ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

মাঝরাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকে এনসিপির গুরুতর অভিযোগ

আরটিভি নিউজ

প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৫৬ এএম
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দিনগত রাত আড়াইটায় দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন ডাকে এনসিপি।  ছবি: সংগৃহীত

দেশব্যাপী অনুষ্ঠিত হয়ে গেল বহুল কাঙ্ক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। দেশে প্রথমবারের মতো এই নির্বাচনের সঙ্গে অনুষ্ঠিত হয়েছে গণভোট। উৎসবমুখর পরিবেশে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত দেশের ২৯৯টি আসনে একটানা চলেছে ভোটগ্রহণ। এখন চলছে ভোট গণনা পর্ব। এরই মধ্যে বিভিন্ন কেন্দ্র থেকে ভোট গণনা শেষে আসতে শুরু করেছে ফল। বেসরকারিভাবে অধিকাংশ আসনের ফলাফলও ঘোষণা হয়ে গেছে ইতোমধ্যে।

এর মধ্যে ঢাকা-৮ আসনে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়েছে বিএনপি প্রার্থী মির্জা আব্বাসকে। তবে, এ আসনের ভোট গণনা নিয়ে কারচুপির অভিযোগ তুলেছেন মির্জা আব্বাসের প্রতিদ্বন্দ্বী নাসীরুদ্দীন পাটওয়ারী ও তার দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দিনগত রাত আড়াইটায় দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এ বিষয়ে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি।

সেখানে এনসিপি মুখপাত্র ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, নাসীরুদ্দীন পাটওয়ারীর ঢাকা-৮ আসনে বাতিল ভোট গণানা করা হয়েছে। যে ভোটগুলো বোর্ড মার্কার বক্সে পড়েনি। আপনারা জানেন যে নির্দিষ্টভাবে আরপিওতে উল্লেখ আছে, মার্কার বক্সে ভোটটা দিতে হবে। বোর্ড মার্কার নামের ওপরে পড়লেও হবে না কিংবা এর বাইরে পড়লেও হবে না।

আরও পড়ুন

তিনি বলেন, আমরা দেখেছি এর বাইরে খালি যে জায়গা আছে সেখানে সিল দেওয়া হয়েছে। সেই সিলকে ধানের শীষের পক্ষে কাউন্ট করা হয়েছে। কাউন্ট করে সেটাকে বিবেচনায় নিয়ে ঢাকা-৮ আসনের ফলাফল ঘোষণা করার চেষ্টা করা হচ্ছে।

আসিফ বলেন, প্রথমে আমরা যখন রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে জানতে চাইলাম তিনি বললেন যে তাকে ইসি থেকে ইসির সেক্রেটারি মৌখিকভাবে নির্দেশনা দিয়েছেন যে বক্সের বাইরের ভোটটা কাউন্ট করা যাবে। পরে আমরা ইসি সেক্রেটারির সঙ্গে কথা বললাম। ইসিতে কথা বললাম। ইসি থেকে আমাদের জানানো হলো যে তারা কোনো এ ধরনের নির্দেশনা দেননি। এটা প্রিসাইটিং কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্ত।’

একজন থেকে আরেকজন বল পাস করার মতো চলছে জানিয়ে তিনি বলেন, এটা স্পষ্টভাবে বোঝায় যে এখানে একটা ফলাফল টেম্পারিং হচ্ছে। আমরা এটার প্রমাণও পেয়েছি। যিনি ঢাকা-৮ আসনের প্রার্থী তার ভাগ্নের একটা কল রেকর্ড আমরা পেয়েছি। সেখানে তিনি ঠিক একই একই কথাগুলো বলছেন।

এনসিপির এই মুখপাত্র বলেন, এই বাতিল ভোটের সংখ্যা কত? এই বাতিল ভোটগুলোকে কাউন্ট করে যখন তারা হেরে যাচ্ছিল তখন দেরি করে বাতিল ভোটগুলোকে কাউন্ট করা হয়েছে। কিছু আসনে ফলাফল টেম্পারিং করার এক ধরনের চেষ্টা হচ্ছে। যখন তারা দেখলো যে কিছু কিছু আসনে বিএনপির প্রার্থীরা হেরে যাচ্ছে এবং কিছু আসনে যেখানে আমাদের ১১ দলীয় জোটের নেতৃস্থানীয় যারা প্রার্থী আছেন তাদের হারানোর উদ্দেশ্যে ফলাফল টেম্পারিং করার স্পষ্ট প্রমাণ আমরা পাচ্ছি।

উদাহরণ হিসেবে তিনি বলেন, আমরা ঢাকা-১৩ আসনে দেখলাম এক ধরনের অসংলগ্ন ফলাফল। মিডিয়ায় একরকম আসছিল, কেন্দ্র থেকে আরেকরকম আসছে। কেন্দ্রগুলোর ফল যোগ করলে একরকম আসে, রিটার্নিং কর্মকর্তা অন্যরকম ঘোষণা দিলেন।

ভোট গণনা শেষ না হতেই বিজয় ঘোষণা করে দেওয়া হচ্ছে অভিযোগ জানিয়ে আসিফ বলেন, এই মিডিয়ার মাধ্যমে এক ধরনের ম্যানিপুলেশন এবং ফলাফল টেম্পারিং করার চেষ্টা করা হয়েছে। আমরা স্পষ্টভাবে দেখেছি যে ঢাকা-১৯ আসনে আমাদের প্রার্থী সেখানে একটি কেন্দ্রের ভোট ৪৬০ ছিল বিএনপি প্রার্থীর, ৬০০ সামথিং ছিল আমাদের শাপলা কলিতে। সেটা যখন রিটার্নিং কর্মকর্তা ঘোষণা দিলেন তিনি উল্টোটা ঘোষণা করলেন। তিনি ৪৬০টি ঘোষণা করলেন শাপলা কলির আর ৬০০ সামথিং ঘোষণা করলেন থানের শীষে। মানে এটা খুবই হাস্যকরভাবে ফলাফল টেম্পারিং করা হচ্ছে বলে আমরা অভিযোগ পাচ্ছি।

এনসিপির মুখপাত্র বলেন, আমরা নির্বাচন কমিশনকে বলবো অবশ্যই এ অভিযোগগুলো স্পষ্টভাবে আমলে নিয়ে এ বিষয়ে সুস্পষ্ট ব্যাখ্যা না দেওয়া পর্যন্ত আসনগুলোর যেন কোনো ফলাফল ঘোষণা করা না হয়। কুড়িগ্রাম-২ আসনে আমাদের প্রার্থীকে রিটার্নিং কর্মকর্তা বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করে দিয়েছেন এবং সেখানে প্রত্যেকটি কেন্দ্রের ফলাফল যোগ করলে তিনি বিজয়ী হন। কিন্তু তারপরে আমরা দেখলাম বিএনপির নেতাকর্মীরা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় ঘেরাও করলেন এক ধরনের মব সৃষ্টি করে ফলাফল পরিবর্তন করার দাবি করতে থাকলেন।

আসিফ আরও বলেন, এটা আমরা ঢাকা-৮ আসনেও দেখেছি, সেখানে একটি কেন্দ্রের ফলাফল ছাত্রদল ও বিএনপির নেতাকর্মীরা মানেন না বলে সেখানে সাতবার কাউন্টিং করানো হলো। সেখানে প্রতিটি কেন্দ্রে ফলাফল কাউন্ট করে যা আসছে সেটার সঙ্গে আবার সেন্ট্রালি রিটার্নিং কর্মকর্তা যা ঘোষণা করছেন তার মিল থাকছে না।

আরটিভি/এসএইচএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যুবদলের দুই দিনব্যাপী কর্মসূচি
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দুই দিনব্যাপী বিস্তারিত কর্মসূচি ঘোষণা করেছে সংগঠনটির কেন্দ্রীয় নির্বাহী কমিটি।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যুবদলের দুই দিনব্যাপী কর্মসূচি
পরাজিত শক্তি সন্ত্রাস সৃষ্টি করে সরকারকে ব্যর্থ করার পাঁয়তারা করছে: রিজভী
পরাজিত শক্তি বোমা বাজি ও অগ্নিসংযোগ করে নৈরাজ্য তৈরির মাধ্যমে সরকারকে ব্যর্থ করার অপচেষ্টা ও পাঁয়তারা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
পরাজিত শক্তি সন্ত্রাস সৃষ্টি করে সরকারকে ব্যর্থ করার পাঁয়তারা করছে: রিজভী
পূজামণ্ডপে ২৪ ঘণ্টা পাহারা দেবেন বিএনপির নেতাকর্মীরা
প্রতিটি পূজামণ্ডপে ২৪ ঘণ্টা পালাক্রমে স্বেচ্ছাসেবক হিসেবে বিএনপির নেতাকর্মীরা পাহারা দেবেন বলে জানিয়েছেন দলটির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন। মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে দুর্গাপূজা উপলক্ষ্যে রাজধানীর নয়াপল্টনে বিএনপির পর্যবেক্ষণ দলের সভা অনুষ্ঠিত হয়, পরে তিনি এ কথা জানান। খায়রুল কবির খোকন জানান, পূজা উপলক্ষ্যে বিভিন্ন ধরনের হুমকি প্রতিহত করবে প্রশাসন। এ কাজে সর্বোচ্চ সহযোগিতা করবে বিএনপি। ষড়যন্ত্রের বিষয়ে সর্তক থাকতে নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি। পূজাকে কেন্দ্র করে গুজব বা এআই কনটেন্ট নিয়ে সর্তক থাকতে দেশবাসীর প্রতি অনুরোধও জানান খায়রুল কবির খোকন। আরটিভি/এসআর
পূজামণ্ডপে ২৪ ঘণ্টা পাহারা দেবেন বিএনপির নেতাকর্মীরা
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জামায়াতের নিন্দা
বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে হেনস্তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। 
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জামায়াতের নিন্দা
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় এনসিপির নিন্দা
যুক্তরাষ্ট্রের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে হেনস্তার চেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম এমপি। মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে এক বিবৃতিতে তিনি এ ঘটনার জন্য আওয়ামী লীগকে দায়ী করে অবিলম্বে দল হিসেবে তাদের বিচারের দাবি জানিয়েছেন। বিবৃতিতে নাহিদ ইসলাম বলেন, যুক্তরাষ্ট্রের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে হেনস্তার চেষ্টা আবারও আওয়ামী লীগের সন্ত্রাসনির্ভর রাজনীতির নির্মম, সহিংস ও অমানবিক চরিত্রকে উন্মোচিত করেছে। আমরা ফ্যাসিবাদী সন্ত্রাসীদের এমন অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আওয়ামী লীগের সমালোচনা করে তিনি বলেন, এ দেশের জনগণের কাছে চূড়ান্তভাবে প্রত্যাখ্যাত হওয়ার দুই বছর পরও আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনীর চরিত্রে বিন্দুমাত্র পরিবর্তন আসেনি। তাদের মধ্যে অতীতের অপকর্মের জন্য ন্যূনতম অনুশোচনার কোনো লক্ষণও নেই। দেশে-বিদেশে সক্রিয় এই নেটওয়ার্ককে সম্পূর্ণভাবে প্রতিহত করার আহ্বান জানিয়ে এনসিপির এই আহ্বায়ক আরও বলেন, জুলাই গণহত্যাসহ ফ্যাসিস্ট আমলের গুম, খুনে জড়িতদের বিচার শেষ করে দ্রুত রায় কার্যকর করতে হবে। এ ছাড়া গণহত্যা ও সন্ত্রাসের দায়ে অবিলম্বে দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু করতে হবে। সবশেষে অন্তর্বর্তী সরকারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানিয়ে বিরোধীদলীয় চিফ হুইপ বলেন, জাতির ক্রান্তিকালে দেশের হাল ধরে গণতন্ত্র পুনরুদ্ধার ও ধ্বংসস্তূপে পরিণত হওয়া অর্থনীতি পুনর্গঠনে নেতৃত্ব দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ অন্তর্বর্তী সরকারের সদস্যরা। তাদের সবার নিরাপত্তা নিশ্চিত করতে সরকারকে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে। আরটিভি/এসআর
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় এনসিপির নিন্দা
আরও পড়ুন
মাদরাসা অধ্যক্ষকে মারধর ও জোর করে পদত্যাগের অভিযোগে মামলা
পাবনায় সাংবাদিককে কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগ
মুক্তিযোদ্ধার দুই ছেলেকে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ
যবিপ্রবির সাবেক উপাচার্য আনোয়ারসহ ৭ জনের বিরুদ্ধে মামলা করবে দুদক