ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

এনসিপি থেকে পদত্যাগ করলেন আরও এক নেত্রী

আরটিভি নিউজ

প্রকাশ : ১৯ এপ্রিল ২০২৬, ০৬:২৯ পিএম
দ্যুতি অরণ্য চৌধুরী প্রীতি। ছবি: সংগৃহীত

সদ্য ঘোষিত ‘জাতীয় নারীশক্তির’ কেন্দ্রীয় কমিটিতে নিজের নাম দেখে দল ছাড়ার ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের সংগঠক দ্যুতি অরণ্য চৌধুরী প্রীতি।

শনিবার (১৮ এপ্রিল) নিজের ফেসবুক পেজে দেওয়া পোস্টে পদত্যাগের ঘোষণা দেন তিনি। এদিনই তিনি সংগঠনের আহ্বায়ক বরাবর লিখিত চিঠিতে দলীয় সদস্যপদ এবং সংগঠনের সব পদ থেকে পদত্যাগ করেন। এর আগে দলের সব পদ থেকে পদত্যাগ করেন আরেক নেত্রী ফারাহা এমদাদ।

দ্যুতি অরণ্য চৌধুরী প্রীতি এনসিপির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠকের পাশাপাশি জাতীয় যুব শক্তির কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সদস্য সচিবের দায়িত্বেও ছিলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-৪ আসনে এনসিপি থেকে প্রাথমিক মনোনীতও ছিলেন তিনি।

পদত্যাগপত্রে তিনি লিখেন, আমি ২০২৫ সালের ২৮ ফেব্রুয়ারি এনসিপি কেন্দ্রীয় কমিটির সংগঠক হিসেবে দায়িত্ব পালন করে আসছি। একই বছর ১৬ মে জাতীয় যুব শক্তির কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম সদস্য সচিবের দায়িত্বপ্রাপ্ত হই। এনসিপির প্রাথমিক লক্ষ্য, আদর্শ ও নীতির প্রতি শ্রদ্ধাশীল হয়ে দলের সঙ্গে যুক্ত হয়েছিলাম। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় এই দল যে প্রতিশ্রুতি নিয়ে যাত্রা শুরু করেছিল বর্তমান কার্যক্রমে তা পরিলক্ষিত হচ্ছে না। সাধারণ মানুষের আশাভঙ্গ হওয়ায় এই দলের সঙ্গে আমার সম্পৃক্ত থাকা সম্ভব হচ্ছে না। এমতাবস্থায় আমি এনসিপির সব পর্যায়ের পদ ও প্রাথমিক সদস্য পদ থেকে পদত্যাগ করছি।

ফেসবুক পোস্টে তিনি লিখেন, আমি সিরাজগঞ্জ-৪ আসনে জাতীয় নাগরিক পার্টির মনোনীত প্রার্থী ছিলাম। নির্বাচনের আগে এনসিপি থেকে নিষ্ক্রিয় হওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। শনিবার প্রকাশিত এনসিপির নারী সংগঠন জাতীয় নারীশক্তির কেন্দ্রীয় কমিটিতে নিজের নাম দেখে বিস্মিত। উক্ত কমিটির সঙ্গে আমার কোনো সংশ্লিষ্টতা নেই।

আরও পড়ুন

উল্লেখ্য, ১৮ এপ্রিল এনসিপির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিনকে আহ্বায়ক ও যুগ্ম সদস্য সচিব মাহমুদা আলম মিতুকে সদস্য সচিব করে শনিবার দলের নারী সংগঠন জাতীয় নারীশক্তির ৫৩ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

ওই কমিটিতে নাম আসার পরপরই সিরাজগঞ্জের উল্লাপাড়ার বাসিন্দা প্রীতি তার পদত্যাগের সিদ্ধান্তের কথা জানান।

এ বিষয়ে এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিব মাহিন সরকার বলেন, দ্যুতি অরণ্য চৌধুরী প্রীতি আগে থেকেই দলে নিষ্ক্রিয় ছিলেন। গতকাল তিনি পদত্যাগ করেছেন। এ বিষয়ে বিস্তারিত আমি বলতে পারব না।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মারা গেছেন সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদ
মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত ৮টা ১০ মিনিটে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।
মারা গেছেন সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদ
পুনর্গঠন হচ্ছে এনসিপির কেন্দ্রীয় কমিটি, আসছে বড় পরিবর্তন
পুনর্গঠন হচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এনসিপির তিনজন কেন্দ্রীয় নেতা জানিয়েছেন, দুয়েক দিনের মধ্যে পরিবর্তনের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হবে।
পুনর্গঠন হচ্ছে এনসিপির কেন্দ্রীয় কমিটি, আসছে বড় পরিবর্তন
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির
ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে তার লেলিয়ে দেওয়া সন্ত্রাসীরা যে অপকর্ম করেছে, তার দায় ফ্যাসিস্ট শেখ হাসিনারই বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির
তরুণদের ভূমিকার কারণেই দেশ আবার ঘুরে দাঁড়াতে পেরেছে: রিজভী
মঙ্গলবার (১৩ অক্টোবর) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ‘দীর্ঘ স্বৈরাচারবিরোধী আন্দোলন ও জুলাই গণঅভ্যুত্থানে দ্বিতীয় বর্ষপূর্তি: রাজনীতিবিদ ও পেশাজীবীদের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 
তরুণদের ভূমিকার কারণেই দেশ আবার ঘুরে দাঁড়াতে পেরেছে: রিজভী
খালেদা জিয়াকে নিয়ে চাকসু ভিপির ব্যঙ্গাত্মক ভিডিও, তদন্ত চায় ছাত্রদল
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) সহ-সভাপতি (ভিপি) ও বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি ইব্রাহিম রনির বিরুদ্ধে বেগম খালেদা জিয়াকে নিয়ে ব্যঙ্গাত্মক ভিডিও তৈরি করার অভিযোগ উঠেছে।
খালেদা জিয়াকে নিয়ে চাকসু ভিপির ব্যঙ্গাত্মক ভিডিও, তদন্ত চায় ছাত্রদল
আরও পড়ুন
মাদরাসা অধ্যক্ষকে মারধর ও জোর করে পদত্যাগের অভিযোগে মামলা
রামেবি উপাচার্যকে জোরপূর্বক পদত্যাগে বাধ্য করার অপচেষ্টার প্রতিবাদে রামেকে মানববন্ধন
রামেবি উপাচার্যের পদত্যাগে বিরোধী দলীয় নেতার নিন্দা
রামেবি উপাচার্য ডা. জাওয়াদুল হকের পদত্যাগ