ঢাকা সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন মঙ্গলবার

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ০২ নভেম্বর ২০২৬, ০৮:৫৬ পিএম
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের কংগ্রেস নিয়ন্ত্রণ নির্ধারণে অনুষ্ঠিত হচ্ছে বহুল আলোচিত মধ্যবর্তী নির্বাচন। হাউস অব রিপ্রেজেন্টেটিভসের ৪৩৫টি আসন এবং সিনেটের ৩৫টি আসনসহ গভর্নর ও বিভিন্ন স্টেইট পর্যায়ের পদে ভোট দেবেন ভোটাররা। নির্বাচনটি প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের মেয়াদের মাঝপথে অনুষ্ঠিত হওয়ায় এর ফল তার প্রশাসনের আগামী দুই বছরের রাজনৈতিক পথও নির্ধারণ করতে পারে।

দীর্ঘদিনের নির্বাচনী প্রচারণা, প্রস্তুতির পর মঙ্গলবার মঙ্গলবার (৩ অক্টোবর) আমেরিকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে আলোচিত মধ্যবর্তী নির্বাচন।

কংগ্রেসের নিয়ন্ত্রণ নির্ধারণে গুরুত্বপূর্ণ নির্বাচনটিতে হাউস অব রিপ্রেজেনটিটিভসের ৪৩৫টি আসন এবং সেনেটের ৩৫টি আসনে ভোট দিবেন ভোটাররা।

দেশজুড়ে বিভিন্ন স্টেট ও স্থানীয় কর্তৃপক্ষের নিয়ম ভোট দেওয়ার সময় ও ভোটকেন্দ্র পরিচালিত হবে। নিউইয়র্কে নির্বাচনের দিন ভোটকেন্দ্র স্থানীয় সময় সকাল ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা থাকবে।

এদিকে, ভোটের দিন আসার আগেই দেশের বিভিন্ন স্টেটে এবার ব্যাপক আগাম ভোট পড়েছে। সর্বশেষ হিসাবে ৫০ মিলিয়নের বেশি মানুষ আগাম ভোট দিয়েছেন বলে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে। ২০২২ সালের মধ্যবর্তী নির্বাচনের একই সময়ের তুলনায় আগাম ভোটের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেশি।

আগামীকাল সর্বশেষ ভোট প্রদানের পর ভোটকেন্দ্র বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গে তীব্র নজরদারির মধ্যে শুরু হবে ভোট গণনা।

রয়টার্সের তথ্য অনুযায়ী, প্রথম দিকের নির্বাচনী ফলাফলের পূর্বাভাস আসতে পারে ইন্ডিয়ানা ও কেন্টাকিতে স্থানীয় সময় সন্ধ্যা ৬টার পর। এরপর সময় অঞ্চলের পার্থক্যের কারণে পর্যায়ক্রমে অন্য স্টেটগুলোর ফল আসতে শুরু করবে। তবে সব ভোট গণনা শেষ হওয়ার আগেই বিভিন্ন সংবাদ সংস্থা তথ্য ও পরিসংখ্যানের ভিত্তিতে কোনো কোনো প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ঘোষণা করতে পারে।

নির্বাচনে অংশ নেওয়া গুরুত্বপূর্ণ দুই দল হলো প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের ক্ষমতাসীন দল রিপাবলিকান পার্টি ও বিরোধী দল ডেমোক্র্যাটিক পার্টি।

আরটিভি/ এসকেডি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতির ঊর্ধ্বগতি
যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতির হার দিন দিন আরও বাড়ছে। নিত্যপ্রয়োজনীয় দ্রব্য, পেট্রলসহ অন্যান্য পণ্যের দাম বেড়ে যাওয়ায় ভোক্তাদের বেশি অর্থ ব্যয় করতে হচ্ছে। এতে আগামী ডিসেম্বরে ফেডারেল রিজার্ভ (ফেড) সুদের হার বাড়াতে পারে বলে অর্থনীতিবিদদের পূর্বাভাস আরও জোরালো হলো।
যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতির ঊর্ধ্বগতি
নিউইয়র্কে শীতের খরচ মেটাতে ৯৯০ ডলার সহায়তা, আবেদন করবেন যেভাবে
শীতকালে ঘর গরম রাখার খরচ কমাতে নিউইয়র্কের নিম্ন আয়ের পরিবারগুলোর জন্য আর্থিক সহায়তার আবেদন প্রক্রিয়া চলতি বছর সোমবার(২ নভেম্বর) থেকে শুরু হয়েছে চলবে ১৬ এপ্রিল ২০২৭ তারিখ পর্যন্ত।  
নিউইয়র্কে শীতের খরচ মেটাতে ৯৯০ ডলার সহায়তা, আবেদন করবেন যেভাবে
আদালতের নির্দেশেও কাটেনি জট, যুক্তরাষ্ট্রে ৭৫ দেশের অভিবাসী ভিসায় অনিশ্চয়তা
যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন চলতি বছরের ১৪ জানুয়ারি ৭৫টি দেশের নাগরিকদের অভিবাসী ভিসা প্রদান স্থগিতের ঘোষণা দেয়। পরে ২১ আগস্ট নিউইয়র্কের একটি ফেডারেল আদালত এ সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা করে নিষেধাজ্ঞা প্রত্যাহারের নির্দেশ দেন।
আদালতের নির্দেশেও কাটেনি জট, যুক্তরাষ্ট্রে ৭৫ দেশের অভিবাসী ভিসায় অনিশ্চয়তা
টেক্সাসে থ্রিডি প্রিন্টেড আবাসন প্রকল্প, বাড়ির দাম ৬ লাখ ডলার
যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে বিশ্বের বৃহত্তম থ্রিডি প্রিন্টেড আবাসন প্রকল্প গড়ে উঠেছে। অস্টিনের কাছে অবস্থিত ‘উলফ র‍্যাঞ্চ’ আবাসিক এলাকায় অত্যাধুনিক প্রযুক্তিভিত্তিক রোবট দিয়ে ১০০টি বাড়ি তৈরি করা হয়েছে, যেগুলোর দাম গড়ে সাড়ে পাঁচ লাখ থেকে ছয় লাখ ডলারের কাছাকাছি।
টেক্সাসে থ্রিডি প্রিন্টেড আবাসন প্রকল্প, বাড়ির দাম ৬ লাখ ডলার
যুক্তরাষ্ট্রের বোস্টন ইউনিভার্সিটিতে সম্পূর্ণ বিনা খরচে পড়ার সুযোগ
যুক্তরাষ্ট্রের অন্যতম বিখ্যাত বেসরকারি বিশ্ববিদ্যালয় বোস্টন ইউনিভার্সিটি উচ্চশিক্ষার ব্যয় কমাতে বড় ধরনের উদ্যোগ নিয়েছে ।
যুক্তরাষ্ট্রের বোস্টন ইউনিভার্সিটিতে সম্পূর্ণ বিনা খরচে পড়ার সুযোগ
আরও পড়ুন
যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতির ঊর্ধ্বগতি
আদালতের নির্দেশেও কাটেনি জট, যুক্তরাষ্ট্রে ৭৫ দেশের অভিবাসী ভিসায় অনিশ্চয়তা
টেক্সাসে থ্রিডি প্রিন্টেড আবাসন প্রকল্প, বাড়ির দাম ৬ লাখ ডলার
যুক্তরাষ্ট্রের বোস্টন ইউনিভার্সিটিতে সম্পূর্ণ বিনা খরচে পড়ার সুযোগ