ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

‘১২ ফেব্রুয়ারি নির্বাচনে ব্যাপক ভোটার উপস্থিতি দেশের ভবিষ্যত নির্ধারণ করবে’

আরটিভি নিউজ

প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৩২ পিএম
ঢাকা-৯ আসনে ধানের শীষের প্রার্থী হাবিবুর রশিদ হাবিব। ছবি:সংগৃহীত

ঢাকা-৯ আসনে বিএনপির প্রার্থী হাবিবুর রশিদ হাবিব বলেছেন, ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচন বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই নির্বাচনের মাধ্যমে জনগণ যদি ব্যাপকভাবে ভোট দান করে, তা দেশের গণতন্ত্র ও স্থিতিশীলতা নিশ্চিত করবে। ঐ দিন ভোটার উপস্থিতি দেশের ভবিষ্যত দিক নির্ধারণ করবে। ভোটারদের নিজের পরিবার, আত্মীয় ও প্রতিবেশীদের নিয়ে ভোট কেন্দ্রে উপস্থিত থাকতে হবে।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) ঢাকা-৯ আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে হক আবাসিক সোসাইটি পরিচালনা পরিষদ এর উদ্যোগে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন

হাবিবুর রশিদ হাবিব বলেন, এই নির্বাচন আমাদের অনেক সহযোদ্ধার আত্মত্যাগের বিনিময়ে এসেছে। শহীদ শরীফ ওসমান হাদিসহ বহু সহযোদ্ধা জীবন উৎসর্গ করেছেন। তাদের প্রতি সম্মান জানাতে ভোট কেন্দ্রে উপস্থিত হতে হবে। ভোটার উপস্থিতি দেশের ভবিষ্যতের দিক নির্ধারণ করবে।

তিনি বলেন, আমাদের এলাকায় গ্যাসের সমস্যা, পানির সমস্যা, জলাবদ্ধতা রয়েছে। শিশু-কিশোরদের জন্য খেলার মাঠ নেই, হাসপাতাল একটিমাত্র এবং তা আধুনিকীকরণের প্রয়োজন। এসব সমস্যার সমাধান করা যাবে নির্বাচনের মাধ্যমে জনগণকে শক্তিশালী করে।

বিএনপি প্রার্থী হাবিবুর রশিদ হাবিব বলেন, দল কখনো মাদক, চাঁদাবাজি ও অপরাধে জড়িতদের আশ্রয় দেবে না। তিনি সকলকে সততা ও আইন মেনে এলাকার উন্নয়নের জন্য কাজ করার আহ্বান জানান।

তিনি বলেন, নির্বাচনে বিজয়ী হয়ে দল এলাকার সর্বোচ্চ উন্নয়ন নিশ্চিত করবে। তিনি এই নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক, নিরাপদ এবং উন্নয়নমুখী ঢাকার স্বপ্ন বাস্তবায়ন করতে চান।

হাবিবুর রশিদ হাবিব সবাইকে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, আমরা সবাই মিলে ঢাকা-৯ আসনকে একটি মনোরম ও বাসযোগ্য এলাকা হিসেবে গড়ে তুলবো।

আরটিভি/এমআই

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মারা গেছেন সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদ
মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত ৮টা ১০ মিনিটে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।
মারা গেছেন সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদ
পুনর্গঠন হচ্ছে এনসিপির কেন্দ্রীয় কমিটি, আসছে বড় পরিবর্তন
পুনর্গঠন হচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এনসিপির তিনজন কেন্দ্রীয় নেতা জানিয়েছেন, দুয়েক দিনের মধ্যে পরিবর্তনের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হবে।
পুনর্গঠন হচ্ছে এনসিপির কেন্দ্রীয় কমিটি, আসছে বড় পরিবর্তন
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির
ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে তার লেলিয়ে দেওয়া সন্ত্রাসীরা যে অপকর্ম করেছে, তার দায় ফ্যাসিস্ট শেখ হাসিনারই বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির
তরুণদের ভূমিকার কারণেই দেশ আবার ঘুরে দাঁড়াতে পেরেছে: রিজভী
মঙ্গলবার (১৩ অক্টোবর) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ‘দীর্ঘ স্বৈরাচারবিরোধী আন্দোলন ও জুলাই গণঅভ্যুত্থানে দ্বিতীয় বর্ষপূর্তি: রাজনীতিবিদ ও পেশাজীবীদের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 
তরুণদের ভূমিকার কারণেই দেশ আবার ঘুরে দাঁড়াতে পেরেছে: রিজভী
খালেদা জিয়াকে নিয়ে চাকসু ভিপির ব্যঙ্গাত্মক ভিডিও, তদন্ত চায় ছাত্রদল
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) সহ-সভাপতি (ভিপি) ও বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি ইব্রাহিম রনির বিরুদ্ধে বেগম খালেদা জিয়াকে নিয়ে ব্যঙ্গাত্মক ভিডিও তৈরি করার অভিযোগ উঠেছে।
খালেদা জিয়াকে নিয়ে চাকসু ভিপির ব্যঙ্গাত্মক ভিডিও, তদন্ত চায় ছাত্রদল
আরও পড়ুন
কৃষ্ণাঙ্গ ভোটার টানতে মরিয়া ফ্লোরিডার রিপাবলিকান প্রার্থী
২০২৪ সাল থেকে ভোটার তালিকায় জেন-জিদের যুক্ত করছে না ভারত 
আবারও শুরু ভোটার স্থানান্তর কার্যক্রম 
ভোটারের এনআইডি ও মোবাইল নম্বর নিতে পারবেন না প্রার্থীরা: ইসি