ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

মির্জা আব্বাস দেশে ফিরছেন আজ

আরটিভি নিউজ

প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৩ এএম
মির্জা আব্বাস। পুরনো ছবি

সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় চিকিৎসা শেষে প্রায় ৫ মাস পর আজ দেশে ফিরবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস।

বুধবার (২ সেপ্টেম্বর) রাত ৯টায় তাকে বহনকারী বিমানটির রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

তিনি জানান, মির্জা আব্বাস অনেকটাই সুস্থ। মেডিকেল বোর্ডের পরামর্শ অনুযায়ী তিনি দেশে ফেরছেন।

মালয়েশিয়া থেকে তার স্ত্রী আফরোজা আব্বাস বলেন, দেশে ফেরার সব প্রস্তুতি শেষ হয়েছে। আশা করছি, বাংলাদেশ বিমানের ফ্লাইটে রাত সাড়ে ৯টায় ঢাকায় পৌঁছাব উনাকে নিয়ে। তার শারীরিক অবস্থা অনেকটা ভালো। তবে তাকে চিকিৎসার মধ্যে থাকতে হবে। প্রতিদিন উনাকে থেরাপি দিতে হবে; তার ব্যবস্থাও করা হয়েছে।

তিনি আরও বলেন, উনি দেশে ফেরার জন্য উদগ্রীব হয়ে উঠেছেন। গত কয়েক সপ্তাহ ধরে দেশে যাবেন বলে তাগাদা দিচ্ছেন। চিকিৎসকরা তার সব পরীক্ষা-নিরীক্ষার রিপোর্টগুলো পর্যালোচনা করে দেশে ফেরার অনুমতি দিয়েছেন।

আরও পড়ুন

এর আগে, গত ১১ মার্চ ইফতারে পানি পান করার সময় হঠাৎ জ্ঞান হারান মির্জা আব্বাস। পরে অবস্থার অবনতি হলে গভীর রাতে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়।

এরপর ১৫ মার্চ শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ঢাকা থেকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসার পর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী ১৪ এপ্রিল সিঙ্গাপুর জেনারেল হাসপাতাল থেকে তাকে মালয়েশিয়ার বিখ্যাত ‘প্রিন্স কোর্ট মেডিকেল সেন্টারে’ স্থানান্তর করা হয়। এতদিন তিনি সেখানে থেকে চিকিৎসা নিচ্ছিলেন।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন মির্জা আব্বাস।

আরটিভি/আইএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
স্পেনের জাতীয় দিবস উপলক্ষে রাজা ষষ্ঠ ফিলিপকে জামায়াতের শুভেচ্ছা
স্পেনের জাতীয় দিবস উপলক্ষে রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। এ সময় তিনি স্পেনের রাজা ষষ্ঠ ফিলিপের উদ্দেশে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাতীয় সংসদের মাননীয় বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপির পাঠানো শুভেচ্ছাপত্র ঢাকায় নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূত মি. গ্যাব্রিয়েল সিস্তিয়াগা ওচোয়া দে চিনচেত্রুর হাতে হস্তান্তর করেন। সোমবার (১২ অক্টোবর) সন্ধ্যায় শেরাটন ঢাকা হোটেলের গ্র্যান্ড বলরুমে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। ঢাকায় নিযুক্ত স্পেনের দূতাবাস আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন দেশের কূটনীতিক, বিশিষ্ট ব্যক্তিবর্গ ও আমন্ত্রিত অতিথিরা অংশগ্রহণ করেন। স্পেনের রাজাকে পাঠানো শুভেচ্ছাপত্রে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান স্পেনের জাতীয় দিবস উপলক্ষে রাজা, রাজপরিবার, সরকার ও দেশটির জনগণের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। একই সঙ্গে তিনি স্পেনের অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন। চিঠিতে বাংলাদেশ ও স্পেনের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়। বাণিজ্য ও বিনিয়োগ, উন্নয়ন সহযোগিতা, সংস্কৃতি, শিক্ষা, অভিবাসন, পর্যটন এবং দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধির মাধ্যমে দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও বিস্তৃত করার সম্ভাবনা তুলে ধরা হয়। এতে স্পেনে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের অবদানের কথাও বিশেষভাবে উল্লেখ করা হয়।  সংবর্ধনা অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য এডভোকেট মতিউর রহমান আকন্দ ও মোবারক হোসাইন এবং বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য আলী আহমাদ মাবরুর যোগ দেন। আরটিভি/ এসকেডি  
স্পেনের জাতীয় দিবস উপলক্ষে রাজা ষষ্ঠ ফিলিপকে জামায়াতের শুভেচ্ছা
পরাজিত শক্তির সব চক্রান্ত প্রতিহত করতে প্রস্তুত বিএনপি: রিজভী
পরাজিত শক্তি ও তাদের মদতদাতাদের নাশকতা ও ষড়যন্ত্র প্রতিহত করতে বিএনপি সজাগ ও প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী।
পরাজিত শক্তির সব চক্রান্ত প্রতিহত করতে প্রস্তুত বিএনপি: রিজভী
বিধবা কার্ড চালু হলে এমপির বউ সবার আগে চাইবে: হাসনাত আবদুল্লাহ
সোমবার (১২ অক্টোবর) দুপুরে নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে এমন মন্তব্য করেন তিনি।
বিধবা কার্ড চালু হলে এমপির বউ সবার আগে চাইবে: হাসনাত আবদুল্লাহ
জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের বাসায় হামলা
জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের উত্তরার বাসভবনে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। সোমবার (১২ অক্টোবর) সকাল ১০টা ৪০ মিনিটের দিকে রাজধানীর উত্তরার ৭ নম্বর সেক্টরে এ ঘটনা ঘটে।
জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের বাসায় হামলা
স্থানীয় সরকার নির্বাচনে একক প্রার্থী দেবে বিএনপি: চিফ হুইপ
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে প্রার্থী ঘোষণা করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি।
স্থানীয় সরকার নির্বাচনে একক প্রার্থী দেবে বিএনপি: চিফ হুইপ
আরও পড়ুন
বিএনপির সংসদীয় দলের সভা সন্ধ্যায়
দুর্গাপূজার মণ্ডপে স্বেচ্ছাসেবক ও প্রহরীর ভূমিকা পালন করবেন বিএনপি নেতাকর্মীরা: রিজভী
দলের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী  
গুপ্ত শক্তি যেন পূজার সময় বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে: রিজভী