড়ালো বিএনপি
সুনামগঞ্জ-১ আসনে বিএনপি প্রার্থী কামরুল বেসরকারিভাবে নির্বাচিত
ঢাকা-৯ আসনে এগিয়ে ধানের শীষের প্রার্থী হাবিব