ঢাকা বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩

দুধ দিয়ে গোসল করে জামায়াতের সমর্থন ছাড়ার ঘোষণা, ভিডিও ভাইরাল

আরটিভি নিউজ

প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৬, ০৩:১৩ পিএম
ছবি : সংগৃহীত

‘আজ থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে মন থেকে ঘৃণা করি’-এমন বক্তব্য দেওয়ার কয়েক ঘণ্টা পর এক বালতি দুধ দিয়ে গোসল করে দলটির প্রতি সমর্থন প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন মো.ফারুক (৪৮) নামের এক ব্যক্তি। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

সোমবার (২৬ অক্টোবর) রাতে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আধুনগর বাজারে এ ঘটনা ঘটে। পরদিন মঙ্গলবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় তার গোসল করার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

ফারুক উপজেলার আধুনগর ইউনিয়নের গাটিয়াপাড়া এলাকার বাসিন্দা। নিজের ফেসবুক আইডিতে জামায়াতের পক্ষে নিয়মিত ভিডিও বক্তব্য দেওয়ার কারণে এলাকায় পরিচিত তিনি।

স্থানীয় বাসিন্দাদের মতে, সোমবার আধুনগর বাজার কমিটির সভাপতি পদে নির্বাচন হয়। এ নির্বাচনে বিএনপি ও জামায়াত-সমর্থকেরা আলাদা প্রার্থীর পক্ষে ছিলেন। ফলাফলে বিএনপি-সমর্থিত প্রার্থী জয়ী হন। এরপর নির্বাচনে জামায়াতের স্থানীয় নেতাদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে ফেসবুকে ভিডিও প্রকাশ করেন ফারুক। তার অভিযোগ, ইউনিয়ন জামায়াতের নেতারা প্রতিশ্রুতি দিয়েও তাদের সমর্থিত প্রার্থীর পক্ষে কাজ করেননি।

পরে রাতে বাজারে দুধ দিয়ে গোসল করে দলটির সমর্থন ছাড়ার ঘোষণা দেন তিনি। এর আগে ফেসবুকে দেওয়া আরেক ভিডিওতে জামায়াতের স্থানীয় দায়িত্বশীলদের চোর, ডাকাত, ভোট চোর অভিযুক্ত করেন ফারুক।

তার মতে, তিনি জামায়াতের কোনো নেতা বা কর্মী নন, তবে দলটিকে সমর্থন করতেন। আধুনগর ইউনিয়নে দলটির দায়িত্বে থাকা ব্যক্তিদের কর্মকাণ্ড পছন্দ না হওয়ায় তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন।

তবে বাজার কমিটির নির্বাচনে দলীয় সমর্থনের বিষয়টি অস্বীকার করেছেন আধুনগর ইউনিয়ন জামায়াতের আমির আবদুল কাদের। তিনি বলেন, ফারুক তাদের সমর্থক হিসেবে দলীয় কর্মসূচিতে অংশ নিতেন। নির্বাচনে বিএনপি বা জামায়াত কোনো পক্ষকেই সমর্থন দেয়নি। সভাপতি পদে ফারুকের ব্যক্তিগত পছন্দের প্রার্থী পরাজিত হওয়ায় আবেগের বশে তিনি এমনটি করে থাকতে পারেন।

আরটিভি/টিআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ
ফেনীতে ইসলাম ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে এক যুবককে গণপিটুনি দিয়েছেন উত্তেজিত জনতা। এ সময় তার স্ত্রীকেও আটক করে পুলিশ। পরে তাদের থানায় নেওয়ার পথে পুলিশের গাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করেন উত্তেজিত লোকজন। এ ঘটনায় দুই পুলিশ সদস্যসহ অন্তত চারজন আহত হয়েছেন।
ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ
ছেলে পরীক্ষায় ছয় বিষয়ে ফেল, প্রধান শিক্ষককে পেটালেন বাবা
যশোরের ঝিকরগাছায় দশম শ্রেণির নির্বাচনী পরীক্ষায় ছেলে ছয় বিষয়ে অকৃতকার্য হওয়ায় সেন্ট লুইস মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ব্রাদার সঞ্চয় মাথিয়াস রোজারিওকে মারধরের অভিযোগ উঠেছে এক অভিভাবকের বিরুদ্ধে।
ছেলে পরীক্ষায় ছয় বিষয়ে ফেল, প্রধান শিক্ষককে পেটালেন বাবা
সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে আগুন
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের গাজীপুরের পুরোনো বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।
সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে আগুন
গোপালগঞ্জে বিএনপির এমপি জিলানীর বাড়িতে আগুন
গোপালগঞ্জ-৩ (টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া) আসনের বিএনপির সংসদ সদস্য এস এম জিলানীর বাড়িতে ভাঙচুর চালিয়ে অগ্নিসংযোগ করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা।
গোপালগঞ্জে বিএনপির এমপি জিলানীর বাড়িতে আগুন
টুঙ্গিপাড়া থানা আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে নিষিদ্ধ ছাত্রলীগ
মাইকিং করে লাঠিসোঁটা নিয়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানা ঘেরাও করে কিছু অংশে আগুন দিয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, নিষিদ্ধ ছাত্রলীগসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। 
টুঙ্গিপাড়া থানা আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে নিষিদ্ধ ছাত্রলীগ
আরও পড়ুন
‘আজ বাড়িতে গুলি করলাম, কাল শরীরে, কাফনের কাপড় কিনে রাখিস’
হীরকজয়ন্তী ঘিরে আলোকসজ্জায় সেজেছে চবি, লক্ষাধিক মানুষের সমাগমের প্রস্তুতি
চট্টগ্রামে মিয়ানমার থেকে চোরাইপথে আনা ৮০ টিয়া পাখিসহ আটক ২
চট্টগ্রামে বাস-মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২