ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

ধৈর্যের ফল ভালো হয়: মির্জা আব্বাস

আরটিভি নিউজ

প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৪১ পিএম
ছবি: সংগৃহীত

ঢাকা-৮ আসনে জয়ী হয়ে জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেছেন, এবারের নির্বাচনে ভোটাররা দীর্ঘক্ষণ অপেক্ষা করে ভোট দিয়েছেন এবং তাকে সমর্থন জানিয়েছেন। এজন্য তিনি সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানান।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে নিজের ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি এসব কথা বলেন।

ভোটের দিন নিয়ে স্মৃতিচারণ করতে গিয়ে মির্জা আব্বাস বলেন, কিছু কেন্দ্রে তাদের ব্যালট বাতিল করা হচ্ছে এমন খবর পেয়ে তিনি উদ্বিগ্ন হয়ে পড়েন। এটিই ছিল তার জন্য সবচেয়ে চিন্তার মুহূর্ত।

নিজের ধৈর্যের কথা উল্লেখ করে তিনি বলেন, আমি বলেছিলাম আল্লাহ আমার অনেক ধৈর্য পরীক্ষা নিচ্ছেন। শেষ পর্যন্ত প্রমাণ হলো ধৈর্যের ফল ভালো হয়। তবে এটা খুব কষ্টকর ব্যাপার ছিল।

নির্বাচনী পরিবেশ নিয়ে কথা বলতে গিয়ে বিএনপির এই নেতা বলেন, নির্বাচন আনন্দ ও উৎসবের বিষয়, যুদ্ধক্ষেত্র নয়। তবে কেউ কেউ এটিকে অযথা যুদ্ধক্ষেত্রে পরিণত করেছে, যা কাম্য নয়। তার ভাষায়, নির্বাচনের ক্ষেত্রটাকে নির্বাচনী ক্ষেত্রই রাখা উচিত ছিল। কিন্তু প্রথম থেকেই এটাকে যুদ্ধক্ষেত্র বানানো হয়েছে শুধুমাত্র নিজেকে হাইলাইট করার জন্য।

ঢাকা-৮ আসনের ফলাফল নিয়ে দেশবাসীর আগ্রহের কারণ ব্যাখ্যা করে মির্জা আব্বাস বলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য প্রার্থী হওয়ায় এই আসন নিয়ে আগ্রহ ছিল বেশি। পাশাপাশি তাকে প্রকাশ্যে গালিগালাজ করা হয়েছে, যা মানুষ প্রত্যাশা করেনি। এ কারণেই অনেকে ফলাফলের জন্য অপেক্ষা করেছেন বলে মন্তব্য করেন তিনি।

নির্বাচনে কোনো বিশেষ কৌশল নেননি বলেও জানান তিনি। তার দাবি, প্রতিদ্বন্দ্বী প্রার্থী তার বিরুদ্ধে একটি ‘ন্যারেটিভ’ তৈরি করে নিজেকে তুলে ধরার চেষ্টা করেছেন, যা তিনি ‘অপকৌশল’ হিসেবে উল্লেখ করেন।

আরও পড়ুন

তিনি বলেন, তার জীবনে এটা হয়তো প্রথম নির্বাচন হতে পারে। কিন্তু আমি তো একটা নির্বাচন করিনি। আগেও আমার সঙ্গে অনেক বাঘা-বাঘা প্রার্থী ছিলেন। তবে এবারের নির্বাচনটি একটু ব্যতিক্রম হয়ে গেছে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের প্রথম জানাজা সম্পন্ন
বিএনপির বাণিজ্যবিষয়ক সম্পাদক ও ঢাকা-৪ এবং ঢাকা-৫ আসনের সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদের প্রথম জানাজা নামাজ সম্পন্ন হয়েছে।
বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের প্রথম জানাজা সম্পন্ন
বিএনপি বিশ্বাস করে দল-মত নির্বিশেষে সবার ওপরে জনগণ: আমিনুল হক
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেছেন, ফ্যামিলি কার্ড নিয়ে কেউ যেন বিভ্রান্ত না হন। বিএনপি বিশ্বাস করে, দল-মত নির্বিশেষে সবার ওপরে দেশের জনগণ। তাই অন্য রাজনৈতিক দলকে ভোট দেওয়া পরিবারের নারীরাও এই কার্ড পাবেন।
বিএনপি বিশ্বাস করে দল-মত নির্বিশেষে সবার ওপরে জনগণ: আমিনুল হক
বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী
সাবেক সংসদ সদস্য এবং বিএনপির বাণিজ্যবিষয়ক সম্পাদক সালাহউদ্দিন আহমেদের জানাজা নামাজে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী
বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে রিজভীর শোক
সাবেক সংসদ সদস্য এবং বিএনপির বাণিজ্যবিষয়ক সম্পাদক সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে রিজভীর শোক
বিএনপির বাণিজ্য বিষয়ক সম্পাদকের মৃত্যুতে স্পিকারের শোক
সাবেক সংসদ সদস্য এবং বিএনপির বাণিজ্যবিষয়ক সম্পাদক সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।
বিএনপির বাণিজ্য বিষয়ক সম্পাদকের মৃত্যুতে স্পিকারের শোক
আরও পড়ুন
সংসদে মির্জা আব্বাস, স্বাগত জানালেন স্পিকার
পাঁচ মাস পর দেশের পথে মির্জা আব্বাস
মির্জা আব্বাস দেশে ফিরছেন আজ
দেশে ফিরছেন মির্জা আব্বাস