ঢাকা সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩

পোশাক শ্রমিকদের আন্দোলনে মাথা ফাটালো বিএনপি নেতাদের

আরটিভি নিউজ

প্রকাশ : ০২ নভেম্বর ২০২৬, ০৯:৪৪ পিএম
গাজীপুরের কোনাবাড়ীতে শ্রমিক আন্দোলনের একটি মুহূর্ত। ছবি: সংগৃহীত

পোশাক শ্রমিকদের ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে গাজীপুর মহানগরের কোনাবাড়ীতে সংঘটিত আন্দোলন থেকে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ওপর হামলা হয়েছে। এ সময় গুরতর আঘাতে মাথা ফেটে গেছে দুই নেতার।

সোমবার (২ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে কোনাবাড়ী বিসিক এলাকায় এ ঘটনা ঘটে।

মাথায় আঘাতপ্রাপ্তরা হলেন, কোনাবাড়ী মেট্রো থানা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব রবিউল আলম রবি এবং কোনাবাড়ী থানা শ্রমিক দলের সাধারণ সম্পাদক সাহাবউদ্দিন হিমু। তারা স্থানীয় ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন।

এছাড়াও ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি বুলবুল আহমেদসহ অন্তত তিনজন শরীরের বিভিন্ন স্থানে আঘাতপ্রাপ্ত হয়ে কোনাবাড়ী ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারসহ স্থানীয় অন্যান্য ক্লিনিক ও হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

আহত রবিউল আলম রবি বলেন, সকাল ৯টার দিকে কোনাবাড়ী বিসিকের ১নং গেটের পাশে আমরা বিএনপি নেতারা দাঁড়িয়েছিলাম। তখন হঠাৎ আন্দোলনকারীরা এসে আমাদের ওপর অতর্কিত হামলা করে। তারা লাঠিসোঁটা ও ইট-পাটকেল মারে। ফলে ইটের আঘাতে আমার মাথা ফেটে যায়। পরে স্থানীয় ক্লিনিকে চিকিৎসা নিই। আমার সামনেই কোনাবাড়ী মেট্রো থানা শ্রমিক দলের সাধারণ সম্পাদক সাহাবউদ্দিন হিমুর মাথায়ও আঘাত করে আন্দোলনকারীরা। ওই সময় হিমুরও মাথা ফেটে যায়। এছাড়াও আন্দোলনকারীদের হামলায় অন্যান্য বিএনপি নেতারাও আঘাতপ্রাপ্ত হন।

তিনি দাবি করেন, এই আন্দোলনে শ্রমিক নেতাদের দেখা যায়নি; বরং অন্য কোনো দলের ইন্ধনে অন্য কোনো অপশক্তি আমাদের ওপর হামলা করেছে। এ সময় তিনি সুষ্ঠু তদন্ত করে এই হামলার বিচার ও এই অপশক্তির বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের কাছে অনুরোধ জানান।

প্রত্যক্ষদর্শী কামরুল ইসলাম জানান, সোমবার সকাল সাড়ে ৯টার দিকে কোনাবাড়ী বিসিক এলাকায় কিছু বিএনপি নেতা দাঁড়িয়েছিলেন। কিছুক্ষণ পর শ্রমিক আন্দোলনকারী ২০০ থেকে ৩০০ লোক বিএনপি নেতাদের ওপর ইট-পাটকেল মারলে থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রবিউল আলম রবি এবং শ্রমিক দলের সাধারণ সম্পাদক সাহাবউদ্দিন হিমুর মাথা ফেটে যায়। এই হামলায় বিএনপির অন্যান্য নেতাও শরীরের বিভিন্ন স্থানে আঘাত পান।

এ সময় উপস্থিত ছিলেন, কোনাবাড়ী মেট্রো থানা বিএনপির সভাপতি ইদ্রিস আলী সরকার, কোনাবাড়ী মেট্রো থানা বিএনপির সাবেক সভাপতি রবিউল আলম রবি, থানা বিএনপির সহ-সভাপতি মালেক শিকদার, সহ-সভাপতি আকবর আলী, হযরত আলী, আব্দুল বারেক সরকার, যুবদল নেতা ফয়সাল সরকার প্রমুখ।

আরটিভি/এসএইচএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মাদকাসক্ত ছেলের ভয়ে দ্বারে দ্বারে ঘুরছেন বাড়িছাড়া মা
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মাকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে মাদকসেবী এক সন্তানের বিরুদ্ধে।
মাদকাসক্ত ছেলের ভয়ে দ্বারে দ্বারে ঘুরছেন বাড়িছাড়া মা
৪ দিন ধরে সন্ধান নেই চট্টগ্রামের দুই স্কুলছাত্রের
‘সকাল ১০টার মধ্যে টাকা না পাঠালে তোর ছেলেকে মেরে ফেলব। আর নির্ধারিত সময়ে টাকা না দেওয়ায় ফোনে বলা হয়েছে, তোর ছেলেকে বিক্রি করে দিয়েছি।’ এমন ফোনকল ও হুমকিতে চরম আতঙ্কে দিন কাটছে চট্টগ্রামের বাঁশখালীর চারদিন ধরে নিখোঁজ অষ্টম শ্রেণির দুই স্কুলছাত্রের পরিবারের। পরিবারের দাবি, তাদের অপহরণ করে দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করছে একটি চক্র। তবে পুলিশের ভাষ্য, তারা নিখোঁজ হয়েছে, উদ্ধারে কাজ চলছে।
৪ দিন ধরে সন্ধান নেই চট্টগ্রামের দুই স্কুলছাত্রের
স্কুলের পরিত্যক্ত কক্ষের পর নারীকে সুপারি বাগানে নিয়ে যান রিফাত, অতঃপর...
পঞ্চগড়ে এক নারীকে ধর্ষণের পর হত্যার দায়ে রিফাত বিন সাজ্জাদ (২২) নামে এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
স্কুলের পরিত্যক্ত কক্ষের পর নারীকে সুপারি বাগানে নিয়ে যান রিফাত, অতঃপর...
গাজীপুরে পুলিশ কর্মকর্তাকে পিটিয়ে মোটরসাইকেলে আগুন
গাজীপুর মহানগরীর আদালতে একটি মামলার সাক্ষ্য দিতে যাওয়ার পথে আন্দোলনকারীদের হামলায় গুরুতর আহত হয়েছেন টাঙ্গাইলের মির্জাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শাকাওয়াত হোসেন ইমতিয়াজ। হামলাকারীরা তার মোটরসাইকেলে অগ্নিসংযোগ করে পুড়িয়ে দেয়।
গাজীপুরে পুলিশ কর্মকর্তাকে পিটিয়ে মোটরসাইকেলে আগুন
চরফ্যাশনের ১১ কলেজে এইচএসসির ফলাফলে ধস
ভোলার চরফ্যাশন উপজেলায় এইচএসসি পরীক্ষার ফলাফলে বড় ধরনের বিপর্যয় দেখা দিয়েছে। উপজেলার একটি সরকারি কলেজসহ ১১টি কলেজের প্রকাশিত ফলাফলে গড় পাসের হার নেমে এসেছে প্রায় ২৭ শতাংশে। অথচ ২০২৫ সালে এসব কলেজে গড় পাসের হার ছিল প্রায় ৬৫ শতাংশ। এক বছরের ব্যবধানে পাসের হারে এমন বড় পতনে অভিভাবক ও স্থানীয়রাদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। প্রশ্ন উঠেছে কলেজগুলোর পাঠদান, শিক্ষার মান ও শিক্ষার্থীদের যথাযথ প্রস্তুতি নিয়ে।
চরফ্যাশনের ১১ কলেজে এইচএসসির ফলাফলে ধস
আরও পড়ুন
কোনদিকে যাচ্ছে পোশাক শ্রমিকদের আন্দোলন, পরিস্থিতি স্বাভাবিক হবে কবে?
সরকারকে বেকায়দায় ফেলতে নানা ষড়যন্ত্র চলছে: রিজভী
আশুলিয়ায় মজুরি আন্দোলনের মধ্যে ঢিলের আঘাতে স্কুলছাত্র আহত
বিএনপি নেতার মামলায় ছাত্রদল নেতা গ্রেপ্তার