ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

সন্ধ্যায় নির্বাচনি ইশতেহার ঘোষণা করবে জামায়াত

আরটিভি নিউজ

প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:২৪ পিএম
আরটিভি ছবি

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নিজেদের পরিকল্পনা ও প্রতিশ্রুতি নিয়ে আজ নির্বাচনি ইশতেহার প্রকাশ করতে যাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক আনুষ্ঠানিক আমন্ত্রণপত্রের মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে দলটি।

দলীয় সূত্র জানিয়েছে, বুধবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজধানীর বনানীর হোটেল শেরাটনে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এই নির্বাচনি ইশতেহার দেশবাসীর সামনে উপস্থাপন করা হবে।

আরও পড়ুন

আমন্ত্রণপত্রে জামায়াত উল্লেখ করে, জাতির ভবিষ্যৎ বিনির্মাণে এবং জনগণের মৌলিক অধিকার রক্ষায় তারা প্রতিশ্রুতিবদ্ধ। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে দেশের মানুষের প্রত্যাশা পূরণ এবং রাষ্ট্রীয় কাঠামোর আমূল পরিবর্তনের জন্য দলটির বিশেষ কিছু সংস্কার প্রস্তাব এই ইশতেহারে থাকবে বলে ধারণা করা হচ্ছে। বিশেষ করে তরুণ ভোটারদের আকৃষ্ট করতে শিক্ষা, কর্মসংস্থান এবং ডিজিটাল অর্থনীতি নিয়ে জামায়াতের পরিকল্পনা কী হতে পারে, তা নিয়ে রাজনৈতিক মহলে কৌতূহল বিরাজ করছে।

আরটিভি/এআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ককটেলের ভয় দেখাবেন না, কামান ফেস করে এসেছি: নয়ন
ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্যসচিব রবিউল ইসলাম নয়ন বলেছেন, ককটেল বা সহিংসতার ভয় দেখিয়ে যুবদলকে দমিয়ে রাখা যাবে না। কোনো পক্ষ দেশে নতুন করে বিশৃঙ্খলা বা নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করলে রাজপথে তা প্রতিহত করা হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
ককটেলের ভয় দেখাবেন না, কামান ফেস করে এসেছি: নয়ন
ডেঙ্গু প্রতিরোধে ঢাকার বিভিন্ন হাসপাতালে যুবদলের মেডিকেল টিম
ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং আক্রান্ত রোগীদের প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা ও পরামর্শ প্রদানের লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির গঠিত মেডিকেল টিমের উদ্যোগে ঢাকার বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু ওয়ার্ড পরিদর্শন করা হয়েছে।
ডেঙ্গু প্রতিরোধে ঢাকার বিভিন্ন হাসপাতালে যুবদলের মেডিকেল টিম
ষড়যন্ত্র ও অস্থিতিশীলতার বিরুদ্ধে রাজপথে থাকবে যুবদল
পরিকল্পিত ষড়যন্ত্র ও সন্ত্রাসের মাধ্যমে বাংলাদেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা মোকাবিলায় যুবদল রাজপথে থাকবে বলে জানিয়েছেন যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না।
ষড়যন্ত্র ও অস্থিতিশীলতার বিরুদ্ধে রাজপথে থাকবে যুবদল
এক বাড়িতে বিএনপি করলে সবার বিএনপি হতে হবে: গণপূর্ত প্রতিমন্ত্রী
এক বাড়িতে বিএনপি করলে সবার বিএনপি হতে হবে। এমন মন্তব্য করেছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর।
এক বাড়িতে বিএনপি করলে সবার বিএনপি হতে হবে: গণপূর্ত প্রতিমন্ত্রী
লংমার্চে গিয়ে গাড়ির টোল দেয়নি বিরোধী দল: রিজভী
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, জ্বালানি সংকটের মধ্যে সাড়ে চারশো গাড়ি নিয়ে রংপুরে লংমার্চ করতে গিয়ে বিরোধী দলের কিছু গাড়ি টোল পরিশোধ করেনি।
লংমার্চে গিয়ে গাড়ির টোল দেয়নি বিরোধী দল: রিজভী
আরও পড়ুন
জামায়াতকে ইসলামাবাদ অভিমুখে 'লং মার্চ' স্থগিতের অনুরোধ শেহবাজের
স্পিকারের কাছ থেকে চিঠি পেলে গাজী নজরুলের বিষয়ে ব্যবস্থা: ইসি সচিব
বিএনপির ২১ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করলেন জামায়াত নেতা 
লং মার্চে যাওয়ার পথে জামায়াত নেতাকে কুপিয়ে জখম