ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

পাটওয়ারীকে ‘দুষ্টুমি’ করতে নিষেধ করলেন মির্জা আব্বাস! 

আরটিভি নিউজ

প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৩৩ পিএম
এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাস। ফাইল ছবি

জামায়াতে ইসলামীর ইফতারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে ‘দুষ্টুমি’ করতে নিষেধ করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাস।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্টের মাধ্যমে এ কথা জানিয়েছেন খোদ নাসীরুদ্দীন পাটওয়ারী।

জামায়াতে ইসলামীর ইফতারে প্রধানমন্ত্রীসহ বিভিন্নজনের সঙ্গে কথোপকথনের অভিজ্ঞতা তুলে ধরে পোস্টে তিনি লিখেছেন, ‘আজকের জামায়াতে ইসলামীর ইফতার মাহফিলে সব রাজনৈতিক দলের শীর্ষ নেতা, গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্ব, ইফতার পরিবেশনকারী কর্মী এবং নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত সদস্যদের সঙ্গে মুসাফাহ করার চেষ্টা করেছি।’

তিনি বলেন, ‘কিছু গুরুত্বপূর্ণ কথোপকথন- জামায়াতে ইসলামীর আমিরকে বললাম, আমার জন্য দোয়া করবেন। তিনি বললেন, তোমার জন্য দোয়া ও দাওয়াহ দুইটাই রইলো।’

এনসিপির এই নেতা বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানকে বললাম, বাসার বুয়া প্রতিদিন ফ্যামিলি কার্ড চায়। এটা নির্বাচনে জেতার ভালো কৌশল ছিল। তিনি বললেন, এটা শুরু করেছি, খুব শিগগির সারাদেশে চালু হবে।’

nasiruddin

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘মঈন খানকে জিজ্ঞাসা করলাম, কেমন আছেন? তিনি বললেন, ভালো আছি, বাসায় আসবেন। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন ভাইকে বললাম, শহীদ ওসমান হাদি ভাইয়ের হত্যাকাণ্ডের বিচার দ্রুত করবেন। তিনি বললেন, সঠিক বিচার নিশ্চিত করতে সময় লাগবে।’

‘এ সময় আব্বাস ভাইকেও বললাম, ছোট ভাইয়ের সাথে এগুলো না করলেও পারতেন এবং তাকে আমার বাসায় ইফতারের দাওয়াত দিলাম।’

নাসীরুদ্দীন পাটওয়ারী আরও বলেন, ‘ইফতার শেষে একই টেবিলে প্রধানমন্ত্রী ও বিরোধীদলের নেতাদের কাছ থেকে বিদায় নেওয়ার সময় আবারও আব্বাস ভাই বললেন, দুষ্টুমি করবা না। জবাবে বললাম, ছোট ভাইয়ের সিট এভাবে কেড়ে না নিয়ে ছেড়ে দিলেও পারতেন।’

আরটিভি/এসএইচএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মারা গেছেন সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদ
মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত ৮টা ১০ মিনিটে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।
মারা গেছেন সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদ
পুনর্গঠন হচ্ছে এনসিপির কেন্দ্রীয় কমিটি, আসছে বড় পরিবর্তন
পুনর্গঠন হচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এনসিপির তিনজন কেন্দ্রীয় নেতা জানিয়েছেন, দুয়েক দিনের মধ্যে পরিবর্তনের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হবে।
পুনর্গঠন হচ্ছে এনসিপির কেন্দ্রীয় কমিটি, আসছে বড় পরিবর্তন
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির
ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে তার লেলিয়ে দেওয়া সন্ত্রাসীরা যে অপকর্ম করেছে, তার দায় ফ্যাসিস্ট শেখ হাসিনারই বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির
তরুণদের ভূমিকার কারণেই দেশ আবার ঘুরে দাঁড়াতে পেরেছে: রিজভী
মঙ্গলবার (১৩ অক্টোবর) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ‘দীর্ঘ স্বৈরাচারবিরোধী আন্দোলন ও জুলাই গণঅভ্যুত্থানে দ্বিতীয় বর্ষপূর্তি: রাজনীতিবিদ ও পেশাজীবীদের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 
তরুণদের ভূমিকার কারণেই দেশ আবার ঘুরে দাঁড়াতে পেরেছে: রিজভী
খালেদা জিয়াকে নিয়ে চাকসু ভিপির ব্যঙ্গাত্মক ভিডিও, তদন্ত চায় ছাত্রদল
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) সহ-সভাপতি (ভিপি) ও বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি ইব্রাহিম রনির বিরুদ্ধে বেগম খালেদা জিয়াকে নিয়ে ব্যঙ্গাত্মক ভিডিও তৈরি করার অভিযোগ উঠেছে।
খালেদা জিয়াকে নিয়ে চাকসু ভিপির ব্যঙ্গাত্মক ভিডিও, তদন্ত চায় ছাত্রদল
আরও পড়ুন
মির্জা আব্বাস দেশে ফিরছেন আজ
হয়রানিমূলক ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস
নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে এবার নতুন অভিযোগ
কবে দেশে ফিরবেন মির্জা আব্বাস, যা জানাল বিএনপি