ঢাকা বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

জামায়াতে ইসলামী একটা অমানুষের দল : রাশেদ খাঁন

আরটিভি নিউজ

প্রকাশ : ১৬ মে ২০২৬, ০৭:২৩ পিএম
মো. রাশেদ খাঁন। ছবি: সংগৃহীত

গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খাঁন বাংলাদেশ জামায়াতে ইসলামীকে “একটা অমানুষের দল” উল্লেখ করে মন্তব্য করেছেন।

শনিবার (১৬ মে) বিকেলে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তিনি এ মন্তব্য করেন।

666666666666666666666

ফেসবুক পোস্টে তিনি বলেন, আমি গতকাল ঠিকই বলেছিলাম, জামায়াতে ইসলামী একটা অমানুষের দল! শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জামায়াতে ইসলামীকে রাজনীতিতে সুযোগ দিয়েছিলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া সাথে রেখে মানুষ করতে চেয়েছিলেন! কিন্তু এরা অমানুষই রয়ে গেছে! এটার একটি প্রমাণ হলো, আজকে জামায়াতের আমির বললেন, 'আগে ছিলো জাতীয়তাবাদী দল, এখন হয়েছে চাঁদাবাজ দল! মাথা থেকে পায়ের পাতা সবাই চাঁদাবাজ! আচ্ছা বলেন তো একটা দলের সবাই চাঁদাবাজ হতে পারে? সাদা দাড়ি রেখে আর মাথায় টুপি দিয়ে যারা মিথ্যা বলে, তাদেরকে আমি মানুষ নয়, অমানুষই মনে করি। এই দলটার আগা থেকে গোড়া, অমানুষে ভরা! একটা ইসলামি দল যদি এমন মিথ্যাচার করে ক্ষমতায় আসতে চায়, তবে তাদের জবাব ভালভাবে দেওয়ার সুযোগ নেই।

আরও পড়ুন

পোস্টে তিনি আরও বলেন, দুর্নীতি, চাঁদাবাজি একটি সার্বজনীন সমস্যা। এই সমস্যা দলের কতিপয় ব্যক্তি যেমন করে, দল না করা সন্ত্রাসীরাও করে। গণঅভ্যুত্থানের নায়ক হান্নান মাসুদ পর্যন্ত চাঁদাবাজদের ছাড়াতে থানা পর্যন্ত চলে যায়! বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বেশকিছু নেতার বিরুদ্ধে তো এমন অভিযোগ, এসব অভিযোগে কেউ কেউ গ্রেফতারও হয়েছে।

জামায়াতে ইসলামীর কাছে প্রশ্ন রেখে তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের ১৮ মাসে লুটপাটের মহা উৎসবে মেতেছিলো সরকার ঘনিষ্ঠ দল ও ব্যক্তিরা! জামায়াতে ইসলামী যদি ফেরেস্তাদের দল হয়ে থাকে তবে অন্তর্বর্তীকালীন সরকারের ১৮ মাসের বিচার বিভাগীয় তদন্ত কেন চায় না? তদন্ত হলে কি লুটপাটের খাতায় তাদের নামও আসতে পারে, এজন্য চুপচাপ?

আরটিভি/কেডি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন 
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন দলটির যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন।
এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন 
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের আহ্বান জামায়াত আমিরের
আগামী ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ যথাযোগ্য মর্যাদায় পালনের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। বৃহস্পতিবার (৫ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ আহ্বান জানান তিনি। বিবৃতিতে শফিকুর রহমান বলেন, ৭ নভেম্বর বাংলাদেশের জাতীয় ইতিহাসের একটি তাৎপর্যপূর্ণ দিন। ১৯৭৫ সালের এই দিনে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থ রক্ষার প্রত্যয়ে দেশপ্রেমিক সৈনিক ও সাধারণ জনতা ঐক্যবদ্ধভাবে রাজপথে নেমে এসেছিল। তাদের সম্মিলিত প্রতিরোধের মধ্য দিয়ে তৎকালীন ষড়যন্ত্র ও সংকট মোকাবিলার এক ঐতিহাসিক অধ্যায়ের সূচনা হয়েছিল। তিনি বলেন, ১৯৭৫ সালের ৩ নভেম্বর সংঘটিত পাল্টা সামরিক অভ্যুত্থানের পর দেশে যে অস্থিরতা ও অনিশ্চয়তা তৈরি হয়েছিল, ৭ নভেম্বর দেশপ্রেমিক সৈনিক ও জনতার ঐক্যবদ্ধ ভূমিকা সেই পরিস্থিতিতে নতুন মাত্রা যোগ করে। ‘নারায়ে তাকবির, আল্লাহু আকবার’ স্লোগানে মুখরিত জনতার অংশগ্রহণে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার প্রত্যয় আরও সুদৃঢ় হয়। বর্তমান প্রেক্ষাপট তুলে ধরে বিরোধীদলীয় নেতা বলেন, বর্তমান সময়েও দেশ ও জাতি নানা ধরনের রাজনৈতিক ও জাতীয় সংকটের মুখোমুখি। গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্র ও অপতৎপরতা রুখে দিতে জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই।  ‘অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে দেশকে পুনরায় ফ্যাসিবাদী শাসন ও স্বৈরাচারী প্রবণতার দিকে ঠেলে দেওয়ার যেকোনো অপচেষ্টা প্রতিহত করতে হবে।’ দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অগ্রযাত্রা সুসংহত করতে দেশপ্রেমিক ছাত্র-জনতা, রাজনৈতিক দল, সরকার এবং সামরিক বাহিনীসহ সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ও ঐক্যবদ্ধ ভূমিকা পালনের তাগিদ দেন শফিকুর রহমান। সবশেষে বিবৃতিতে তিনি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় জাতীয় ঐক্য, দেশপ্রেম ও গণতান্ত্রিক মূল্যবোধকে সমুন্নত রাখার আহ্বান জানানোর পাশাপাশি বাংলাদেশ জামায়াতে ইসলামীর সব শাখা ও দেশপ্রেমিক ছাত্র-জনতাকে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য উদাত্ত আহ্বান জানান। আরটিভি/এসআর  
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের আহ্বান জামায়াত আমিরের
ডেঙ্গু প্রতিরোধে চট্টগ্রামে বিএনপির লিফলেট বিতরণ
দেশব্যাপী ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি পাওয়ায় জনসচেতনতা সৃষ্টি এবং ডেঙ্গু প্রতিরোধে সাধারণ মানুষকে সম্পৃক্ত করার লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঘোষিত ধারাবাহিক সচেতনতামূলক কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রাম মহানগরীতে লিফলেট বিতরণ করা হয়েছে।
ডেঙ্গু প্রতিরোধে চট্টগ্রামে বিএনপির লিফলেট বিতরণ
পরিকল্পিত নাশকতা, ভাঙচুর ও নৈরাজ্যের প্রতিবাদে শ্রীপুরে ছাত্রদলের বিক্ষোভ
পোশাক শ্রমিকদের ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরির দাবির আন্দোলনের সুযোগে শ্রমিকদের সঙ্গে ‘ছদ্মবেশে’ পরিকল্পিত নাশকতা, ভাঙচুর নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুরের শ্রীপুরে বিক্ষোভ করেছে শ্রীপুর পৌর ছাত্রদল।
পরিকল্পিত নাশকতা, ভাঙচুর ও নৈরাজ্যের প্রতিবাদে শ্রীপুরে ছাত্রদলের বিক্ষোভ
চিকিৎসার জন্য স্ত্রী ও ছেলেকে নিয়ে সিঙ্গাপুরে ড. খন্দকার মোশাররফ
চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন।
চিকিৎসার জন্য স্ত্রী ও ছেলেকে নিয়ে সিঙ্গাপুরে ড. খন্দকার মোশাররফ
আরও পড়ুন
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের আহ্বান জামায়াত আমিরের
নতুন আমির পেল জামায়াতের ২৭ জেলা ও মহানগর শাখা
‎জামায়াত ছাড়লেন অ্যাডভোকেট হুমায়ুন কবির
দুধ দিয়ে গোসল করে জামায়াতের সমর্থন ছাড়ার ঘোষণা, ভিডিও ভাইরাল