ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়া–৪ আসনে বিএনপি প্রার্থী মুশফিকুর রহমান বেসরকারিভাবে নির্বাচিত

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৫৮ পিএম
বিএনপি মনোনীত প্রার্থী মুশফিকুর রহমান। ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য মুশফিকুর রহমান বিপুল ভোটের ব্যবধানে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। এর মাধ্যমে তিনি দ্বিতীয়বারের মতো জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন।

নির্বাচনের ১৩০টি কেন্দ্রের ফলাফলে ধানের শীষ প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ১ লাখ ৩৩ হাজার ৮১৬ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মো. আতাউর রহমান সরকার দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে পেয়েছেন ৮২ হাজার ৪৮০ ভোট। এতে মুশফিকুর রহমান ৫১ হাজার ৩৩৬ ভোটের ব্যবধানে জয়ী হন।

কেন্দ্রভিত্তিক ফলাফলে দেখা যায়, কসবা উপজেলার ৮৫টি কেন্দ্রে মুশফিকুর রহমান পেয়েছেন ৮৭ হাজার ৫৬৯ ভোট, আর আতাউর রহমান সরকার পেয়েছেন ৫৮ হাজার ৩৫৪ ভোট।

আরও পড়ুন

অন্যদিকে আখাউড়া উপজেলার ৪৫টি কেন্দ্রের ফলাফলে মুশফিকুর রহমান পেয়েছেন ৪৬ হাজার ২৪৭ ভোট এবং আতাউর রহমান সরকার পেয়েছেন ২৪ হাজার ১২৬ ভোট।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, কসবা উপজেলায় মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৬ হাজার ৪৫৯ জন। এর মধ্যে পুরুষ ১ লাখ ৫৯ হাজার ৭০১, নারী ১ লাখ ৪৩ হাজার ৭৫৬ এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৩ জন।

আখাউড়া উপজেলায় মোট ভোটার সংখ্যা ১ লাখ ৩৭ হাজার ৪৫০ জন। এর মধ্যে পুরুষ ৭০ হাজার ৯৪৯, নারী ৬৬ হাজার ৪৯৭ এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৪ জন।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় জানিয়েছে, সব কেন্দ্রের ফলাফল একত্র করে বেসরকারিভাবে এ ফল ঘোষণা করা হয়েছে।

আরটিভি/এমআই

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মারা গেছেন সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদ
মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত ৮টা ১০ মিনিটে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।
মারা গেছেন সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদ
পুনর্গঠন হচ্ছে এনসিপির কেন্দ্রীয় কমিটি, আসছে বড় পরিবর্তন
পুনর্গঠন হচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এনসিপির তিনজন কেন্দ্রীয় নেতা জানিয়েছেন, দুয়েক দিনের মধ্যে পরিবর্তনের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হবে।
পুনর্গঠন হচ্ছে এনসিপির কেন্দ্রীয় কমিটি, আসছে বড় পরিবর্তন
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির
ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে তার লেলিয়ে দেওয়া সন্ত্রাসীরা যে অপকর্ম করেছে, তার দায় ফ্যাসিস্ট শেখ হাসিনারই বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির
তরুণদের ভূমিকার কারণেই দেশ আবার ঘুরে দাঁড়াতে পেরেছে: রিজভী
মঙ্গলবার (১৩ অক্টোবর) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ‘দীর্ঘ স্বৈরাচারবিরোধী আন্দোলন ও জুলাই গণঅভ্যুত্থানে দ্বিতীয় বর্ষপূর্তি: রাজনীতিবিদ ও পেশাজীবীদের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 
তরুণদের ভূমিকার কারণেই দেশ আবার ঘুরে দাঁড়াতে পেরেছে: রিজভী
খালেদা জিয়াকে নিয়ে চাকসু ভিপির ব্যঙ্গাত্মক ভিডিও, তদন্ত চায় ছাত্রদল
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) সহ-সভাপতি (ভিপি) ও বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি ইব্রাহিম রনির বিরুদ্ধে বেগম খালেদা জিয়াকে নিয়ে ব্যঙ্গাত্মক ভিডিও তৈরি করার অভিযোগ উঠেছে।
খালেদা জিয়াকে নিয়ে চাকসু ভিপির ব্যঙ্গাত্মক ভিডিও, তদন্ত চায় ছাত্রদল
আরও পড়ুন
বিএনপির মনোনয়ন পাননি বেবি নাজনিন
বিএনপির সংরক্ষিত নারী আসনের ফরম নিলেন ফারাজানা সিঁথি
সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম বিক্রি শুরু শুক্রবার
এবার ত্রয়োদশ নির্বাচনে প্রার্থীদের ব্যয়ের হিসাব চেয়ে ইসির চিঠি