ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

বিএনপি বিশ্বাস করে দল-মত নির্বিশেষে সবার ওপরে জনগণ: আমিনুল হক

আরটিভি নিউজ

প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৬, ১১:৫২ এএম
ছবি: সংগৃহীত

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেছেন, ফ্যামিলি কার্ড নিয়ে কেউ যেন বিভ্রান্ত না হন। বিএনপি বিশ্বাস করে, দল-মত নির্বিশেষে সবার ওপরে দেশের জনগণ। তাই অন্য রাজনৈতিক দলকে ভোট দেওয়া পরিবারের নারীরাও এই কার্ড পাবেন।

মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে রাজধানীর পল্লবীতে ঢাকা-১৬ আসনে ফ্যামিলি কার্ড কর্মসূচির মাঠপর্যায়ে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধনের সময় এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, তথ্য সংগ্রহকারীরা বাড়ি বাড়ি গিয়ে নারীদের নাম, বাবার নাম, জাতীয় পরিচয়পত্রের নম্বরসহ প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করবেন। তথ্য সংগ্রহের প্রক্রিয়া শেষ হলে পর্যায়ক্রমে কার্ড পৌঁছে দেওয়া হবে।

আমিনুল হক বলেন, চলতি বছরের মধ্যে সারা দেশে প্রায় ৪১ লাখ ফ্যামিলি কার্ড দেওয়ার সরকারি পরিকল্পনা রয়েছে। পরবর্তী সময়ে পর্যায়ক্রমে আরো বেশি পরিবারকে এ কর্মসূচির আওতায় আনার উদ্যোগ নেওয়া হবে।

পল্লবী ও রূপনগরের উর্দুভাষী জনগোষ্ঠীর স্থায়ী পুনর্বাসনের বিষয়ে আমিনুল হক বলেন, এ এলাকার উর্দুভাষীদের পুনর্বাসন নিয়ে গৃহায়ণ মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলোচনা হয়েছে। ইতোমধ্যে পাইলট প্রকল্পের মাধ্যমে স্থায়ী পুনর্বাসন কার্যক্রম শুরু হয়েছে।

এ বিষয়ে কেউ বিভ্রান্তিকর তথ্য দিলে সরাসরি তার সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রয়োজনে সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা ও গৃহায়ণ কর্তৃপক্ষের সঙ্গে তাদের বসিয়ে দেওয়া হবে, যাতে তারা সরাসরি বিষয়টি জানতে পারেন।

আমিনুল হক বলেন, বিএনপির নাম ব্যবহার করে কেউ অন্যায় বা বিশৃঙ্খলা সৃষ্টি করলে তার বিরুদ্ধে সাংগঠনিক ও আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। অন্যায়কারীদের আইনের হাতে তুলে দেওয়া হয়েছে এবং তারা কারাগারে রয়েছে বলেও দাবি করেন তিনি।

সরকারের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালানো হচ্ছে অভিযোগ করে প্রতিমন্ত্রী বলেন, একটি মহল সরকারের বিভিন্ন কার্যক্রম নিয়ে মিথ্যা তথ্য ছড়িয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। এ ধরনের অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য তিনি এলাকাবাসীর প্রতি আহ্বান জানান।

তিনি আরও বলেন, পল্লবীর আলীনগরে একটি সরকারি হাসপাতাল নির্মাণের অনুমোদন দেওয়া হয়েছে। হাসপাতালের জন্য প্রায় ১০ একর জমি বরাদ্দের প্রক্রিয়া এগোচ্ছে।

আমিনুল হক বলেন, এলাকায় পানির সংকট নিরসনে পানির পাম্প স্থাপন, রাস্তাঘাট সংস্কার, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন এবং দখল হয়ে যাওয়া খেলার মাঠ উদ্ধার করে খেলাধুলার পরিবেশ ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হচ্ছে।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের প্রথম জানাজা সম্পন্ন
বিএনপির বাণিজ্যবিষয়ক সম্পাদক ও ঢাকা-৪ এবং ঢাকা-৫ আসনের সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদের প্রথম জানাজা নামাজ সম্পন্ন হয়েছে।
বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের প্রথম জানাজা সম্পন্ন
বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী
সাবেক সংসদ সদস্য এবং বিএনপির বাণিজ্যবিষয়ক সম্পাদক সালাহউদ্দিন আহমেদের জানাজা নামাজে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী
বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে রিজভীর শোক
সাবেক সংসদ সদস্য এবং বিএনপির বাণিজ্যবিষয়ক সম্পাদক সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে রিজভীর শোক
বিএনপির বাণিজ্য বিষয়ক সম্পাদকের মৃত্যুতে স্পিকারের শোক
সাবেক সংসদ সদস্য এবং বিএনপির বাণিজ্যবিষয়ক সম্পাদক সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।
বিএনপির বাণিজ্য বিষয়ক সম্পাদকের মৃত্যুতে স্পিকারের শোক
বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজা কখন, কোথায়
সাবেক সংসদ সদস্য এবং বিএনপির বাণিজ্যবিষয়ক সম্পাদক সালাহউদ্দিন আহমেদের নামাজে জানাজা আজ অনুষ্ঠিত হবে।
বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজা কখন, কোথায়
আরও পড়ুন
ফ্যামিলি কার্ড নিয়ে বৈষম্যের কোনো সুযোগ নেই: কেসিসি প্রশাসক
ফ্যামিলি কার্ড নিয়ে মসজিদ-মন্দির-গির্জায় প্রচারণা চালানোর নির্দেশ
সোমবার থেকে শুরু হচ্ছে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ
দেশব্যাপী ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু ১২ অক্টোবর